ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী ২০২৬

ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী ২০২৬

কক্সবাজার, যা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, প্রতি দিন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সুবিধাজনক এবং নিরাপদ মাধ্যম হলো ট্রেনে ভ্রমণ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল করছে।

ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে পারে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনে। এছাড়া মহানগর প্রভাতী এক্সপ্রেস, মহানগর গোধূলী এক্সপ্রেস ও তৃর্ণা এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেনগুলোও ঢাকার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করে।

এই আর্টিকেলে ঢাকা থেকে কক্সবাজার যাবার সকল ট্রেনের সময়সূচী নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, যাতে আপনাদের সঠিক সময় জেনে নিরাপদ ও সুবিধাজনক ট্রেন যাত্রা করতে সুবিধা হয়।

ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী ২০২৬

ঢাকা থেকে কক্সবাজার রুটে কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করে। নিচে এই ট্রেনগুলোর সময়সূচী ধাপে ধাপে দেওয়া হলো।

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে প্রতি সপ্তাহে সোমবার বাদে রাত ১০:৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি থাকে।

অন্যদিকে, একই ট্রেন কক্সবাজার রেলস্টেশন থেকে দুপুর ১২:৩০ মিনিটে ঢাকা ফেরত যাত্রা শুরু করে এবং রাত ৯:৩০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এই রুটে ট্রেনটি প্রতি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়গন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকারাত ১০:৩০ মিনিটকক্সবাজারসকাল ০৭:২০ মিনিট
কক্সবাজারদুপুর ১২:৩০ মিনিটঢাকারাত ০৯:৩০ মিনিট

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

পর্যটক এক্সপ্রেস ট্রেন রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬:১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং বিকাল ৩:০০ টায় কক্সবাজারে পৌঁছায়। পথে বিমানবন্দর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করা হয়।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৬

ফিরতি পথে কক্সবাজার রেলস্টেশন থেকে রাত ৮:০০ টায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং রাত ৪:৩০ মিনিটে ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছে। ফেরার পথে চট্টগ্রাম ও বিমানবন্দর রেলস্টেশনেও যাত্রাবিরতি করে। এই দুই স্টেশন ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীনভাবে চলাচল করে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়গন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকাভোর ৬:১৫ মিনিটকক্সবাজারবিকাল ৩:০০ টা
কক্সবাজাররাত ৮:০০ টাঢাকাভোর রাত ৪:৩০ মিনিট

তৃর্ণা এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী

তূর্ণা এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে রাত ১১:১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল ৮:০০ টায় কক্সবাজারে পৌঁছায়। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

ফিরতি পথে, কক্সবাজার রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ভোর ৫:১৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। এই পথে চট্টগ্রাম রেলস্টেশনে আবার যাত্রাবিরতি হয়।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়মধ্যবর্তী স্টেশনগন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকারাত ১১:১৫ মিনিটচট্টগ্রামকক্সবাজারসকাল ৮:০০ টা
কক্সবাজারসন্ধ্যা ৭:৩০ মিনিটচট্টগ্রামঢাকাভোর ৫:১৫ মিনিট

মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন সময়সূচী

মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ৭:৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল ৮:৩০ মিনিটে কক্সবাজার পৌঁছায়। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়মধ্যবর্তী স্টেশনগন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকাসকাল ৭:৪৫ মিনিটচট্টগ্রামকক্সবাজারসকাল ৮:৩০ মিনিট

মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন কক্সবাজার রেলস্টেশন থেকে দুপুর ১২:০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং রাত ৮:৫৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়মধ্যবর্তী স্টেশনগন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
কক্সবাজারদুপুর ১২:০০ টাচট্টগ্রামঢাকারাত ৮:৫৫ মিনিট

টিকেট কাটার নিয়ম

ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা যাত্রার ট্রেনের টিকেট অন্যান্য ট্রেনের মতো রেলস্টেশন কাউন্টার থেকে কেনা যাবে। এছাড়াও, বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd থেকে অনলাইনে টিকেট বুকিং করা সম্ভব।

Comments (4)
মোহামমদ ওয়াহিদুল ইসলাম
1 week ago
আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই কিভাবে যাব
Admin
1 week ago

ঢাকা টু কক্সবাজারে ট্রেনের টকিট অনলাইনের মাধ্যমে কিনে, আপনি কক্সবাজার যেতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 

মাহমুদ
2 months ago
আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই কিভাবে যাব
Admin
2 months ago

ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা যাত্রার ট্রেনের টিকেট অন্যান্য ট্রেনের মতো রেলস্টেশন কাউন্টার থেকে কেনা যাবে। এছাড়াও, বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd থেকে অনলাইনে টিকেট বুকিং করা সম্ভব।

ট্রেনের নাম গুলো:

  • তৃর্ণা এক্সপ্রেস
  • মহানগর প্রভাতী এক্সপ্রেস
  • মহানগর গোধূলী এক্সপ্রেস

 

মুন্নী ফুটবলার
4 months ago
ঢাকা থেকে কক্সবাজার যাবো আমি রাত 10 টা 30 ট্রেন এ উঠতে চাই টিকিট করবো টিকিট অন্তরের ফোন নাম্বারটা চাই
মুন্নী ফুটবলার
4 months ago
ঢাকা থেকে কক্সবাজার যাবো আমি রাত 10 টা 30 ট্রেন এ উঠতে চাই টিকিট করবো টিকিট অন্তরের ফোন নাম্বারটা চাই
আপনার মন্তব্য লিখুন