ঢাকা থেকে গোপালগঞ্জ বাস তথ্য: ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার সকল বাসের ভাড়া, সময়সূচী, টিকিট কাউন্টার এবং অনলাইন বুকিংয়ের তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের সময়সূচী, ঢাকা থেকে গোপালগঞ্জ দূরত্ব, ফরিদপুর থেকে গোপালগঞ্জ বাস ভাড়া, খুলনা ও যশোর থেকে গোপালগঞ্জ বাস ভাড়া এবং ঢাকা থেকে গোপালগঞ্জ বাস কাউন্টারের অবস্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য পাবেন।
ঢাকা টু গোপালগঞ্জ বাসের টিকিট, সময়সূচী
আসসালামু আলাইকুম! আবারও আমরা নিয়ে এসেছি একটি নতুন পোস্ট। পাঠকদের অনুরোধ অনুযায়ী, এই পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার বিভিন্ন বাসের তথ্য, সময়সূচী এবং ভাড়ার বিবরণ।
ঢাকা থেকে গোপালগঞ্জ: যাত্রার সুবিধা, ঢাকা থেকে গোপালগঞ্জের রুটটি খুবই পরিচিত ও জনপ্রিয়। অধিকাংশ মানুষ এই যাত্রা বাসে করতে পছন্দ করেন, কারণ এটি সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী মাধ্যম। বাসে যাতায়াত করার ফলে খরচও কম হয়, যা যাত্রীদের জন্য একটি বড় সুবিধা।
ঢাকা থেকে গোপালগঞ্জ বাস সার্ভিস
টুঙ্গিপাড়া এক্সপ্রেস: গুলিস্তান → সায়েদাবাদ → মাওয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর → বাগেরহাট → খুলনা।
ইমাদ পরিবহন: গুলিস্তান → সায়েদাবাদ → মাওয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর → বাগেরহাট → খুলনা।
দোলা পরিবহন: গুলিস্তান → সায়েদাবাদ → মাওয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর → বাগেরহাট → খুলনা।
ফাল্গুনী – মধুমতি পরিবহন: গুলিস্তান → সায়েদাবাদ → মাওয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর → বাগেরহাট → খুলনা।
সেবাগ্রীন লাইন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর → খুলনা।
কমফোর্ট লাইন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর → খুলনা।
রাজধানী পরিবহন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → নাজিরপুর → পিরোজপুর।
গোল্ডেন লাইন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া।
দিগন্ত পরিবহন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → টুঙ্গিপাড়া → কোটালীপাড়া → নাজিরপুর → পিরোজপুর → খুলনা।
সুবর্ণ পরিবহন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → কোটালীপাড়া।
কোটালিপাড়া স্টার লাইন: গাবতলী → পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → কোটালীপাড়া।
বিআরটিসি বাস: গুলিস্তান/গাবতলী → মাওয়া/পাটুরিয়া → মুকসুদপুর → কাশিয়ানী → গোপালগঞ্জ → কোটালীপাড়া → টুঙ্গিপাড়া।
অতিরিক্ত তথ্য:
ঢাকা থেকে যেকোনো পিরোজপুর, বাগেরহাট বা খুলনাগামী বাসে গোপালগঞ্জে যাতায়াত সম্ভব।
জনপ্রিয় বাস সার্ভিসসমূহ: হানিফ, ঈগল, সৌদিয়া, সেন্টমার্টিন হুন্দাই, পর্যটক, সুন্দরবন, বনফুল, হামিম, ফাল্গুনী, মেঘনা, এসআলম ইত্যাদি।
ঢাকা টু গোপালগঞ্জ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, সময়সূচী
গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে জেলার অগ্রগতিতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ১৯৯৬ সাল থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়ক নির্মাণের মাধ্যমে গোপালগঞ্জ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সহজেই যুক্ত হয়েছে।
এখন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হয়ে বিশ্বরোড় ব্যবহার করে ঢাকা, খুলনা এবং দেশের বিভিন্ন স্থানে যাওয়া অনেক সহজ। জেলার সকল উপজেলার সঙ্গে সদর উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও মানুষের যাতায়াত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রাজধানী ঢাকার সায়েদাবাদ ও গাবতলী থেকে গোপালগঞ্জের জন্য নিয়মিত বাস চলাচল রয়েছে, যা যাত্রীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক। বাস ভাড়া প্রায় ২০০-২৫০ টাকা হওয়ায় এটি সাশ্রয়ী ও জনপ্রিয় পরিবহন মাধ্যম।
নৌপথও গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোটালীপাড়া পয়সার হাট থেকে সদরঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করে যাতায়াতকে আরও সহজ করেছে। যদিও জেলার রেললাইন বর্তমানে বন্ধ রয়েছে, তবে অন্যান্য যোগাযোগ ব্যবস্থাগুলো যথেষ্ট কার্যকর এবং অঞ্চলের উন্নয়নে অবদান রাখছে।
মোটকথা, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে গোপালগঞ্জ এখন দ্রুতগতি সম্পন্ন এবং সহজগম্য জেলা হিসেবে পরিচিত, যা স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
ঢাকা টু গোপালগঞ্জ বাস কাউন্টার নাম্বার
১) ইমাদ পরিবহন
রুট: গোপালগঞ্জ → সায়দাবাদ/গুলিস্তান (পদ্মা সেতু ভায়া)
মোবাইল: ০১৩১৮৩০৩১৭৮ (গোপালগঞ্জ)
২) মধুমতি পরিবহন
রুট: গোপালগঞ্জ → সায়দাবাদ/গুলিস্তান (পদ্মা সেতু ভায়া)
মোবাইল: ০১৭১৬০১৯৯৩৭ (গোপালগঞ্জ), ০১৭১১৯০০৬১৯ (ঢাকা)
৩) টুংগীপাড়া এক্সপ্রেস
রুট: গোপালগঞ্জ → সায়দাবাদ/গুলিস্তান (পদ্মা সেতু ভায়া)
মোবাইল: ০১৭১৬৪৭৯৬৩১ (গোপালগঞ্জ), ০১৭১৬২১১৬৪২ (ঢাকা)
৪) ওয়েলকাম এক্সপ্রেস
রুট: গোপালগঞ্জ → সায়দাবাদ/গুলিস্তান (পদ্মা সেতু ভায়া)
মোবাইল: ০১৩২১২১৬৩১৮ (গোপালগঞ্জ)
৫) দোলা পরিবহন
রুট: গোপালগঞ্জ → সায়দাবাদ/গুলিস্তান (পদ্মা সেতু ভায়া)
মোবাইল: ০১৭১১৩১১৭৫৬ (গোপালগঞ্জ), ০১১৯৯০৩০১৮১ (ঢাকা)
৬) কমফোর্ট লাইন
রুট: গোপালগঞ্জ → সায়দাবাদ/গুলিস্তান (পাটুরিয়া ফেরিঘাট ভায়া)
মোবাইল: ০১৭১৬৪৫৩০৬১
ঢাকা টু গোপালগঞ্জ এর দুরত্ব কত
ঢাকা থেকে গোপালগঞ্জ জেলার দূরত্ব পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২১২ কিলোমিটার এবং মাওয়া রুটে ১৪৪ কিলোমিটার। এই রুটে যাত্রার জন্য বিভিন্ন বাস সার্ভিস পাওয়া যায়, যেমন: টুংগীপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা পরিবহন, কমফোর্ট লাইন, রবি এক্সপ্রেস, গ্রীন লাইন, গোল্ডেন লাইন, সাকুরা পরিবহন, দিগন্ত পরিবহন, ফাল্গুনি পরিবহন এবং কোটালিপাড়া স্টার লাইন। এসব বাস Hyundai, Scania, Hino, এবং Ashok Leyland-এর এসি ও নন-এসি বাস সুবিধা প্রদান করে।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!