রমনা পার্ক ঢাকা

ঢাকা

রমনা পার্ক (Ramna Park) বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা এলাকায় অবস্থিত একটি মনোরম উদ্যান। ঘন সবুজের ছায়ায় আবৃত এই পার্ক ঢাকার অন্যতম আকর্ষণ। ১৬১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় এটি পুরানো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে রমনা পার্কের আয়তন ৬৮.৫০ একর। প্রতি বছর পহেলা বৈশাখে ছায়ানটের আয়োজনে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান এখানে বটমূলের নিচে অনুষ্ঠিত হয়।

প্রকৃতির সান্নিধ্যে রমনা পার্ক

রমনা পার্কে রয়েছে প্রায় ২১১ প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে রয়েছে লতাগুল্ম, বিরল প্রজাতির গাছ, এবং পাদাউক, কেয়া, কৃষ্ণচূড়ার মতো বিভিন্ন মৌসুমী ফুল। পার্কের লেকটি আরও আকর্ষণ যোগ করেছে, যার দৈর্ঘ্য ৮১২ মিটার এবং প্রস্থ ৯ থেকে ৯৪ মিটার পর্যন্ত। মোঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত এই পার্ক ঢাকার নানা ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী।

রমনা পার্কে কিভাবে যাবেন

ঢাকার যেকোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি অথবা বাসে করে সহজেই রমনা পার্কে পৌঁছানো যায়। শাহবাগে নেমে শিশুপার্ক পেরিয়ে সামান্য এগোলেই পার্কের প্রবেশপথ চোখে পড়বে।

থাকার জায়গা

ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। বিলাসবহুল হোটেলের মধ্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ, হোটেল লা মেরিডিয়েন, এবং র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন উল্লেখযোগ্য। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউ, ফকিরাপুল, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকায় সাশ্রয়ী মূল্যের আবাসিক হোটেল পাওয়া যায়।

রমনা পার্ক ঘুরতে যান এবং  প্রকৃতির সান্নিধ্যে নিজের মনকে সতেজ করুন।

রমনা পার্ক ঢাকা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
8.14 কিমি
ঢাকা থেকে
8.05 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1290
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান