আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় সামলাতে বাংলাদেশ রেলওয়ে আগাম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে। অনলাইনে টিকিট কাটতে আগ্রহীদের জন্য সুখবর হলো—০৯ই মার্চ থেকেই পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি চালু হয়েছে।
আজকের এই লেখায় আমরা জানব, অগ্রিম টিকিট কাটার নির্দিষ্ট সময়সূচী, নিয়মকানুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
উদাহরণ হিসেবে বলা যায়, ঈদের আগে চলাচলকারী আন্তনগর ট্রেনের ১৯ই মার্চের টিকিট পাওয়া যাবে ০৯ই মার্চ থেকেই। এভাবেই ধাপে ধাপে ঈদের আগের মোট ১০ দিনের অগ্রিম ট্রেন টিকিট সংগ্রহ করা যাবে।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম
ট্রেনের অগ্রিম টিকিট কাটতে হলে কাজটা এখন বেশ সহজ। প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে ঢুকতে পারেন, অথবা গুগল প্লে স্টোর থেকে Rail Seba অ্যাপটি ইনস্টল করে নিলেই হবে। এরপর যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের তারিখ নির্বাচন করতে হবে। সিটের ধরন ঠিক করে সার্চ দিলে সেই তারিখের জন্য যেসব অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে, সেগুলো এক নজরে দেখা যাবে।
আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রয়—
পশ্চিমাঞ্চলের (West Zone) ট্রেনের টিকিট সকাল ৯:৩০ মিনিটে এবং
পূর্বাঞ্চলের (East Zone) ট্রেনের টিকিট দুপুর ২:০০ মিনিটে অনলাইনে পাওয়া যাবে।
আপনাকে নির্দিষ্ট সময় অনুযায়ী প্রয়োজনীয় অঞ্চলের ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
| Train No | Origin | Destination | Zone | Ticket Opening Time |
|---|---|---|---|---|
| 701 | Chattogram | Dhaka | East | 02:00 PM |
| 702 | Dhaka | Chattogram | East | 02:00 PM |
| 703 | Chattogram | Dhaka | East | 02:00 PM |
| 704 | Dhaka | Chattogram | East | 02:00 PM |
| 707 | Dhaka | Dewanganj_Bazar | East | 02:00 PM |
| 708 | Dewanganj_Bazar | Dhaka | East | 02:00 PM |
| 709 | Dhaka | Sylhet | East | 02:00 PM |
পছন্দের কোচ ও সিট বেছে নেওয়ার পর বিকাশ, নগদ বা রকেটসহ যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে সহজেই টাকা পরিশোধ করা যায়। পেমেন্ট সম্পন্ন হলে টিকিটটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে, যা পরবর্তীতে ট্রেনে টিকিট চেক করার সময় প্রয়োজন হবে।
ঈদের অগ্রিম টিকিট কাটার সময়সূচী ২০২৬
বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করে থাকে, যা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ীঃ
পশ্চিমাঞ্চলের ট্রেন টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। যাত্রীরা যেন নিজ নিজ গন্তব্য এলাকার টিকিট নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ করেন, সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেন টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর ২টা থেকে। নির্দিষ্ট সময়ে আপনার প্রয়োজনীয় রুটের টিকিট খোঁজার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ
অনেক যাত্রীই জানেন না তারা পশ্চিমাঞ্চল নাকি পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত রুটে ভ্রমণ করবেন। তাই কোন কোন স্টেশন পশ্চিমাঞ্চল এবং কোন কোন স্টেশন পূর্বাঞ্চলের আওতাভুক্ত, তা জানা খুবই জরুরি। সঠিক তথ্য জানা থাকলে টিকিট কাটার সময় অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব হবে।

পশ্চিমাঞ্চল ট্রেনের বিস্তারিত তথ্য
যেসব যাত্রী ঢাকা থেকে বেনাপোল, পঞ্চগড়, পার্বতীপুর, রোহনপুর, ঈশ্বরদী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, চিলাহাটি, লালমনিরহাট, খুলনা, ঢালার চর, গোবরা, সান্তাহার, রংপুর, সিরাজগঞ্জ বাজার ও বুড়িমারি স্টেশনের উদ্দেশ্যে ভ্রমণ করতে চান, তাদের জন্য পশ্চিমাঞ্চল রুট প্রযোজ্য হবে।
এই রুটে চলাচলকারী সকল ট্রেনকে পশ্চিমাঞ্চলের ট্রেন হিসেবে ধরা হয়। এছাড়া, এসব ট্রেনের অনলাইন অগ্রিম টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়।
পূর্বাঞ্চলের ট্রেনের তথ্য
যেসব যাত্রী ঢাকা–চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ বাজার, সিলেট, নোয়াখালী, চাঁদপুর, তারাকান্দি, কিশোরগঞ্জ, মোহনগঞ্জ, জামালপুর টাউন, ভুয়াপুর, কক্সবাজারসহ সংশ্লিষ্ট স্টেশনগুলোতে ভ্রমণ করবেন, তাদের অনলাইনে অগ্রিম টিকিট কাটার সময় পূর্বাঞ্চল অপশনটি নির্বাচন করতে হবে।
সহজভাবে বলতে গেলে, এই রুটগুলোর সব ট্রেন পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত। তাই এসব ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে।
ঈদের দিন কি ট্রেন চালু থাকে
ঈদের দিন সাধারণত খুব সীমিত পরিসরে ট্রেন চলাচল করে। এদিন মাত্র ১–২টি মেইল বা লোকাল ট্রেন চালু থাকে, আর কিছু নির্দিষ্ট ময়দানে যাওয়ার সুবিধার জন্য কয়েকটি লোকাল ট্রেন চলতে পারে। তবে অধিকাংশ আন্তঃনগর ট্রেন ঈদের দিন বন্ধ থাকে। ঈদের দিন ঠিক কোন কোন ট্রেন চলবে, সে সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখে নিতে পারেন।
অন্যদিকে, ঈদের পরদিন থেকেই আবার স্বাভাবিক নিয়মে সব আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়। ঈদ শেষে কোন কোন ট্রেন চালু হবে—এই তথ্যও উপরের লিংক থেকে সহজেই জেনে নিতে পারবেন।
এছাড়া নতুন কোনো তথ্য বা জরুরি আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!