বসুন্ধরা সিটি

ঢাকা

রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি (Bashundhara City) দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল হিসেবে পরিচিত। বসুন্ধরা গ্রুপ ১৯৯৮ সালে এই শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে, যার নকশা প্রণয়ন করেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ ও মোহাম্মদ ফয়েজ উল্লাহ। প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মলটি ২০০৪ সালের ৬ আগস্ট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

আধুনিক স্থাপত্য ও সুবিধাসমূহ

২১ তলা বিশিষ্ট এই ভবনের নিচের ৮টি তলা শপিং কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হয়, আর বাকি ১৩টি তলা বসুন্ধরা গ্রুপের অফিস হিসেবে কাজ করে। এখানে রয়েছে:

  • ২,৩২৫টি দোকান
  • ফুড কোর্ট, সিনেপ্লেক্স ও জিমনেশিয়াম
  • শিশুদের জন্য থিম পার্ক ও বিনোদন কেন্দ্র
  • নামাজের স্থান, রেস্তোরাঁ ও পার্কিং সুবিধা
  • ছাদে একটি মনোরম বাগান

পুরো কমপ্লেক্সটি সার্বক্ষণিক বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রিত। আধুনিক নান্দনিকতার কারণে বসুন্ধরা সিটিকে ঢাকা শহরের আধুনিকায়নের প্রতীক হিসেবে দেখা হয়। বর্তমানে প্রতিদিন ২৫,০০০ এরও বেশি মানুষ এখানে ঘুরতে আসেন।

খোলার সময়:

সপ্তাহে ৬ দিন (মঙ্গলবার বন্ধ)
সকাল ৯:০০ টা – রাত ৯:০০ টা

যোগাযোগ:

  • ঠিকানা: বসুন্ধরা সিটি শপিং মল, ১৩/ক/১ পান্থপথ, ঢাকা-১২০৫
  • ফোন: ৮১৫৮০৩৩-৩৪, ৮১৫৮৬২৩-২৪, ৯১১১৪৪০
  • ফ্যাক্স: ৮৮০-২-৯১৩৫৪৩৪
  • ইমেইল: [email protected]

বসুন্ধরা সিটি শপিং মল বিনোদন, শপিং ও আধুনিক সুবিধার এক অনন্য সমন্বয়।

কিভাবে যাবেন

ঢাকা মহানগরীর কাওরান বাজার মোড়ে পৌঁছালেই আপনি বিশাল এই ভবনটি দেখতে পাবেন, যা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আসা যাত্রীদের জন্য সহজেই দৃশ্যমান।

বসুন্ধরা সিটি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
6.91 কিমি
ঢাকা থেকে
6.91 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
63
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান