স্বাধীনতা কমপ্লেক্স

চট্টগ্রাম

চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশে নির্মিত হয়েছে স্বাধীনতা কমপ্লেক্স (Shadhinata Complex) বা মিনি বাংলাদেশ পার্ক। এই পার্কটি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা এবং বিনোদনের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। এখানে জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ, সুপ্রিম কোর্ট, আহসান মঞ্জিল, কার্জন হল, লালবাগ কেল্লা সহ বিভিন্ন দর্শনীয় স্থাপনার আদলে নির্মিত মডেল রয়েছে, যা পুরো বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে এক জায়গায় উপস্থাপন করে। মজার রাইড ছাড়াও, পার্কটি চট্টগ্রামের সংস্কৃতির এক শৈল্পিক প্রকাশ হিসেবে সাজানো হয়েছে।

প্রবেশ মূল ও সময়সূচী

স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ পার্কটি সপ্তাহের সাত দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পার্কে প্রবেশের জন্য টিকেটের মূল্য ১৫০ টাকা।

কিভাবে যাবেন

চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে সিএনজি বা অটো রিক্সা ভাড়া করে কালুরঘাট মিনি বাংলাদেশ পার্কে যেতে পারবেন। ভাড়া হবে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। বাসে করে যেতে চাইলে, শহরের যেকোন স্থান থেকে কালুরঘাটগামী বাসে করে সরাসরি পার্কের সামনে পৌঁছানো যাবে।

ঢাকা থেকে চট্টগ্রাম

ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া সম্ভব। ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, এস. আলম, মডার্ন লাইনসহ বিভিন্ন এসি ও নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের শ্রেণীভেদে ভাড়া ৬৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে হতে পারে।
চট্টগ্রাম ট্রেনে যেতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী, চট্টগ্রাম মেইলসহ অন্যান্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন। ট্রেনে শ্রেণীভেদে ভাড়া ৩৪০ টাকা থেকে ১৩৯৮ টাকা পর্যন্ত। এছাড়া, ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে ফ্লাইটও রয়েছে।

কোথায় থাকবেন

চট্টগ্রামে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী যাচাই করে হোটেল নির্বাচন করতে পারেন।

কোথায় খাবেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চাইলে, হোটেল জামানে যেতে পারেন। মেজবানি খেতে চাইলে চকবাজারের "মেজবান হাইলে আইয়্যুন" রেস্তোরাঁয় চলে যেতে পারেন। এছাড়া চট্টগ্রামে অনেক ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, যেমন: বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গাটস, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, ধাবা, হান্ডির নাম, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোস্টাল মারমেইড রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জ, বোনানজা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি।

স্বাধীনতা কমপ্লেক্স এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
217.04 কিমি
চট্টগ্রাম থেকে
1.31 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1359
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
নজরুল স্কয়ার
চেরাগি পাহাড়
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
বায়েজিদ বোস্তামীর মাজার
বাটালি হিল
চট্টগ্রাম চিড়িয়াখানা
ফয়েজ লেক
জাতিতাত্ত্বিক জাদুঘর
জাম্বুরি পার্ক