ঢাকা টু জামালপুর বাসের টিকিট, সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

ঢাকা টু জামালপুর বাসের টিকিট, সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

ডিজেলের দাম হ্রাস পাওয়ায় বাস ও মিনিবাসের পরিচালন ব্যয় নতুন করে হিসাব করে ভাড়া সমন্বয় করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে কিলোমিটারপ্রতি ভাড়া কমানো হয়েছে ৩ পয়সা। ফলে ঢাকা থেকে জামালপুর রুটে যাতায়াতের খরচ কমেছে প্রায় ৫ টাকা ২৪ পয়সা।

সোমবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পূর্বের ২ টাকা ১৫ পয়সার পরিবর্তে প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

জামালপুর বাস টার্মিনালের তথ্য অনুযায়ী, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে জামালপুর পর্যন্ত দূরত্ব ১৭৬ কিলোমিটার। আগে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা হারে ভাড়া ছিল ৩৭৮ টাকা ৪ পয়সা। নতুন ভাড়া অনুযায়ী প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমায় মোট ভাড়া দাঁড়িয়েছে ৩৭৩ টাকা ১২ পয়সা। অর্থাৎ যাত্রীরা এখন আগের তুলনায় প্রায় ৫ টাকা ২৮ পয়সা কম ভাড়া দিয়ে এই রুটে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা টু জামালপুর বাসের টিকিট, সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে জামালপুর একটি জনপ্রিয় রুট। প্রতিদিন হাজার হাজার যাত্রী অফিস, ব্যবসা, পড়াশোনা বা ব্যক্তিগত কাজে ঢাকা ও জামালপুরের মধ্যে যাতায়াত করেন। আরামদায়ক ভ্রমণের জন্য এই রুটে বিভিন্ন ধরণের বাস সার্ভিস রয়েছে—নন-এসি, এসি, ভলভো, মাইক্রোবাস এবং মিনিবাস। যাত্রীরা যেন সহজে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, তাই এখানে ঢাকা থেকে জামালপুর রুটের টিকিটের দাম, সময়সূচী এবং কাউন্টার নাম্বারসহ বিস্তারিত তথ্য দেওয়া হলো।

ঢাকা থেকে জামালপুর রুট বাস

ঢাকা থেকে জামালপুর যেতে প্রধান সড়ক রুট হলো:
ঢাকা → টাঙ্গাইল → মধুপুর → শেরপুর মোড় → জামালপুর

প্রায় ১৭০-১৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে, যা বাসের ধরণ, রাস্তার অবস্থা এবং ট্রাফিকের উপর নির্ভর করে।

ঢাকা টু জামালপুর বাসের সময়সূচী ২০২৬

ঢাকা থেকে জামালপুরের বাসগুলো মূলত সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে।

  • সকাল: সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রায় প্রতি ঘন্টায় বাস ছাড়ে।
  • দুপুর: দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট বাস সার্ভিস চলে।
  • সন্ধ্যা-রাত: বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস ছাড়ে, যা অফিস ফেরত যাত্রীদের জন্য সুবিধাজনক।

নোট: প্রতিটি বাস কোম্পানির নিজস্ব সময়সূচী থাকে, তাই টিকিট কাটার সময় অবশ্যই কোম্পানির অফিসিয়াল কাউন্টার বা মোবাইল অ্যাপে সময় জেনে নেওয়া উত্তম।

ঢাকা টু জামালপুর BRTC এসি বাস

প্রতি দুই ঘন্টা পর পর কমলাপুর থেকে জামালপুর এসি বাস। গত ২৬ জানুয়ারি তারিখ থেকে কমলাপুর থেকে জামালপুর BRTC এসি বাস চলাচল করবে। তারা বলছে ২ ঘন্টা পরে পরে। কিন্ত জ্যাম পড়লে সব গাড়ি তো জ্যাম জেলি খাবে। তবু তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। 
জামালপুর কাউন্টার ০১৯৬০১০২০৬০
কমলাপুর কাউন্টার ০১৮৪১৭৬১৭০৭
যে কোনো প্রয়োজনে ০১৭৩৩৮৭৮৮১৭
আপডেট ভাড়া ৮০০/- 
সকাল ৮ টায়, ৯ টায়, দুপুর ২ টায়, বিকাল ৪ টায়, রাত ৯.৩০ ঘটিকায়

ঢাকা টু জামালপুর বাস টিকিট মূল্য ২০২৬

টিকিট ভাড়া সাধারণত বাসের ধরণ (এসি/নন-এসি) এবং সেবার মান অনুযায়ী ভিন্ন হয়।

নন-এসি বাস ভাড়া: ৩৫০ – ৪৫০ টাকা
এসি বাস ভাড়া: ৬০০ – ৮০০ টাকা

ভলভো/লাক্সারি বাস ভাড়া: ৯০০ – ১০০০ টাকা

ঢাকা টু জামালপুর অনলাইনে টিকিট বুকিং

বর্তমানে ঢাকা টু জামালপুর রুটের বেশ কিছু বাস অনলাইনে টিকিট বুকিং সেবা চালু করেছে। আপনি সহজেই Shohoz.com, Bdtickets.com, Busbd.com.bd এর মতো প্ল্যাটফর্মে গিয়ে মোবাইল বা কম্পিউটার দিয়ে টিকিট বুক করতে পারবেন।

যাত্রীদের জন্য টিপস

  • ভ্রমণের আগে টিকিট আগেভাগে কেটে রাখুন, বিশেষ করে শুক্রবার ও ছুটির দিনে।
  • এসি বাসে ভ্রমণ করলে ভাড়ার পাশাপাশি বাড়তি আরাম পাবেন।
  • যাত্রার সময় খাবার ও পানির ব্যবস্থা করে নিন।
  • সর্বশেষ ভাড়া ও সময়সূচী জানতে অবশ্যই কাউন্টারে যোগাযোগ করুন।

উপসংহার

ঢাকা থেকে জামালপুর ভ্রমণ এখন অনেক সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। প্রতিদিন অসংখ্য বাস চলাচল করায় যাত্রীদের যাতায়াত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে ভ্রমণকে আরামদায়ক করতে টিকিট বুকিং, সময়সূচী ও ভাড়ার সর্বশেষ তথ্য জেনে যাত্রা করা উচিত।

Comments (1)
Md.Prince Mahmud
5 months ago
Travel
আপনার মন্তব্য লিখুন