রামু বৌদ্ধ বিহার

কক্সবাজার

রামু, কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা, যেখানে রয়েছে বহু প্রাচীন বৌদ্ধ নিদর্শন। এখানে মোট ৩৫টি বৌদ্ধ মন্দির ও জাদি রয়েছে। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় গৌতম বুদ্ধের ১০০ ফুট লম্বা সিংহশয্যা মূর্তি অবস্থিত। এর মাত্র দুই কিলোমিটার দূরেই নির্মিত হয়েছে কেন্দ্রীয় সীমাবিহার। দক্ষিণে কিছুটা এগিয়ে গেলেই দেখা যাবে নজরকাড়া লালচিং ও সাদাচিং বৌদ্ধ বিহার। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আরও অনেক ছোট-বড় বৌদ্ধ বিহার।

কি দেখবেন

রামুতে দেখার জন্য অনেক কিছু রয়েছে। আপনি কতটা সময় বৌদ্ধ মন্দির ও বিহারগুলো দেখবেন, সে অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে। উল্লেখযোগ্য কিছু স্থান:

  • উত্তর মিঠাছড়ির ১০০ ফুট বৌদ্ধ মূর্তি
  • রামু সীমা বিহার
  • লামার পাড়া বৌদ্ধ বিহার
  • রাংকূট বৌদ্ধ বিহার
  • শ্রী শ্রী রামকুট তীর্থ ধাম
  • শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার
    এছাড়াও রামু রাবার বাগান দেখতে যেতে পারেন।

কিভাবে যাবেন

কক্সবাজার থেকে রামু খুব কাছে হওয়ায় সাধারণত পর্যটকরা কক্সবাজার এসে সেখান থেকে রামুতে যান। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার যাওয়া যায়। বাসেও যাওয়া যায়, যেমন: সৗদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ইত্যাদি। বাসের ভাড়া ৯০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হতে পারে।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়া যায় ট্রেনে, তারপর চট্টগ্রাম থেকে বাস বা মাইক্রোবাসে রামু যাওয়া সম্ভব।

কোথায় থাকবেন

কক্সবাজারে অনেক হোটেল রয়েছে। এখানে ৩০০ থেকে ৫০,০০০ টাকা ভাড়া বিশিষ্ট হোটেল ও রিসোর্ট রয়েছে। আপনি যে দামে থাকতে চান, তা আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন। তিনটি ভাগে ভাগ করা যায়:

  • ৬০০০ থেকে ১০,০০০ টাকা: মারমেইড বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইজ, ইত্যাদি।
  • ৩,০০০ থেকে ৬,০০০ টাকা: সী প্যালেস, সী গাল, কোরাল রীফ, ইত্যাদি।
  • ৮০০ থেকে ৩,০০০ টাকা: উর্মি গেস্ট হাউজ, কোরাল রীফ, ইকরা বিচ রিসোর্ট, ইত্যাদি।
    অফসিজনে দাম কম থাকে, তাই আগে থেকে খোঁজ নিয়ে বুকিং করলেই ভালো।

কি খাবেন

কক্সবাজারে সব ধরণের রেস্টুরেন্ট পাওয়া যায়। মধ্যম মানের রেস্টুরেন্টগুলো: রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি। সাধারণ খাবারের দাম:

  • ভাত: ২০-৪০ টাকা
  • মিক্সড ভর্তা: ৭৫-৩০০ টাকা (৮-১০ আইটেম)
  • লইট্যা ফ্রাই: ১০০-১২০ টাকা
  • কোরাল/ভেটকি: ১৫০ টাকা
  • গরু: ১৫০-২০০ টাকা (২ জনের জন্য)
  • রপচাঁদা ফ্রাই/রান্না: ৩০০-৪০০ টাকা
    এছাড়া লাবনী পয়েন্টের হান্ডি রেস্তরা থেকে ২০০-২৫০ টাকায় হায়দ্রাবাদী বিরানি খেতে পারেন।
রামু বৌদ্ধ বিহার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
316.62 কিমি
কক্সবাজার থেকে
10.22 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
346
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
রামু রাবার বাগান
দরিয়া নগর
সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
হিমছড়ি
কক্সবাজার সমুদ্র সৈকত
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
মারমেইড বিচ রিসোর্ট
আদিনাথ মন্দির
ইনানী সমুদ্র সৈকত
সোনাদিয়া দ্বীপ