আপনি কি হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তথ্য জানতে আগ্রহী? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের পোস্টে আমরা বাংলাদেশের অন্যতম দ্রুতগতির আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের পরিচিতি, সময়সূচী, বিরতি স্টেশন এবং ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত জানব।
বর্তমানে নেত্রকোনার মোহনগঞ্জের অনেক মানুষ ঢাকায় বসবাস করছেন। কেউ কেউ চাকরি করে জীবিকা নির্বাহ করছেন, আবার কেউ কেউ ব্যবসা পরিচালনা করছেন। সাধারণত ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার জন্য বাস বা মাইক্রো ব্যবহার করা হয়। তবে অনেকেই ট্রেনের মাধ্যমে যাত্রা করতে বেশি আগ্রহী।
ঢাকা থেকে মোহনগঞ্জ সড়কপথে গেলে ভাড়া তুলনামূলকভাবে বেশি লাগে। অন্যদিকে রেলপথে যাত্রা করলে খরচ অনেক কম হয়। বিশেষ করে ঈদের সময়, যখন রাস্তায় জ্যামের সমস্যা থাকে, ট্রেনে করে যাত্রা করলে সময় বাঁচে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়।
যদি আপনি ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেনে যেতে চান, তাহলে হাওর এক্সপ্রেস আপনার জন্য সেরা অপশন। নিচে আমরা এই ট্রেনের সময়সূচী, স্টপেজ এবং ভাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরব। তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
হাওর এক্সপ্রেস ট্রেনের পরিচিতি
ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যাত্রীসেবা প্রদান করার উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় ২০ জুলাই ২০১৩ সালে হাওর এক্সপ্রেস ট্রেনটি চালু করে। এই ট্রেনটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং অত্যন্ত বিলাসবহুল। এছাড়া, এটি সীতা তাপ নিয়ন্ত্রিত সুবিধাসহ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে।
হাওর এক্সপ্রেস ট্রেনের দুটি কোড নাম্বার রয়েছে, যথাক্রমে হাওর এক্সপ্রেস ৭৭৭ এবং হাওর এক্সপ্রেস ৭৭৮। যখন আপনি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটবেন, তখন অবশ্যই নিশ্চিত হন যে টিকিটে এই নাম্বারগুলো স্পষ্টভাবে লেখা আছে।
হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে মোহনগঞ্জ রেল পথে ভ্রমণ করতে চাইলে হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সময়মতো স্টেশনে পৌঁছালে ট্রেন ধরতে সুবিধা হয় এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। নিচে এই ট্রেনের বিস্তারিত সময়সূচী দেওয়া হলো:
| স্টেশন | ছাড়ার সময় | পৌঁছার সময় | গন্তব্য |
|---|---|---|---|
| কমলাপুর | রাত ১০:১৫ | সকাল ০৪:৪০ | মোহনগঞ্জ |
| মোহনগঞ্জ | সকাল ০৮:০০ | দুপুর ০১:৫০ | কমলাপুর |
হাওর এক্সপ্রেস ৭৭৭ ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ১০:১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং মোহনগঞ্জে পৌঁছে রাত ০৪:৪০ মিনিটে। এই ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার বন্ধ থাকে।
অপরদিকে, হাওর এক্সপ্রেস ৭৭৮ ট্রেন মোহনগঞ্জ থেকে সকাল ০৮:০০ টায় যাত্রা শুরু করে এবং কমলাপুরে দুপুর ০১:৫০ মিনিটে পৌঁছে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো বৃহস্পতিবার।
উল্লেখযোগ্য, উপরের সময়সূচী রেল মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সময় এই সময়সূচীতে পরিবর্তন করতে পারে। সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে ভুলবেন না।
হাওর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
যদি আপনি ঢাকা থেকে মোহনগঞ্জ বা মোহনগঞ্জ থেকে ঢাকা হাওর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেন, তাহলে এই ট্রেনটি কিছু নির্দিষ্ট স্টেশনে বিরতি নিবে। আপনি যদি এই স্টেশনগুলোর পাশে থাকেন, তবে প্রয়োজনে ট্রেনে নামতেও পারবেন।
হাওর এক্সপ্রেসের বিরতি নেওয়া স্টেশনগুলো হলো:
- ঢাকা বিমানবন্দর
- জয়দেবপুর জংশন
- গফরগাঁও
- ময়মনসিংহ জংশন
- গৌরীপুর জংশন
- শ্যামগঞ্জ জংশন
- নেত্রকোণা
- ঠাকুরাকোণা
- বারহাট্টা
বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, উপরোক্ত স্টেশনগুলো ছাড়া হাওর এক্সপ্রেস আর কোনো স্টেশনে বিরতি দেয় না।
হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া নির্ভর করে আপনি কোন ধরণের সিট বাছাই করবেন তার উপর। এই ট্রেনে সাধারণত চার ধরনের সিট পাওয়া যায়, যা হলো:
| সিটের ধরন | ভাড়া (টাকা) |
|---|---|
| শোভন | ১৮৫ |
| শোভন চেয়ার | ২২০ |
| স্নিগ্ধা | ৪২৬ |
| ফাস্ট বার্থ | ৪৯০ |
আপনি আপনার সুবিধা ও বাজেট অনুযায়ী এই চারটি সিটের যেকোনো একটি বেছে নিয়ে টিকিট কেটে যাত্রা করতে পারেন।
উপসংহার
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা হাওর এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করেছি—এর পরিচিতি, ভাড়ার তালিকা, সময়সূচি এবং বিরতি স্টেশনগুলো। যদি আপনি ঢাকা থেকে মোহনগঞ্জ বা মোহনগঞ্জ থেকে ঢাকা যাত্রা করতে চান, তাহলে হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নিশ্চয়ই যাত্রা করবেন।
আশা করি পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে। যদি আপনি পোস্ট থেকে কিছু সহায়তা পান, তবে অনুগ্রহ করে এটি আপনার ফেসবুক ও টুইটার প্রোফাইলে শেয়ার করবেন। এছাড়া পোস্ট সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
আপনার মন্তব্য লিখুন