নাজিমগড় গার্ডেন রিসোর্ট

সিলেট

সিলেট সদর উপজেলার খাদিমনগর অঞ্চলের পাহাড়ের কোলে প্রায় ৬ একর জমির ওপর অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্ট (Nazimgarh Garden Resort)। এই রিসোর্টটি প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এবং এটি আপনাকে খাসিয়া পল্লী ও চা বাগানের মুগ্ধতা উপভোগ করার সুযোগ প্রদান করে।

কিভাবে যাবেন

নাজিমগড় গার্ডেন রিসোর্ট সিলেট শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত। সিলেট সদরে এসে সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার অথবা তামাবিল অভিমুখী বাসে সহজেই রিসোর্টে পৌঁছানো সম্ভব। এছাড়া রিসোর্ট কর্তৃপক্ষ সিলেট থেকে অতিথিদের জন্য পরিবহণ সেবা প্রদান করে থাকে।

ঢাকা থেকে সিলেট

ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাস ছাড়ে। গ্রীন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলি এবং এনা পরিবহনের এসি বাস সাধারণত ১৪০০ থেকে ১৫০০ টাকা ভাড়া নিয়ে চলে। এছাড়া শ্যামলী, হানিফ, ইউনিক এবং এনা পরিবহনের নন-এসি বাসের ভাড়া ৬৮০ থেকে ৭০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনে আসনভেদে ৩৭৫ থেকে ১২৮৮ টাকা ভাড়া লাগবে।

ঢাকা থেকে সিলেট যাওয়ার সবচেয়ে দ্রুততম এবং সাচ্ছন্দ্যময় মাধ্যম আকাশপথ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, ইউএস বাংলা এবং এয়ার আস্ট্রা এর বিমান প্রতিদিন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

চট্টগ্রাম থেকে সিলেট

চট্টগ্রাম থেকেও বাস, ট্রেন এবং আকাশপথে সিলেট যাওয়া সম্ভব। চট্টগ্রাম থেকে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে সপ্তাহে ৬ দিন চলাচল করে।

যোগাযোগ

সিলেট অফিস: নাজিমগড় গার্ডেন রিসোর্ট, খাদিমনগর, সিলেট।
মোবাইল: +88-01926-667444, 01747-200100, 01712-027722।
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.nazimgarh.com

ঢাকা অফিস:
১১০, তেজগাঁও শিল্প এলাকা (২য় তলা),
তেজগাঁও, ঢাকা।
ফোন: 02-8870579, 01730-712600, 01729-097849

থাকার ব্যবস্থা

নাজিমগড় গার্ডেন রিসোর্টে থাকার জন্য ৩ ধরনের ব্যবস্থা রয়েছে: টেরেস, ছোট বাংলো এবং বড় ভিলা। রুম ভাড়া ১১,৫০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এখানে আকর্ষণীয় প্যাকেজ এবং ছাড়ের ব্যবস্থা থাকে এবং সকল ভাড়ার সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য।

খাবার

নাজিমগড় গার্ডেন রিসোর্টে রুম বুকিংয়ের সাথে ২ জনের জন্য নাস্তা কমপ্লিমেন্টারি দেয়া হয়। এছাড়া বাংলাদেশী, থাই, কন্টিনেন্টাল, চাইনিজ এবং ভারতীয় খাবারের ব্যবস্থা রয়েছে। অতিথিদের জন্য ইনডোর এবং আউটডোর পার্টি আয়োজনের সুবিধা রয়েছে।

নাজিমগড় গার্ডেন রিসোর্টের সুবিধা:

  • নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং টেলিফোন ব্যবস্থা
  • কনফারেন্স রুম
  • চা-কফি তৈরীর সরঞ্জাম
  • ওয়াইফাই সুবিধা
  • সুইমিংপুল
  • স্পা
  • ব্যায়ামাগার
  • রেন্ট-এ-কার
  • বনভোজন এবং শিক্ষা সফরের ব্যবস্থা
  • ফরেন মানি এক্সচেঞ্জ সহায়তা

বুকিং তথ্য: নাজিমগড় গার্ডেন রিসোর্টে অগ্রিম বুকিং করতে হয়। ১০ থেকে ১৫ দিন আগে বুকিং নিশ্চিত করতে হবে। ফোন, ইমেইল বা ওয়েবসাইটে ফরম পূরণ করে বুকিং দেওয়া যেতে পারে।

নাজিমগড় গার্ডেন রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
197.35 কিমি
সিলেট থেকে
8.42 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
300
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান