মাওয়া ফেরি ঘাট

মুন্সিগঞ্জ

মাওয়া ফেরি ঘাট (Mawa Ferry Ghat) পর্যটকদের কাছে পদ্মা নদী ভ্রমণ এবং ইলিশ খাওয়ার জন্য একটি জনপ্রিয় স্থান। ফেরি ঘাটের আশপাশে রয়েছে বেশ কিছু খাবারের হোটেল, যেখানে ইলিশসহ নানা রকম মাছের পদ পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বিশেষ করে ইলিশের স্বাদ নিতে এখানে ছুটে আসে। এখানকার মাছ বাজারেও ইলিশসহ নানা প্রজাতির টাটকা মাছ পাওয়া যায়।

ঢাকার কাছেই অবস্থান হওয়ায় মাওয়া ঘাটে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা সম্ভব। তাই একদিনের ভ্রমণের জন্য এটি অনেকের কাছে পছন্দের জায়গা। পদ্মা নদীর রুপালি পানির ঝিলমিল দেখতে দেখতে নদীর পাড় ধরে হাঁটা বা আশপাশের সবুজ গ্রামঘেরা শান্ত পরিবেশে সময় কাটানো আপনাকে মুগ্ধ করবে। নৌকায় ঘুরে পদ্মার বুকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এছাড়া, ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ যেন আর কোনো কিছুর সাথেই তুলনীয় নয়! আরও একটু রোমাঞ্চ চাইলে মাত্র ১৫০ টাকায় স্পিডবোটে নদী পারাপারের অভিজ্ঞতাও নিতে পারেন।

মাওয়া ঘাটে যাওয়ার উপায়

ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতি পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডি এম পরিবহন, আপন পরিবহন, হিমালয় ও সময় ট্রান্সপোর্টের বাসে সরাসরি মাওয়া ঘাটে যাওয়া যায়। এছাড়া মিরপুর ১০, ফার্মগেট এবং শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহনেও মাওয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করা যায়।

কোথায় খাবেন

মাওয়া ফেরি ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। প্রতিটি হোটেলেই ইলিশ ভাজার বিশেষ আয়োজন থাকে। আপনি চাইলে নিজের পছন্দমতো মাছ দেখে কিনে এনে সেখানেই ভাঁজতে দিতে পারেন। আর যারা মাওয়া ঘাটে না খেয়ে পদ্মার ওপারে যেতে চান, তারা কাওড়াকান্দি ঘাটের কাছের হোটেলগুলোতেও খেতে পারেন। ভাতের সাথে ইলিশের গরম তেল আর শুকনা মরিচ মিশিয়ে খাওয়ার অভিজ্ঞতা আপনার ভোজনকে আরও আনন্দময় করে তুলবে। এখানে ইলিশ ভাজার দাম সাইজ অনুযায়ী ৯০ থেকে ১২০ টাকার মধ্যে পাওয়া যায়।

মাওয়া ফেরি ঘাট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
40.07 কিমি
মুন্সিগঞ্জ থেকে
25.98 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
798
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
মাওয়া রিসোর্ট
ভাগ্যকুল জমিদার বাড়ি
পদ্মা রিসোর্ট
আড়িয়াল বিল
রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি
সোনারং জোড়া মঠ
অতীশ দীপঙ্করের জন্মস্থান
পদ্মহেম ধাম
পোলঘাটা সেতু
মর্ডান ফ্যান্টাসি কিংডম