আপনি কি লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তথ্য জানতে চান? যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। ঢাকা থেকে লালমনিরহাট বা লালমনিরহাট থেকে ঢাকা রেলপথে যাতায়াতের সময় নিশ্চয়ই আপনি লালমনি এক্সপ্রেসের নাম শুনেছেন। এটি উত্তরবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেন।
ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়া ২০২৬, সাপ্তাহিক বন্ধ কবে?
অনেক যাত্রী নিয়মিত ঢাকা-লালমনিরহাট বা লালমনিরহাট-ঢাকা রুটে যাতায়াত করেন। কেউ বাস বা মাইক্রোও ব্যবহার করেন। অবশ্যই আপনি বাস বা মাইক্রো ব্যবহার করে যাত্রা করতে পারেন, তবে বিশেষ করে ঈদুল ফিতর বা ঈদুল আযহা সময় রাস্তায় প্রচুর যানজট থাকে। দীর্ঘ সময় ধরে যানজটে বসে থাকা খুব কষ্টসাধ্য।
এদিকে ট্রেন ব্যবহার করলে অপেক্ষা কম হয় এবং নির্ধারিত সময়ে সহজেই গন্তব্যে পৌঁছানো সম্ভব।
আজকের পোস্টে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন লালমনি এক্সপ্রেস-এর সময়সূচী, বিরতিকাল স্টেশন এবং ভাড়ার তালিকা। যদি আপনি এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
লালমনি এক্সপ্রেস
বর্তমানে ঢাকা থেকে লালমনিরহাট রুটে যেসব দ্রুতগামী ট্রেন চলাচল করে, তাদের মধ্যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিশেষভাবে জনপ্রিয়। এটি একটি দূরপাল্লার ট্রেন, যা দীর্ঘ সময়ের যাত্রাতেও যাত্রীদের আরামদায়ক পরিবহণ নিশ্চিত করে। ট্রেনটি অত্যাধুনিক প্রযুক্তি এবং বিলাসবহুল সুবিধা সমৃদ্ধ।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, লালমনি এক্সপ্রেসের যাত্রা শুরু হয় ২০০৪ সালের ৭ই মার্চ। সেই সময় থেকে এই ট্রেনটি ধারাবাহিকভাবে দ্রুত এবং নির্ভরযোগ্য রেলসেবা প্রদান করছে, যা দেশের রেল পরিবহনের জন্য একটি গর্বের বিষয়।
যদি আপনি কম খরচে, নিরাপদ ও আরামদায়কভাবে ঢাকা থেকে লালমনিরহাট বা লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করতে চান, তবে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করা সবচেয়ে সঠিক পছন্দ হবে।
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আমরা ইতোমধ্যে জানি, উত্তরবঙ্গের দূরপাল্লার দ্রুতগতির ট্রেন হলো লালমনি এক্সপ্রেস। এবার আমরা এই ট্রেনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানব। ট্রেনটি কখন স্টেশন ত্যাগ করে এবং কখন গন্তব্যে পৌঁছায়, তা জানা থাকলে আমাদের যাত্রা অনেক সহজ হয়ে যাবে। নিচে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ
ঢাকা থেকে লালমনিরহাট:
ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ৯:৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং লালমনিরহাট স্টেশন পৌঁছায় সকাল ৭:৩০ মিনিটে।
লালমনিরহাট থেকে ঢাকা:
ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০:১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং সন্ধ্যা ৭:২০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন পৌঁছায়।
| স্টেশন নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|
| ঢাকা কমলাপুর | রাত ৯:৪৫ | সকাল ৭:৩০ | শুক্রবার |
| লালমনিরহাট স্টেশন | সকাল ১০:১৫ | সন্ধ্যা ৭:২০ | শুক্রবার |
বিঃদ্রঃ লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো শুক্রবার। বাকি ৬ দিন যেকোনো সময় এই ট্রেন ব্যবহার করে আপনি ঢাকা-লালমনিরহাট বা লালমনিরহাট-ঢাকা যাত্রা করতে পারবেন। তাই, রেলপথে যাত্রা করার জন্য লালমনি এক্সপ্রেস আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক ট্রেন।
লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টেশন বিরতি
আমরা আগেই লালমনি এক্সপ্রেস দূরপাল্লার দ্রুতগতির ট্রেনের সময়সূচী সম্পর্কে জানেছি। এবার জানবো, এই ট্রেন যাত্রার সময় কোন কোন স্টেশনে বিরতি নেয়। ট্রেন যখন কোন স্টেশনে থামে, তখন আপনি চাইলে সেখানে নামতে পারেন বা কিছু কেনাকাটা করতে পারেন।
নিচে লালমনি এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলোর তালিকা দেওয়া হলো:
- বিমানবন্দর
- জয়দেবপুর
- টাঙ্গাইল
- বঙ্গবন্ধু সেতু পূর্ব
- শহীদ এম মনসুর আলী
- উল্লাপাড়া
- বড়াল ব্রিজ
- আজিমনগর
- নাটোর
- সান্তাহার
- বগুড়া
- সোনাতলা
- বোনারপাড়া
- গাইবান্ধা
- বামনডাঙ্গা
- পীরগাছা
- কাউনিয়া
- তিস্তা জংশন
উপরের সব স্টেশনেই লালমনি ট্রেন যাত্রা বিরতি নেবে। তাই আপনি চাইলে যেকোনো স্টেশনে নামতে পারেন বা সেখান থেকে কেনাকাটা করতে পারেন।
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম নির্ভর করে আসনের ধরন ও সুবিধার উপর। এই ট্রেনে আপনি সবচেয়ে সাধারণ সিট থেকে শুরু করে প্রিমিয়াম বার্থ পর্যন্ত যেকোনো আসন বুক করতে পারেন। তাই টিকিট বুকিং করার সময় আপনার বাজেট এবং সুবিধার প্রাধান্য দিয়ে সিট নির্বাচন করুন।
| সিটের ধরন | ভাড়া |
|---|---|
| শোভন | ৪২০ টাকা |
| শোভন চেয়ার | ৫০৫ টাকা |
| প্রথম সিট | ৬৭৫ টাকা |
| প্রথম বার্থ | ১০১০ টাকা |
| স্নিগ্ধা | ৮৪০ টাকা |
| এসি সিট | ১০১০ টাকা |
| এসি বার্থ | ১৫১০ টাকা |
উপরের উল্লেখিত সিটের যে কোনো একটি আপনি বুক করতে পারবেন। টিকিট বুকিং করার আগে অবশ্যই আপনার বাজেট এবং প্রয়োজনীয় সুবিধার দিকে নজর দিন।
উপসংহার
আজকের পোস্টে আমরা উত্তরবঙ্গের দ্রুতগতির দূরপাল্লার লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, বিরতি স্টেশন এবং বিভিন্ন সিটের ভাড়ার তথ্য বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি পড়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই এই ট্রেন সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
যদি তার পরেও আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। আশা করি পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে। যদি আপনার পোস্টটি উপভোগ্য মনে হয়, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!