নেত্রকোনা থেকে ঢাকা যাওয়ার অন্যতম প্রধান বাহন হচ্ছে বাস। প্রতিদিন নেত্রকোনা টু ঢাকা এবং ঢাকা টু নেত্রকোনা রোডে অসংখ্য বাস চলাচল করে, যার মাধ্যমে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।
তবে বাসের কাউন্টার ঠিকানা, টিকিট কাটার মোবাইল নম্বর, ভাড়া এবং সময়সূচি না জানলে যাত্রা অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধান করতে আমরা নেত্রকোনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে নেত্রকোনা রোডের সকল বাসের প্রয়োজনীয় তথ্য এক জায়গায় তুলে ধরেছি।
এখন আর কাউকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে না। ঘরে বসেই সহজে এক ক্লিকে জানতে পারবেন:
- বাসের কাউন্টার নম্বর
- টিকিট কাটার মোবাইল নম্বর
- ভাড়ার তালিকা
- বাস চলাচলের সময়সূচি
যেকোনো সময়ে নেত্রকোনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে নেত্রকোনা রোডের বাস সংক্রান্ত সব তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন।
ঢাকা টু নেত্রকোনা বাস সমুহ
১. ভাটি বাংলা এক্সপ্রেস
নেত্রকোনা টু ঢাকা নাইট কোচের নতুন সিডিউল রাত ১১:৩০ মিনিটে দেওয়া হয়েছে। তবে অনেকের মতে, যদি সময়টা রাত ১২:৩০ মিনিটে করা হতো তাহলে আরও সুবিধা হতো। কারণ রাত ১১:৩০ মিনিটে ছাড়লে গাড়ি ভোর ২:৩০ – ৩টার মধ্যে ঢাকা পৌঁছে যাবে।
যাই হোক, কোন সময়টা ভালো হবে তা কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন।
আরেকটা ভালো দিক হলো, তাদের প্রথম ট্রিপ রাখা হয়েছে ভোর ৫:৪৫ মিনিটে। এটা যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক টাইমিং।
কাউন্টার নাম্বার: ০১৩৪১৭৭৬৬০২
২. হযরত শাহজালাল (রঃ) এক্সপ্রেস
মহাখালী বাস টার্মিনালে শাহজালাল কাউন্টার খুঁজে পাওয়ার সহজ উপায় মহাখালী বাস টার্মিনাল থেকে শাহজালাল পরিবহনের বাসে যাতায়াত করতে চাইলে খুব সহজেই কাউন্টার খুঁজে পেতে পারেন। সাধারণত প্রতি ৩০ মিনিট পরপর বাস ছাড়ে, তাই বেশি অপেক্ষা করতে হয় না।
শাহজালাল কাউন্টার খুঁজতে চাইলে
- প্রথমে মহাখালী বাস টার্মিনালের সাবেক এনা বা ইউনাইটেড কাউন্টার চিহ্নিত করুন।
- সেখান থেকে প্রায় ২০ ফুট উত্তর দিকে এগোলেই শাহজালাল কাউন্টার পাবেন।
- চাইলে সরাসরি ইউনাইটেড কাউন্টারের সামনে গিয়ে যেকোনো কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে সহজেই দেখিয়ে দেবে।
তাই মহাখালী বাস টার্মিনালে নতুন হলেও, এই নির্দেশনা মেনে চললে খুব সহজেই শাহজালাল পরিবহনের কাউন্টার খুঁজে পাবেন।
- নেত্রকোনা থেকে ঢাকা ফাস্ট ট্রিপ সকাল ৬:০০।
- প্রতি ৩০ মিনিট পরপর লাস্ট ট্রিপ রাত ৯:৩০।
- ঢাকা থেকে নেত্রকোনা ফাস্ট ট্রিপ সকাল ৬:৩০।
- প্রতি ৩০ মিনিট পরপর লাস্ট ট্রিপ রাত ৮:০০।
মদন থেকে ঢাকা
- সকাল ৮:০০।
- দুপুর ১২:৩০।
- দুপুর ২:০০।
ঢাকা থেকে মদন
- সকাল ৭:৩০।
- দুপুর ১২:৩০।
- দুপুর ২:৩০।
হযরত শাহজালাল (রঃ) এক্সপ্রেস কাউন্টার নাম্বারসমূহ
- নেত্রকোনা কাউন্টার: 01720-958552
- মিরপুর কাউন্টার: 01720-579777
- শ্যামগঞ্জ কাউন্টার: 01763-708878
- মহাখালী কাউন্টার: 01720-958552
- উত্তরা কাউন্টার: 01720-581007
- মদন কাউন্টার: 01722-581098
- তেলিগাতী কাউন্টার: 01953-843180
৩. ঢাকা টু নেত্রকোনা ইকরাম পরিবহন
নেত্রকোণা-ঢাকা এবং ঢাকা-নেত্রকোণা, ঢাকা-নেত্রকোণা রুটে অন্যতম জনপ্রিয় সিটিং সার্ভিস বাস হচ্ছে ইকরাম পরিবহন। যাত্রিদের সুবিধার কথা চিন্তু করেই ইকরাম পরিবহন দিন এবং রাতের বিভিন্ন সময় সিডিউল করে তাদের গাড়ি গুলো যাওয়া আসা করে।
ইকরাম পরিবহন বাসের ভাড়া: ৪০০ টাকা
ইকরাম পরিবহন বাসের সময়সূচি: নেত্রকোণা টু ঢাকা (নেত্রকোনা দত্ত মার্কেট থেকে)
- রাত ১২:০০ টা
- ভোর ৪.৩০ টা
- ভোর ৪.৪৫ টা
ইকরাম পরিবহন সকল কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নম্বর:
দত্ত মার্কেট/হোটেল সৌরভ সংলগ্ন,
নেত্রকোনা সদর, নেত্রকোনা
মোবাইল নম্বর: ০১৭৯৩০৭২৮৩৬, ০১৮১১১১৫০৩২
নেত্রকোণা থেকে ঢাকা কাউন্টারের মোবাইল নম্বর:
- রাত ১২:০০ টার বাস- ০১৭৯৩০৭২৮৩৫
- ভোর ৪:৩০ টার বাস – ০১৮১১১১৫০৩২
৪. ঢাকা টু নেত্রকোনা বিআরটিসি পরিবহন
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC)
- নেত্রকোণা টু ঢাকা গুলিস্তান, ভায়া-শ্যামগঞ্জ-ময়মনসিংহ
- ঢাকা গুলিস্তান টু নেত্রকোনা, ভায়া কমলাপুর
ঢাকা-নেত্রকোণা রুটে এসি/ননএসি ডে-নাইট সিটিং সার্ভিস নিয়ে নিয়মিত সেবা দিচ্ছে বিআরটিসি পরিবহন। এটি TATA ১৬১৮।
বিআরটিসি পরিবহন বাসের সময়সূচি:
প্রথম ট্রিপ: (নন এসি)
- নেত্রকোনা থেকে বাস ছেড়ে যায়- সকাল ৪.৫০ টায়।
- ঢাকা পৌঁছে সকাল ৮.১৫ টায়।
দ্বিতীয় ট্রিপ: (এসি)
- নেত্রকোনা থেকে বাস ছেড়ে যায়- সকাল ৬.০০ টায়।
- ঢাকা পৌঁছে সকাল ৯.৩০ টায়।
নেত্রকোণা কাউন্টার:
- বিআরটিসি কাউন্টার,
- বিএডিসি কৃষি ফার্ম, (মাইক্রোস্ট্যান্ড এর বিপরীতে পাশে)
- নেত্রকোণা সদর, নেত্রকোণা
- মোবাইল নম্বর: ০১৯১৭২২৮৯৩৯, ০১৩০২-৬৫০১২৪ (শাওন)
ময়মনসিংহ কাউন্টার:
- বিআরটিসি কাউন্টার, ময়মনসিংহ
- মোবাইল নম্বর: ০১৭১৭-২০৬১২২
গুলিস্তান কাউন্টার:
- বিআরটিসি কাউন্টার, ফুলবাড়িয়া, গুলিস্তান, ঢাকা
- মোবাইল নম্বর: ০১৩০১২০৬০৪৮, ০১৯১৪-৯৮২১০১
৫. শাহ সুলতান পরিবহন
শাহ সুলতান পরিবহন (Shah Sultan Paribahan) হলো একটি বাস সার্ভিস, যা ঢাকা ও কেন্দুয়ার মধ্যে চলাচল করে। এটি শাহ সুলতান রুমী (রঃ)-এর নামে নামকরণ করা হয়েছে এবং মূলত এই রুটের একটি পরিবহন ব্যবস্থা হিসেবে পরিচিত।
শাহ সুলতান পরিবহন বাসের ভাড়া: ৪০০ টাকা
নেত্রকোণা টু ঢাকা (নেত্রকোনা দত্ত মার্কেট থেকে)
- প্রথম ট্রিপ: ভোর ৫ টা
- দ্বিতীয় ট্রিপ: রাত ১২ টা
শাহ সুলতান পরিবহন বাসের সকল কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নম্বর:
- ০১৯১৪৫১০৬৬২
- ০১৭৫৭৯৭৭৮৯১
- ০১৭১১৫১৫৭৫৪
ঢাকা টু নেত্রকোনা বাস সমুহ এবং কাউন্টারের মোবাইল নম্বর:
- হযরত মাইজ ভান্ডারী (কঃ) এক্সপ্রেস মোবাইল নম্বর: ০১৭২৪-৩৯৮৬৬৭, ০১৭০০-৫৫১৬৮৪
- নেত্র পরিবহন মোবাইল নম্বর: ০১৭১৭-০৫৮১৫২
- লাবিব এন্টারপ্রাইজ মোবাইল নম্বর: ০১৭২০-৯২৩০২৩
- FIVE STAR Express মোবাইল নম্বর: 01916-621721
- নাবা পরিবহন মোবাইল নম্বর: ০১৭৭৫৪০৭৭৭০
- মামুন ট্রাভেলস মোবাইল নম্বর: ০১৯৫৪২৬৩৪২৭
কেন নেত্রকোনা থেকে ঢাকা বাসে যাতায়াত করবেন?
- সহজ ও আরামদায়ক ভ্রমণ ব্যবস্থা
- প্রতিদিন একাধিক সার্ভিস চালু থাকে
- সাশ্রয়ী ভাড়া ও যাত্রী-বান্ধব সার্ভিস
- বাস কাউন্টার থেকে টিকিট কাটার সুবিধা
উপসংহার
নেত্রকোনা থেকে ঢাকা ভ্রমণ এখন অনেক সহজ। যাত্রীদের সুবিধার্থে এখানে দেওয়া হলো বাস ভাড়া, সময়সূচী, কাউন্টার লোকেশন ও টিকিট কাটার মোবাইল নম্বর। তাই আর ঝামেলা নয়—ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যান সব তথ্য এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন।
আপনার মন্তব্য লিখুন