সম্মানিত ট্রেনযাত্রীগণ, যারা মির্জাপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে আগ্রহী, তাদের জন্য আজকের এই আর্টিকেলে মির্জাপুর থেকে ঢাকার ট্রেনসমূহের সময়সূচী এবং ভাড়ার বিস্তারিত তথ্য প্রদান করা হলো।
মির্জাপুর উপজেলা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় অবস্থিত একটি সুপরিচিত উপজেলা, যেখানে একটি রেলস্টেশন রয়েছে। মির্জাপুর থেকে ঢাকা যাত্রা করার আগে জানা জরুরি, কোন কোন ট্রেন এখানে স্টপেজ দেয় এবং ভাড়া কত।
ঢাকার কাছে অবস্থিত সেরা ৫টি ওয়াটার পার্ক
মির্জাপুর রেলস্টেশন একটি ছোট স্টেশন, যেখানে মোট তিনটি ট্রেন থামে। এর মধ্যে দুটি হলো লোকাল ট্রেন—রাজশাহী লোকাল এবং টাঙ্গাইল কমিউনিটি এক্সপ্রেস—এবং একটি হলো আন্তঃনগর ট্রেন, যা হলো সিল্ক সিটি এক্সপ্রেস।
মির্জাপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
মির্জাপুর রেলস্টেশন থেকে ঢাকার দিকে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি হলো লোকাল ট্রেন এবং একটি হলো আন্তঃনগর ট্রেন। লোকাল ট্রেন দুটির নাম হলো টাঙ্গাইল কমিউনিটি এবং রাজশাহী লোকাল। মির্জাপুর থেকে ঢাকা পর্যন্ত দূরত্ব প্রায় ৭১ কিলোমিটার, তাই এই রুটে ট্রেনের বেশি স্টপেজ নেই। নিচে টেবিলের মাধ্যমে দেখানো হলো মির্জাপুর থেকে ঢাকার জন্য এই তিনটি ট্রেন কখন ছেড়ে যায়।
টাঙ্গাইল কমিউনিটর ট্রেন-১০৩৪
টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু পূর্ব রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চলে এবং মির্জাপুর রেলস্টেশনে স্টপেজ দেয়। মির্জাপুরে ট্রেন সকাল ৭:২৭ মিনিটে পৌঁছায় এবং ৬ মিনিট বিরতির পর সকাল ৭:৩৩ মিনিটে ঢাকার উদ্দেশ্যে প্রস্থান করে। ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশনে সকাল ১০টার পরে পৌঁছায়। মির্জাপুর থেকে ঢাকার দূরত্ব ৭১ কিলোমিটার।
ট্রেনে দুটি সিট ক্যাটাগরি রয়েছে:
- শোভন চেয়ার: ৮৫ টাকা
- শোভন: ৫৫ টাকা
অতিরিক্ত তথ্য:
- মির্জাপুর রেলস্টেশন থেকে কেবল হাতে লেখা টিকিট ইস্যু করা হয়।
- ট্রেনটি প্রতি শুক্রবার বন্ধ।
৯৯ লোকাল
চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই লোকাল ট্রেনটি টাঙ্গাইল জেলার মির্জাপুর রেলস্টেশনে স্টপেজ দেয়। ট্রেনটি সকাল ৯:১০ মিনিটে মির্জাপুর স্টেশনে পৌঁছায় এবং ৬ মিনিটের সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর সকাল ৯:১৬ মিনিটে ঢাকার পথে যাত্রা শুরু করে।
মির্জাপুর থেকে ঢাকা ট্রেন সংক্রান্ত তথ্য:
- মির্জাপুর থেকে ঢাকার দূরত্ব: ৭১ কিলোমিটার
- ভাড়া: ৫৫ টাকা
- যাত্রা শুরু: সকাল ৯:১০ মিনিট
- টিকিট: মির্জাপুর রেলস্টেশনে শুধুমাত্র হাতে লেখা টিকিট ইস্যু করা হয়
- চলাচল: ট্রেনটি প্রতিদিন চলাচল করে, সাপ্তাহিক কোনো বন্ধ নেই
সিল্ক সিটি এক্সপ্রেস-৭৫৪
টাঙ্গাইল জেলার মির্জাপুর রেলস্টেশন থেকে একমাত্র আন্তঃনগর ট্রেন হল সিল্ক সিটি এক্সপ্রেস। মির্জাপুর স্টেশনে শুধুমাত্র এই ট্রেনটি স্টপেজ দেয়। মির্জাপুর উপজেলার যাত্রীরা এই ট্রেনে ঢাকার সাথে সরাসরি যাত্রার সুযোগ পান।
যাত্রা সময়সূচী ও তথ্য:
- ট্রেন মির্জাপুর স্টেশনে সকাল ১১:৩৩ মিনিটে পৌঁছায়।
- এখানে ৮ মিনিটের বিরতি নিয়ে ট্রেন সকাল ১১:৪৪ মিনিটে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়।
- ঢাকা পৌঁছানোর সময় ১:৩০ মিনিট।
অতিরিক্ত তথ্য:
- মির্জাপুর থেকে ঢাকার দূরত্ব: ৭১ কিমি
- মির্জাপুর থেকে ট্রেনের ভাড়া: ৮৫ টাকা
- মির্জাপুর রেলস্টেশন থেকে শুধুমাত্র হাতে লেখা টিকিট ইস্যু করা হয়।
- ট্রেনটি প্রতি রবিবার বন্ধ।
উপসংহার
প্রিয় রেলযাত্রীবৃন্দ, আপনারা সবসময় ট্রেনে যাতায়াতের চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে নিরাপদ যাতায়াতের অন্যতম মাধ্যম হলো রেল। মির্জাপুর থেকে ঢাকায় রেল পথে ভ্রমণ করলে আপনি নিরাপদে, দ্রুত এবং কম খরচে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
সম্মানিত গ্রাহকগণ, যদি এই তথ্যটি আপনার কাজে লাগে, তবে দয়া করে আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে এটি শেয়ার করুন। এছাড়াও, আপনার যদি কোন প্রশ্ন থাকে, তবে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি যথাসম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!