আলাদিন পার্ক

ঢাকা

ঢাকার ধামরাই উপজেলার সিতি এলাকায় অবস্থিত আলাদীন’স পার্ক (Aladin’s Park) একটি জনপ্রিয় পারিবারিক বিনোদন পার্ক। শহরের ব্যস্ত জীবনের মাঝে অল্প সময়ের জন্য পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য এটি একটি আদর্শ স্থান। প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে নানা ধরনের রাইড ও বিনোদনের ব্যবস্থা, যেমন—

  • বুল রাইড, বাম্পার কার, স্পিড স্পিনিং কার
  • হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, ডাবল ডেক কেরোসেল
  • ম্যাজিক শো, টয় ট্রেন, কিডস রাইডস জোন
  • ১২D ডায়নামিক সিনেমা হল, প্যাডেল বোট

এছাড়াও, ওয়াটার ওয়ার্ল্ড বিভাগে রয়েছে—

  • পুল ওয়েভ, স্লিপার স্লাইড
  • শিশুদের জন্য আলাদা ৩টি পুল
  • নারী-পুরুষের জন্য পৃথক চেঞ্জিং রুম ও লকার সুবিধা

অনুষ্ঠান আয়োজনের জন্য পার্কটিতে রয়েছে কনভেনশন হল এবং পিকনিক স্পট। এছাড়া, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলাদীন’স পার্কের আরেকটি শাখা রয়েছে।

প্রবেশ মূল্য ও অন্যান্য তথ্য

  • ছাত্রদের জন্য: ওয়াটার পার্ক + ড্রাই পার্ক – ৩৫০ টাকা/জন
  • সাধারণ দর্শনার্থীদের জন্য: ওয়াটার পার্ক + ড্রাই পার্ক – ৪০০ টাকা/জন
  • রিসোর্টে থাকার খরচ: ৩৫০০–৪৫০০ টাকা/রাত

যোগাযোগ

  • ধামরাই শাখা: 01610555033, 01610555055
  • ময়মনসিংহ শাখা: 01831003064, 01610555066
  • হেড অফিস: 01610555055, 01831003064
  • ফেসবুক পেজ: www.facebook.com/Aladin.Park.Ltd

যাওয়ার উপায়

ঢাকার বিভিন্ন স্থান থেকে গুলিস্তান বা গাবতলি হয়ে ধামরাইগামী বাসে উঠুন। ঢুলিভিটা বাস স্ট্যান্ড নেমে লোকাল অটো, সিএনজি বা ইজিবাইকে করে সিতি পল্লী বাজার সংলগ্ন আলাদীন’স পার্কে পৌঁছাতে পারবেন।

আলাদিন পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
81.18 কিমি
ঢাকা থেকে
81.42 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
92
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান