বাংলাদেশের জনপ্রিয় বিলাসবহুল আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে জামালপুর এক্সপ্রেস অন্যতম। যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনটি বিশেষভাবে সাজানো হয়েছে। এই পোস্টে জামালপুর এক্সপ্রেসের সময়সূচী, টিকিটের দাম এবং যাত্রাবিরতি স্টেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬
জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন (শুধু রবিবার বাদে) ঢাকা থেকে সকাল ১০:০০ টায় ছেড়ে দুপুর ১:৪৫ মিনিটে জামালপুর স্টেশনে পৌঁছায়।
অন্যদিকে, জামালপুর থেকে ট্রেনটি সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ছাড়ে এবং রাত ১০:৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায়।
এই আন্তঃনগর ট্রেনটি কমলাপুর, বিমানবন্দর, গফরগাঁও, ময়মনসিংহ, নান্দিনা, বিদ্যাগঞ্জ, জামালপুর, তারাকান্দি ও সরিষাবাড়ি স্টেশনে যাত্রাবিরতি করে। দ্রুতগামী হওয়ায় যাত্রীরা আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভ্রমণের অভিজ্ঞতা পান।
| যাত্রার স্থান | ছাড়ার সময় | গন্তব্য | পৌঁছানোর সময় |
|---|---|---|---|
| কমলাপুর | সকাল ১০:০০ | তারাকান্দি | বিকাল ৩:০০ |
| জামালপুর | সন্ধ্যা ৬:৪৫ | ঢাকা | রাত ১০:৪০ |
ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
ঢাকা থেকে জামালপুর রুটে প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো হলো — তিস্তা এক্সপ্রেস (৭০৭), অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৫), যমুনা এক্সপ্রেস (৭৪৫), জামালপুর এক্সপ্রেস (৭৯৯) এবং ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস (৭৪৩)। নিচে প্রতিটি ট্রেনের ছুটির দিন, ঢাকা স্টেশন থেকে ছাড়ার সময় ও জামালপুর স্টেশনে পৌঁছানোর সময় দেওয়া হলোঃ
| ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
|---|---|---|---|
| তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সোমবার | ০৭ঃ৩০ | ১১ঃ১০ |
| অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৫) | নেই | ১১ঃ৩০ | ১৫ঃ১৬ |
| যমুনা এক্সপ্রেস (৭৪৫) | নেই | ১৬ঃ৪৫ | ২১ঃ২২ |
| ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস (৭৪৩) | নেই | ১৮ঃ১৫ | ২২ঃ৩০ |
| জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | রবিবার | ১০ঃ০০ | ১৩ঃ৪০ |
👉 এই সময়সূচী অনুযায়ী যাত্রীরা নিজেদের সুবিধামতো ট্রেন বেছে নিয়ে সহজেই ঢাকা থেকে জামালপুর ভ্রমণ করতে পারেন।
কলকাতা টু দার্জিলিং ট্রেনের ভাড়া, সময়সূচী এবং ট্রেনের তালিকা
ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
ঢাকা থেকে জামালপুর রুটে প্রতিদিন তিনটি মেইল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে। এগুলো হলো — দেওয়ানগঞ্জ কমিউটর (৪৭), জামালপুর কমিউটর (৫১) এবং ভাওয়াল এক্সপ্রেস (৫৫)। নিচে প্রতিটি ট্রেনের ঢাকা স্টেশন থেকে ছাড়ার সময় ও জামালপুর স্টেশনে পৌঁছানোর সময়সূচী দেওয়া হলোঃ
| ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
|---|---|---|---|
| দেওয়ানগঞ্জ কমিউটর (৪৭) | নেই | ০৫:৪০ | ১০:২২ |
| জামালপুর কমিউটর (৫১) | নেই | ১৫:৪০ | ২০:৪৮ |
| ভাওয়াল এক্সপ্রেস (৫৫) | নেই | ২১:২০ | ০৩:২২ |
এই ট্রেনগুলোতে প্রতিদিন যাত্রীদের ভ্রমণের জন্য নির্ভরযোগ্য সেবা প্রদান করা হয়।
ট্রেনের টিকিট কিভাবে কিনবেন?
ঢাকা থেকে জামালপুর রুটে ট্রেনের টিকিটের মূল্য নির্ধারিত হয় যাত্রার শ্রেণি অনুযায়ী। আপনি চাইলে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই অনলাইনে টিকিট ক্রয় করতে পারেন।
ঢাকা টু জামালপুর ট্রেনের ভাড়া ২০২৬
আশা করছি আপনি ইতোমধ্যেই ঢাকা থেকে জামালপুর রুটে চলাচলকারী ট্রেনগুলোর গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেছেন। এখন অনেকেই জানতে চাইছেন—এই রুটের ট্রেন ভাড়া ২০২৬ সালে কত হবে। চিন্তার কিছু নেই, নিচের টেবিল থেকে সহজেই দেখতে পারবেন ট্রেনভেদে এবং আসন অনুযায়ী সর্বশেষ ভাড়ার তালিকা।
| ক্রঃ নং | আসনের নাম | তিস্তা | জামালপুর এক্সপ্রেস | অগ্নিবীণা | যমুনা | ব্রহ্মপুত্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | শোভন | ---- | ১৭৫ টাকা | ১৭৫ টাকা | ১৭৫ টাকা | ১৭৫ টাকা |
| ২ | শোভন চেয়ার | ২১০ টাকা | ২১০ টাকা | ২১০ টাকা | ২১০ টাকা | ২১০ টাকা |
| ৩ | স্নিগ্ধা | ৪০৩ টাকা | ৪০৩ টাকা | ---- | ---- | ৪০৩ টাকা |
| ৪ | প্রথম সিট | ৩২২ টাকা | ---- | ৩২২ টাকা | ৩২২ টাকা | ---- |
| ৫ | এসি সাধারণ | ৪৭৮ টাকা | ---- | ---- | ---- | ---- |
জামালপুর এক্সপ্রেস এখন কোথায় আছে
যেকোনো ট্রেনের বর্তমান অবস্থান জানতে এখন খুব সহজে অনলাইন বা এসএমএসের মাধ্যমে তথ্য জানা যায়। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR (স্পেস) দিয়ে ট্রেনের কোড লিখে ১৬৩১৮ নম্বরে পাঠাতে হবে।
👉 উদাহরণ: TR 710 পাঠান ১৬৩১৮ নম্বরে।
এরপর সাথে সাথেই আপনি সারা বাংলাদেশের যেকোনো ট্রেনের লাইভ তথ্য পেয়ে যাবেন। এছাড়াও, চাইলে Banglar Train ওয়েবসাইট থেকেও একই তথ্য দেখা সম্ভব।
আপনার মন্তব্য লিখুন