নকশীপল্লী

ঢাকা

ঢাকার কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির সৌন্দর্যে ঘেরা নকশীপল্লী রেস্টুরেন্ট একটি ভিন্নরকম অভিজ্ঞতা দিতে পারে। শিল্পসুষমায় সাজানো এই রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের পাশাপাশি চারপাশের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে সময় কাটবে আনন্দ আর আড্ডায়, ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে অবলীলায়।

পুকুরের উপর কাঠের ব্রিজ, ছনের ছাউনি, লম্বা বারান্দা আর গ্রামীণ স্টাইলের বসার ব্যবস্থা—সব মিলিয়ে যেন একটি সুসজ্জিত গ্রামের ছবি ফুটে উঠেছে এখানে। জন্মদিন, পার্টি বা ফটোশুটের জন্য নকশীপল্লী একটি আদর্শ স্থান। শরৎকালে এখানে আসার পথজুড়ে চোখে পড়ে সাদা কাশফুলের সমারোহ। এছাড়াও, শান্ত-স্নিগ্ধ পরিবেশে ঘোড়ার গাড়ি ও নৌকা ভ্রমণের ব্যবস্থাও রয়েছে।

যোগাযোগ:
পূর্বাচল, সেক্টর-০১, রোড-৪০২, প্লট-০৬, গুদারা ঘাট
মোবাইল: 01821-888995, 01670-055507

কিভাবে যাবেন

ঢাকার যেকোনো প্রান্ত থেকে ব্যক্তিগত গাড়িতে ৩০০ ফুট রোডে এসে পূর্বাচলের দিকে রাস্তা ধরে বোয়ালিয়া ও বালু ব্রিজ অতিক্রম করুন। এরপর ডান দিকে মোড় নিয়ে ভোলানাথপুর কবরস্থানের সড়কে কিছুদূর অগ্রসর হলেই পেয়ে যাবেন নকশীপল্লী।

বিকল্পভাবে, ৩০০ ফুট থেকে বালু ব্রিজ পর্যন্ত অটো রিকশায় যাওয়া যায়। সেখান থেকে ভেতরের রাস্তায় ১০ মিনিট হাঁটলেই নকশীপল্লীর অবস্থান চোখে পড়বে। রাস্তা না চিনলে বালু ব্রিজের আশেপাশের স্থানীয়দের জিজ্ঞাসা করুন, তারা আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবেন।

নকশীপল্লী এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
7.56 কিমি
ঢাকা থেকে
7.17 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
82
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান