ভাষা আন্দোলন জাদুঘর

ঢাকা

বাংলা ভাষার ইতিহাস রক্ত ও ত্যাগের বিনিময়ে লেখা এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর এবং আরও নাম না জানা অসংখ্য ভাষাসৈনিকের আত্মদানের মধ্য দিয়ে এই ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের স্মৃতি চিরকাল স্মরণীয় করে রাখতে ২০১০ সালে বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় ভাষা আন্দোলন জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।

এই জাদুঘরের প্রতিটি কক্ষে ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত নানা নিদর্শন সংরক্ষিত আছে। এখানে প্রদর্শন করা হয়েছে ভাষা শহীদ রফিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, শফিউর রহমানের পরিহিত কোট, রাষ্ট্রভাষা কর্মপরিষদের প্রেরিত স্মারকলিপি, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের পাতার অনুলিপি এবং শফিউর রহমানের ব্যবহৃত চটের ব্যাগের মতো মূল্যবান স্মৃতিচিহ্ন। এছাড়াও, ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সেই সময়ের পত্রপত্রিকা এবং দুর্লভ আলোকচিত্রও এখানে সংরক্ষিত ও প্রদর্শিত হয়েছে।

ভাষা আন্দোলন জাদুঘর কেবল একটি সংগ্রহশালা নয়, এটি বাঙালির জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

পরিদর্শনের সময়সূচী

ভাষা আন্দোলন জাদুঘর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে ফেব্রুয়ারি মাসে সময়সূচি সেসময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর পরিদর্শন করা যাবে।

বন্ধের দিন: সমস্ত সরকারি ছুটিতে জাদুঘর বন্ধ থাকে।

প্রবেশ ফি: জাদুঘর পরিদর্শন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রবেশ ফি প্রদান করতে হয় না।

কিভাবে যাবেন

শাহবাগে যাওয়ার জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বাস সার্ভিস পাওয়া যায়। শাহবাগ মোড়ে নেমে সেখান থেকে রিকশা অথবা হেঁটে বাংলা একাডেমিতে অবস্থিত ভাষা আন্দোলন জাদুঘরে পৌঁছানো যায়।

 

ভাষা আন্দোলন জাদুঘর এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
7.72 কিমি
ঢাকা থেকে
7.78 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
93
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান