নিভৃতে নিসর্গ পার্ক

কক্সবাজার

নীল জলরাশি, সবুজ পাহাড় আর সাদা মেঘের অপরূপ সমন্বয় দেখতে চাইলে ঘুরে আসতে পারেন কক্সবাজারের ‘অচেনা দার্জিলিং’ নামে পরিচিত নিভৃতে নিসর্গ পার্ক। এটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে মাতামুহুরী নদীর তীরে অবস্থিত। কক্সবাজার থেকে এই পার্কের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার এবং চকরিয়া থেকে প্রায় ১২ কিলোমিটার। পার্কটির দক্ষিণে রয়েছে পার্বত্য বান্দরবানের লামা উপজেলা।

মাতামুহুরী নদী পাহাড়ের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে পার্কের সৌন্দর্য বাড়িয়েছে। এখানে নদীতে নৌকা ভ্রমণের সময় পাহাড়-নদীর মিতালি, ঝরনা, বন্যপ্রাণী ও পাখির কলরব মনোমুগ্ধকর অভিজ্ঞতা তৈরি করে। নীল পানির মাঝে যেতে যেতে দেখা মিলবে সাদা পাথরের সুউচ্চ পাহাড়।

সবুজ পাহাড়ে ঘেরা এই মনোমুগ্ধকর জায়গাটি এতদিন পর্যটকদের অজানাই ছিল। সম্প্রতি এটি জেলা প্রশাসকের দেওয়া নাম ‘নিভৃতে নিসর্গ পার্ক’ হিসেবে পরিচিতি পেয়েছে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীভ্রমণ উন্মুক্ত থাকলেও এটি এখনো পুরোপুরি পর্যটকবান্ধব হয়ে ওঠেনি। তবে এর উন্নয়নে কাজ চলছে, আর প্রতিদিনই এখানে হাজারো পর্যটকের সমাগম হয়।

নিভৃতে নিসর্গ পার্কে যাওয়ার উপায়

ঢাকা বা অন্য যেকোনো স্থান থেকে কক্সবাজারগামী বাসে চকরিয়া বাসস্ট্যান্ডে নামতে হবে। চকরিয়া সিটি সেন্টারের সামনে থেকে সিএনজি বা জিপ রিজার্ভ করে সরাসরি পার্কে যেতে পারবেন। সিএনজি রিজার্ভ ভাড়া প্রায় ২০০ টাকা। এছাড়া লোকাল যানবাহনে মানিকপুর হয়ে ৪০ টাকায় পার্কে যাওয়া যায়।

কক্সবাজার থেকে যেতে চাইলে চকরিয়া বাসস্ট্যান্ড হয়ে কিংবা ফাঁসিয়াখালী স্টেশন থেকে বান্দরবানের লামা সড়ক ধরে ইয়াংছাবাজার যেতে পারেন। সেখান থেকে অটোরিকশা বা ব্যাটারিচালিত ইজিবাইকে ২.৫ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন নিভৃতে নিসর্গে। চাইলে কক্সবাজার থেকে প্রাইভেট কারেও যাতায়াত করতে পারবেন।

কোথায় থাকবেন

পার্কের আশেপাশে থাকার ব্যবস্থা নেই। রাত যাপন করতে চাইলে চকরিয়া শহরে চলে আসতে হবে। চকরিয়ায় মোটামুটি মানের হোটেল রয়েছে। আর যদি কক্সবাজার যাওয়ার পরিকল্পনা থাকে, তবে চকরিয়া থেকে দেড় ঘণ্টার দূরত্বে কক্সবাজার চলে যেতে পারেন।

কোথায় খাবেন

পার্কে খাওয়ার তেমন ব্যবস্থা নেই, তবে হালকা নাস্তার জন্য ছোট দোকান রয়েছে। মানিকপুর বাজারে দেশি খাবারের হোটেল আছে। এছাড়া চকরিয়া বাজারে মোটামুটি মানের কয়েকটি খাবার হোটেল রয়েছে।

নিভৃতে নিসর্গ পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
2.03 কিমি
কক্সবাজার থেকে
313.4 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
202
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান