ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন

কক্সবাজার

ছেঁড়া দ্বীপ (Chera Dwip) বাংলাদেশের দক্ষিণতম অংশে অবস্থিত। এটি সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে। স্থানীয়রা এই দ্বীপকে ‘ছেঁড়াদিয়া’ বা ‘সিরাদিয়া’ নামে চেনে। দ্বীপটি সম্পূর্ণ প্রাকৃতিক পাথর, প্রবাল এবং নারিকেল গাছের সমৃদ্ধ। জোয়ারের সময় দ্বীপটির এক-তৃতীয়াংশ সাগরের পানির নিচে চলে যায়। সাগরের নীল ঢেউ যখন পাথরের গায়ে আছড়ে পড়ে, তখন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়।

প্রতি বছর হাজার হাজার পর্যটক সুনীল সাগর, আকাশ ও সূর্যাস্তের সৌন্দর্য দেখতে ছেঁড়া দ্বীপে ভ্রমণ করেন। রাতে চাঁদের আলোয় দ্বীপের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে, তাই অনেকেই পূর্ণিমার রাতে এখানে ক্যাম্পিং করতে আসেন।

কিভাবে ছেঁড়া দ্বীপ যাবেন

ছেঁড়া দ্বীপে যেতে হলে প্রথমে সেন্টমার্টিনে পৌঁছাতে হবে। ঢাকা থেকে কক্সবাজার এসে সেখান থেকে জাহাজে সেন্টমার্টিন যেতে হবে।

সেন্টমার্টিন থেকে ছেঁড়া দ্বীপ

সেন্টমার্টিনের জেটি থেকে স্পীড বোট বা ইঞ্জিন চালিত ট্রলার মাধ্যমে ছেঁড়া দ্বীপে যাওয়া যায়। পর্যটন মৌসুমের উপর নির্ভর করে জনপ্রতি ১০০-২০০ টাকায় দ্বীপে যাওয়া সম্ভব। এছাড়া, ইঞ্জিন নৌকা বা হাউজবোট ভাড়া নিয়েও ঘুরে আসতে পারবেন। সময় থাকলে, জোয়ার ভাটার সময় পায়ে হেঁটে বা সাইকেল ভাড়া নিয়ে ছেঁড়া দ্বীপে যেতে পারেন।

কি খাবেন ও কোথায় খাবেন

ছেঁড়া দ্বীপে শুধু কিছু চায়ের দোকান এবং ডাব, তরমুজ পাওয়া যায়। এখানে কিছু খেতে চাইলে আপনাকে নিজের খাবার সঙ্গে আনতে হবে। সেন্টমার্টিন ফিরে গিয়ে খাবার খেতে পারেন।

থাকবেন কোথায়

সেন্টমার্টিনে রাতে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। সেগুলির মধ্যে রয়েছে- সীমানা পেরিয়ে, প্রিন্স হেভেন, ব্ল–মেরিন রিসোর্ট, সমুদ্রবিলাস, প্রাসাদ প্যারাডাইস, কোরাল ভিউ, কোরল ব্লু, মারমেইড, সি প্রবাল, নীল দিগন্ত, সায়রী, সি ইন, ড্রিম নাইট, হোটেল সাগর পাড়, রিয়াদ গেস্ট হাউজ, হোটেল স্বপ্ন প্রবাল, শ্রাবণ বিলাস, ব্লু ল্যাগুণ, সানসেট ভিউ, মেরিন পার্ক (সরকারি ব্যবস্থাপনায়)। এখানে থাকার খরচ ১৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে হতে পারে।

ছেঁড়া দ্বীপ এবং সেন্টমার্টিন ভ্রমণের বিস্তারিত তথ্য ও ট্যুর পরিকল্পনার জন্য সেন্টমার্টিন ভ্রমণ গাইড পড়তে পারেন।

ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
410.07 কিমি
কক্সবাজার থেকে
100.03 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1910
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
সেন্টমার্টিন
শাহপরীর দ্বীপ
মাথিনের কূপ
মেরিন ড্রাইভ রোড