ঢাকা
হোসেনী দালান (বা ইমামবাড়া) মূলত কারবালার প্রান্তরে শাহাদাতবরণকারী ইমাম হোসেন (রা.)-এর স্মৃতিকে ধারণ করে নির্মিত শিয়া মুসলমানদের একটি পবিত্র উপাসনালয়। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত এই স্থাপনাটির ইতিহাস প্রায় ৩০০ বছর পুরনো। ধারণা করা হয়, ১৭শ শতকে মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে হোসেনী দালান নির্মিত হয়।
স্থাপত্য ও কাঠামো
ইতিহাসসমৃদ্ধ হোসেনী দালানের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলে শিয়া সম্প্রদায়ের কবরস্থান, মূল ইমামবাড়া ভবন এবং একটি বিশাল উদ্যান চোখে পড়ে। মূল ভবনের পেছনে রয়েছে একটি প্রাচীন দীঘি। এছাড়া, বাংলাদেশের জাতীয় জাদুঘরে হোসেনী দালানের একটি রূপার রেপ্লিকা সংরক্ষিত আছে।
ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব
প্রতি বছর মহররম মাসের প্রথম ১০ দিন পবিত্র আশুরা উপলক্ষে হোসেনী দালান ধর্মীয় উৎসবে মুখরিত হয়ে ওঠে। এ সময় এখানে মাতম, মর্সিয়া পাঠ, ধর্মীয় বক্তব্য এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য তাজিয়া মিছিল, যা হোসেনী দালান থেকে যাত্রা শুরু করে, ঢাকার ঐতিহ্যবাহী শোক র্যালি হিসেবে পরিচিত।
পরিদর্শনের সময়
হোসেনী দালান প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
ঢাকার গভীর ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক এই স্থাপনাটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
কিভাবে যাবেন
সায়দাবাদ বা গুলিস্থান থেকে সরাসরি রিকশায় করে হোসেনী দালান (ইমামবাড়া) যাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে প্রথমে সায়দাবাদ বা গুলিস্থানে এসে তারপর রিকশা নিলে চানখাঁরপুল এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক স্থানে পৌঁছানো যাবে।
আপনার মন্তব্য লিখুন