চন্দ্রনাথ পাহাড় ও মন্দির

চট্টগ্রাম

চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান এবং সীতাকুণ্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। এটি সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার পূর্বে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে রিকশা বা পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ের নিচে পৌঁছানো যায়। পথিমধ্যে দেখা মেলে হিন্দু ধর্মীয় স্থাপনা এবং স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রার চিত্র। পাহাড়ের ভেতরের দিকে গেলে জুমক্ষেত ও বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগানও নজরে আসে। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত।

পাহাড়ে উঠার পথ

চন্দ্রনাথ পাহাড়ে উঠার পথে একটি ছোট ঝর্ণা রয়েছে। সেখান থেকে দুই দিকের পথ শুরু হয়—ডান দিকের পথটি সিঁড়িযুক্ত এবং বাম দিকটি পাহাড়ি। সাধারণত পাহাড়ি পথ দিয়ে ওঠা সহজ এবং সিঁড়ির পথে নামা তুলনামূলক সুবিধাজনক। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ১১৫২ ফুট, এবং শীর্ষে পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট লাগে। পথে ছোট দোকানে হালকা খাবার ও পূজার সামগ্রী পাওয়া যায়। তবে পর্যাপ্ত পানি ও শুকনো খাবার সঙ্গে রাখা ভালো।

মহাশিবরাত্রি উদযাপন

প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে পুণ্যযাত্রায় আসেন।

চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে কিভাবে যাবেন

ঢাকা থেকে বাসে

ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল বা মহাখালি থেকে যেকোনো চট্টগ্রামগামী বাসে সীতাকুণ্ড পৌঁছানো যায়। নন-এসি বাস ভাড়া ৪২০-৪৮০ টাকা এবং এসি বাসের ভাড়া ৮০০-১১০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনে ফেনী স্টেশনে নেমে ২০-২৫ টাকায় রিকশা/অটো করে ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে ৫০-৮০ টাকায় লোকাল বাসে সীতাকুণ্ড।

চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড

চট্টগ্রাম থেকে সিএনজি রিজার্ভ করতে ৩৫০-৫০০ টাকা লাগবে। এছাড়া অলংকার, এ কে খান মোড় বা কদমতলী থেকে লোকাল বাসে ৪০-৮০ টাকায় সীতাকুণ্ড পৌঁছানো যাবে।

কোথায় থাকবেন

সীতাকুণ্ডে থাকার জন্য হোটেল সৌদিয়া ও সাইমুন আবাসিক সহ কিছু মাঝারি মানের হোটেল রয়েছে। হোটেল সৌদিয়ায় বুকিং দিতে ফোন করতে পারেন 01991-787979 বা 01816-518119 নম্বরে। এছাড়া সীতাকুণ্ড ডাকবাংলোয় অনুমতি নিয়ে থাকতে পারেন। ভালো মানের থাকার জন্য চট্টগ্রামের অলংকার মোড় বা স্টেশন রোডের হোটেলগুলো বিবেচনা করতে পারেন।

কোথায় খাবেন

সীতাকুণ্ডে খাবারের জন্য সৌদিয়া রেস্টুরেন্ট, আপন রেস্টুরেন্ট এবং আল আমিন উল্লেখযোগ্য। বিশেষ করে আল আমিন রেস্টুরেন্টের বেশ সুনাম রয়েছে।

সীতাকুণ্ডের অন্যান্য দর্শনীয় স্থান

সীতাকুণ্ড ভ্রমণে জনপ্রিয় স্থানগুলো হলো:

একদিনের সফরে বেশ কিছু জায়গা ঘুরে দেখা সম্ভব, তবে এক রাত থেকে দুই দিনের পরিকল্পনায় সব জায়গা উপভোগ করা সহজ।

চন্দ্রনাথ পাহাড় ও মন্দির এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
185.66 কিমি
চট্টগ্রাম থেকে
33.7 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1772
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
হাজারিখিল অভয়ারণ্য
ঝরঝরি ঝর্ণা, সীতাকুণ্ড
সীতাকুণ্ড ইকো পার্ক
শংকর মঠ
সুপ্তধারা ঝর্ণা
কমলদহ ঝর্ণা
ছাগলকান্দা ঝর্ণা
কুমারীকুন্ড
সোনাইছড়ি ট্রেইল
বাওয়াছড়া লেক