বন্দরনগরী চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক মনোমুগ্ধকর অঞ্চল। এখানে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, ডিসি হিল, চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেকসহ আরও অনেক দর্শনীয় স্থান। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হওয়ায় ব্যবসায়ীদের নিয়মিতই এই শহরে যাতায়াত করতে হয়। কিন্তু বাস বা ট্রেনে ভ্রমণে সময় বেশি লাগায় অনেকক্ষেত্রে একই দিনে কাজ সারতে অসুবিধা হয়। তাই অধিকাংশ যাত্রী দ্রুততার জন্য বিমান ভ্রমণকে প্রাধান্য দেন।
ঢাকা থেকে চট্টগ্রাম বিমানে মাত্র ৪০–৫০ মিনিটে পৌঁছানো যায় এবং এই রুটে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভোএয়ার নিয়মিতভাবে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে। অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে ঢাকা–চট্টগ্রাম রুটেই সবচেয়ে বেশি ফ্লাইট চলাচল করে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে টিকিটের ভাড়াও পরিবর্তিত হয়। নিচে ঢাকা টু চট্টগ্রাম বিমান ভাড়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঢাকা টু চট্টগ্রাম বিমান ভাড়া ২০২৬
২০২৬ সালে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান ভাড়া কত হতে পারে—তা জানার আগে প্রথমেই জানা প্রয়োজন, কোন কোন এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করে। আপনি কোন এয়ারলাইন্সে ভ্রমণ করবেন, তার ওপরই মূলত টিকিটের দাম নির্ভর করে। পাশাপাশি ঢাকা–চট্টগ্রাম রুটে কোন ধরনের বিমান চলাচল করে, সেটিও জানা গুরুত্বপূর্ণ।
আপনাদের সুবিধার জন্য ঢাকা টু চট্টগ্রাম রুটে যে এয়ারলাইন্সগুলো নিয়মিত ফ্লাইট পরিচালনা করে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- নভোএয়ার
- ইউএস-বাংলা এয়ারলাইন্স
ঢাকা টু চট্টগ্রাম বিমানের ভাড়া ২০২৬
আমরা আগেই জেনেছি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী সেরা তিনটি এয়ারলাইন্সের নাম। এবার সেই তিনটি বিমানের সর্বশেষ আপডেট অনুযায়ী টিকিট ভাড়া কত হতে পারে, তা আপনাদের জানানো হলো। আপনাদের সুবিধার জন্য নিচে টেবিল আকারে বর্তমান ভাড়াগুলো তুলে ধরা হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রাম বিমান ভাড়া (সর্বশেষ আপডেট)
| এয়ারলাইন্সের নাম | সিটের ধরণ | টিকিট ভাড়া |
|---|---|---|
| ইউএস-বাংলা এয়ারলাইন্স | ইকোনমিক ক্লাস | ৪,২০০ – ৪,৬০০ টাকা |
| ইউএস-বাংলা এয়ারলাইন্স | বিজনেস ক্লাস | ৫,৪০০ – ৮,৯০০ টাকা |
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ইকোনমিক ক্লাস | ৪,৫০০ – ৫,১০০ টাকা |
| বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | বিজনেস ক্লাস | ৫,৪০০ – ৯,৪০০ টাকা |
| নভোএয়ার | ইকোনমিক ক্লাস | ৪,১০০ – ৪,৭০০ টাকা |
| নভোএয়ার | বিজনেস ক্লাস | ৫,৩০০ – ৯,০০০ টাকা |
উপরের ভাড়াগুলো সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সংকলন করা হয়েছে। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ভাড়া কম–বেশি করতে পারে। তাই সর্বশেষ আপডেট জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঢাকা টু চট্টগ্রাম বিমানে যেতে কত সময় লাগে
যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম বিমানে ভ্রমণ করার পরিকল্পনা করেন, তবে কত সময় লাগবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই তিনটি এয়ারলাইন্সের নাম জেনেছি। এখন সেই তিনটি বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সাধারণত কত সময় লাগে, তা নিচে উল্লেখ করা হলো।
এখানে যে সময়গুলো দেওয়া হয়েছে, সেগুলো সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি। তবে মনে রাখতে হবে—বিমানের যান্ত্রিক সমস্যা, উড্ডয়ন বা অবতরণের সময় ভিন্নতা ইত্যাদি কারণে প্রকৃত ফ্লাইট সময় কিছুটা কম বা বেশি হতে পারে।
ঢাকা থেকে চট্রগ্রাম কত কিলোমিটার
ঢাকা থেকে চট্টগ্রাম কত কিলোমিটার—এ বিষয়টি জানতে প্রতিদিন অসংখ্য মানুষ গুগলে সার্চ করে থাকেন। কারণ প্রতিদিনই বিভিন্ন পরিবহন ব্যবস্থায় অসংখ্য যাত্রী ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করেন। কিন্তু অনেকে এখনো দূরত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না।
চিন্তার কিছু নেই, আপনি সঠিক জায়গাতেই এসেছেন। চলুন, আর দেরি না করে জেনে নেই ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব ঠিক কত কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রামের মোট দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার।
উপসংহার
এই পোস্টে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম রুটে কোন কোন বিমান নিয়মিত চলাচল করে, ভাড়া কত হতে পারে এবং পুরো যাত্রায় কত সময় লাগে—এসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম বিমানযোগে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে উল্লিখিত যেকোনো এয়ারলাইন্স বেছে নিয়ে সহজেই টিকিট সংগ্রহ করে যাত্রা সম্পন্ন করতে পারবেন।
প্রিয় পাঠক, আশা করি পুরো লেখাটি আপনাকে সহায়তা করেছে। যদি তথ্যগুলো উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন। আর এই পোস্ট সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!