বরিশাল থেকে যশোর বাস ভাড়া ও সময়সূচী ২০২৬

বরিশাল থেকে যশোর বাস ভাড়া ও সময়সূচী ২০২৬

আপনি কি বরিশাল থেকে যশোর বাস ভাড়া ও সময়সূচী জানতে চান? যদি তাই হয়, তবে আপনি সঠিক জায়গায় আসছেন। কারণ এই পোস্টে আমরা বরিশাল থেকে যশোর রুটে চলাচলকারী জনপ্রিয় তিনটি বাস সার্ভিস, তাদের ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

 ঢাকা টু মাদারীপুর বাসের টিকিট, সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

বরিশাল থেকে যশোর যাওয়ার জন্য বেশিরভাগ যাত্রীই বাসকে প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে বেছে নেন। এর মূল কারণ—বাস ভ্রমণের খরচ তুলনামূলক কম এবং সহজে যাতায়াত করা যায়। তবে আরামদায়কভাবে কম খরচে ভ্রমণ করতে হলে কোন বাস সার্ভিস ভালো, সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমানে বরিশাল থেকে যশোর রুটে কয়েকটি বাস নিয়মিত চলাচল করে। সেগুলোর মধ্যে থেকে আমরা সেবা, ভাড়া ও যাত্রী সন্তুষ্টির ভিত্তিতে সেরা তিনটি বাস নির্বাচন করেছি। আপনার সুবিধার জন্য নিচে তিনটি জনপ্রিয় বাসের নাম উল্লেখ করা হলো:

  • এম এম পরিবহন
  • চাকলাদার পরিবহন
  • সেভেন স্টার পরিবহন

উপরের বাসগুলো আরামদায়ক, নিরাপদ এবং ভাড়া তুলনামূলকভাবে সাশ্রয়ী। আপনি যদি বরিশাল থেকে যশোর যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এসব বাসে ভ্রমণ করতে পারেন।

এখন আমরা এই বাসগুলোর বিস্তারিত ভাড়া, সময়সূচী ও অন্যান্য তথ্য জানবো। তাই পোস্টটি একদম শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

বরিশাল থেকে যশোর বাসের সময়সূচী

যদি আপনি বরিশাল থেকে যশোর সড়ক পথে বাসে ভ্রমণ করতে চান, তাহলে আগে থেকেই বাসের সময়সূচি জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সময়সূচি সম্পর্কে ধারণা থাকলে নির্দিষ্ট সময়ে বাস কাউন্টারে পৌঁছাতে পারবেন এবং আপনার পছন্দের বাসে যথাসময়ে গন্তব্যে যাত্রা করতে পারবেন। নিচে বরিশাল টু যশোর বাসগুলোর সর্বশেষ সময়সূচি তুলে ধরা হলো

বাসের নামছাড়ার সময়পৌঁছার সময়
এম এম পরিবহনসকাল ৭:০০, ৮:০০, ৯:০০, ১০:০০, দুপুর ১:০০, ২:০০, ৩:০০বিকাল ৪:০০, ৫:০০, সন্ধ্যা ৬:০০, ৭:০০, রাত ৯:০০, ১০:০০, ১১:০০
চাকলাদার পরিবহনসকাল ৬:৩০, ৭:৩০, ৮:৩০, ৯:৩০দুপুর ৩:৩০, বিকাল ৪:৩০, ৫:৩০, সন্ধ্যা ৬:৩০
সেভেন স্টার পরিবহনসকাল ৬:০০, ৭:০০, ৮:০০দুপুর ৩:০০, বিকাল ৪:০০, ৫:০০

উপরের সকল সময়সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী প্রদান করা হয়েছে। তবে যেকোনো সময় বাস কর্তৃপক্ষ সময় পরিবর্তন করতে পারে। তাই নিশ্চিত তথ্যের জন্য যাত্রার আগে সংশ্লিষ্ট বাস কাউন্টারে যোগাযোগ করা উত্তম।

বরিশাল থেকে যশোর বাস ভাড়া

বরিশাল থেকে যশোর রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া মূলত বাসের মান ও সার্ভিসের উপর নির্ভর করে। এই রুটে সাধারণত নন-এসি বাস চলাচল করে এবং প্রতিটি বাস কোম্পানি নিজেদের আলাদা ভাড়া নির্ধারণ করে থাকে। নিচে জনপ্রিয় বাসগুলোর ভাড়া তালিকা দেওয়া হলো:

বরিশাল থেকে যশোর বাস ভাড়া তালিকা

বাসের নামভাড়া
এম এম পরিবহন৫২০ টাকা
চাকলাদার পরিবহন৫২০ টাকা
সেভেন স্টার পরিবহন৫৫০ টাকা

উপরে দেওয়া এই তিনটি বাসের যেকোনো একটি আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। পছন্দের বাস নির্বাচন করে টিকিট কাটলেই বরিশাল থেকে যশোর পৌঁছাতে পারবেন।
তবে খেয়াল রাখবেন—আরামদায়ক ও ভালো সিট নিশ্চিত করতে চাইলে তুলনামূলকভাবে একটু বেশি দামের টিকিট নেওয়াই ভালো।

উপসংহার

আজকের এই লেখায় আমরা বরিশাল থেকে যশোর রুটে চলাচলকারী জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাস পরিষেবাগুলোর নাম, তাদের সময়সূচী এবং ভাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আপনি যদি বরিশাল থেকে যশোর ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে তালিকা দেখে আপনার পছন্দের বাস সিলেক্ট করে টিকিট বুক করতে পারবেন এবং ঝামেলাহীনভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
আশা করি পুরো লেখাটি আপনার ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকার পেয়েছেন। আপনার সামান্য উপকারের জন্যই আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে হবে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু, পরিচিতজন কিংবা পরিবারের সাথে শেয়ার করবেন।

Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন