পর্বত বাগান

মাদারীপুর

১৯৩০ সালে রাস বিহারী পর্বত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের কুমার নদীর তীরে দেশি-বিদেশি প্রায় ৫০০ প্রজাতির গাছ লাগিয়ে একটি বিশাল বাগান তৈরি করেন। প্রায় ২৬ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই বাগান তাঁর নাম অনুসারে ‘পর্বত বাগান (Parbat Bagan)’ নামে পরিচিত। বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদী পুরো পরিবেশকে করেছে আরও মনোরম, যার ফলে সে সময় মাদারীপুর মহকুমার উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিত আসতেন এই বাগানে।

পর্বত বাগান এখন মাদারীপুরের অন্যতম আকর্ষণীয় পিকনিক স্পট হিসেবে পরিচিত। এখানে আছে দেশি-বিদেশি হাজারো গাছ, যার মধ্যে উল্লেখযোগ্য—নারিকেল, সুপারি, আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা, আমড়া, কুল, সফেদা, জলপাই, আমলকী, কমলা ও জামরুল। বাগানকে আরও সুন্দর করে তুলেছে গোলাপ, জবা, গন্ধরাজ, বকুল, টগর, বেলী, জুই, কামিনী ও হাসনাহেনার মতো বিভিন্ন ফুলের গাছ। পাখির কলতানে মুখরিত বাগানে রয়েছে ৬টি শানবাঁধানো পুকুর, ১৪ কক্ষের দ্বিতল বাসভবন, একটি মন্দির, রাস বিহারী পর্বতের বাবা–মায়ের সমাধিসৌধ এবং কাছেই সুরেশ চন্দ্র পোদ্দারের জমিদার বাড়ি।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে মাদারীপুরের দূরত্ব প্রায় ১২৮ কিলোমিটার।
ঢাকার গাবতলী ও কেরানীগঞ্জ (নয়া বাজার ব্রিজের ওপার) থেকে সরাসরি মাদারীপুরগামী বাস ছাড়ে।

  • গাবতলী থেকে: সার্বিক পরিবহন, চন্দ্রা পরিবহন, সোহেল পরিবহন
  • সায়েদাবাদ থেকে: নিয়মিত বিভিন্ন বাস মাদারীপুর যায়

ডাইরেক্ট বাসের টিকিট নেয়াই ভালো। টিকিট মূল্য জনপ্রতি সাধারণত ৪৫০–৫০০ টাকা (পরিবর্তনশীল)। ঢাকা থেকে মাদারীপুর যেতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা।

পর্বত বাগানটি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে কুমার নদীর দক্ষিণ তীরে অবস্থিত। মস্তফাপুর বড় ব্রিজের আগে বাম পাশের সড়ক ধরে সরাসরি পৌঁছে যাবেন পর্বত বাগানে।

কোথায় থাকবেন

মাদারীপুরে থাকার জন্য বেশ কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে:

  • হোটেল সার্বিক – 01788-812111
  • হোটেল মাতৃভূমি – 01708-529781
  • হোটেল সৈকত – +880-1716-501888
  • সুমন হোটেল – 01937-039050

এছাড়া জেলা পরিষদের ডাকবাংলোতেও থাকার সুযোগ আছে।

কোথায় খাবেন

মাদারীপুর শহরে সাধারণ খাবারের জন্য নানা ধরনের রেস্টুরেন্ট রয়েছে। আর শকুনি লেকের পাশে গেলে চটপটি, ফুচকা ও সুস্বাদু মিষ্টি অবশ্যই চেখে দেখতে পারেন।

পর্বত বাগান এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
78.2 কিমি
মাদারীপুর থেকে
6.61 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
65
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান