নন্দন পার্ক

ঢাকা

নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে অল্প সময়ের অবসরে চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সালে সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্ক প্রতিষ্ঠিত হয়। প্রায় ৩৩ একর জুড়ে বিস্তৃত সবুজে ঘেরা এই পার্কে রয়েছে নিরাপদ ও আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি-বিদেশি রাইড, ফাইভ-ডি মুভি থিয়েটার, ওয়াটার ওয়ার্ল্ড, রেস্টুরেন্ট, রিসোর্ট এবং সুবিশাল কার পার্কিং সুবিধা।

নন্দন পার্কের আকর্ষণীয় রাইডগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— জিপ রাইড, রক ক্লাইম্বিং, র্যাপেলিং, চ্যালেঞ্জ কোর্স, রোলার কোস্টার, অবস্ট্যাকল কোর্স, ওয়াটার কোস্টার, ক্যাবল কার ইত্যাদি। অন্যদিকে, ওয়াটার ওয়ার্ল্ড বিভাগে রয়েছে ওয়েভ পুল, স্যুট ও ফ্যামিলি কার্ভ টিউব স্লাইড, ওয়েভ রানার, ডুম স্লাইড, মাল্টি প্লে জোন এবং ওয়াটার ফল অ্যান্ড মিস্ট**— যা পানির রোমাঞ্চপ্রেমীদের জন্য আদর্শ।

এছাড়াও, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, পহেলা বৈশাখ-এর মতো বিশেষ দিনগুলোতে নন্দন পার্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান ও কনসার্ট। এখানে কর্পোরেট ইভেন্ট, পিকনিক, সেমিনার বা সভা আয়োজনেরও রয়েছে সুব্যবস্থা। নন্দন পার্ক যেকোনো বয়সের দর্শনার্থীদের জন্য বিনোদনের এক অনন্য গন্তব্য!

নন্দন পার্কে প্রবেশ টিকেটের মূল্য

নন্দন পার্কে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা চালু রয়েছে। যেমন:

  • প্রবেশ ফি + ২টি রাইড: ৫০০ টাকা
  • প্রবেশ ফি + ১০টি রাইড: ৭৫০ টাকা
  • প্রবেশ ফি + ওয়াটার ওয়ার্ল্ডের সব রাইড: ৮০০ টাকা

এছাড়াও, পার্কে বিভিন্ন ফ্যামিলি প্যাকেজও পাওয়া যায়। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://nandanpark.com/shop/

পার্কের ভিতরে প্রবেশ করে আলাদাভাবে টিকেট কিনেও রাইড উপভোগ করা যায়। প্রতিটি রাইডের টিকেটের মূল্য ৪০ টাকা থেকে ১৭০ টাকা পর্যন্ত। এছাড়া, বছরের বিশেষ সময়ে টিকেটে ডিসকাউন্টও দেওয়া হয়।

নন্দন পার্কের খোলার সময়

সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নন্দন পার্ক সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও শনিবার পার্কটি সকাল সাড়ে ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।

যোগাযোগের ঠিকানা

  • মোবাইল নম্বর: ০১৭৫৫-৬৪৬৮১৬, ০১৭৫৫-৬৬৭৭০৩
  • ইমেইল: [email protected]

কিভাবে যাবেন

মতিঝিল থেকে আবাবিল পরিবহনের বাসগুলো গুলিস্তান, মগবাজার, মহাখালী, বনানী, উত্তরা ও আশুলিয়া ইপিজেড হয়ে চলাচল করে। এই বাসে করে সহজেই নন্দন পার্কে যাওয়া যায়। এছাড়া, ঢাকার বিভিন্ন এলাকা থেকে হানিফ, সুপার ও আজমেরী পরিবহনের বাসও নন্দন পার্ক রুটে চলাচল করে। প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি দিয়েও নন্দন পার্কে যাওয়া সম্ভব।


 

নন্দন পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
30.09 কিমি
ঢাকা থেকে
30.51 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
91
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান