মাদারীপুর
সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি – পূর্ব মাইজপাড়া, কালকিনি, মাদারীপুর মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে অবস্থিত দুই বাংলার শ্রেষ্ঠ কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি (Sunil Gangopadhyay Father’s House)। বিংশ শতাব্দীর শেষার্ধে বাংলা সাহিত্য জগতে দাপুটে ভাবে উঠে আসা এই লেখক ছিলেন কবি, কথাসাহিত্যিক, ছোটগল্পকার, সাংবাদিক, সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট। প্রতি বছর তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এখানে দুই বাংলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সুনীল মেলা, যেখানে বইমেলা, পাহাড়ি নৃত্য, লালনগীতি ও পল্লীগীতির মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পরিচিতি
১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। কিশোর বয়সে অভিমান করে তিনি চলে যান কলকাতায় এবং সেখানেই বড় হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ সম্পন্ন করার পর গদ্য রচনার মধ্য দিয়েই তাঁর সাহিত্যজীবনের সূচনা।
শেষবারের মতো তিনি ২০১০ সালের ১৭ নভেম্বর স্ত্রীসহ মাদারীপুর সফর করেন। ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর স্মৃতিকে ধরে রাখতে পৈত্রিক বাড়িতে কবির ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ ও একটি গবেষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়কপথে:
- গাবতলী ও কেরানিগঞ্জ থেকে মাদারীপুরগামী বাস পাওয়া যায়।
- গাবতলী থেকে সার্বিক, চন্দ্রা বা সোহেল পরিবহনের বাসে যেতে পারবেন।
- নন-এসি ভাড়া প্রায় ৪০০–৫০০ টাকা।
- চাইলে গাবতলী থেকে বরিশালগামী বাসে মোস্তফাপুর নেমে সেখান থেকে স্থানীয় পরিবহণে মাদারীপুর যেতে পারবেন।
নৌপথে:
- ঢাকার সদরঘাট থেকে এমভি তরীকা বা দ্বীপরাজ লঞ্চে সরাসরি মাদারীপুর পৌঁছানো যায়।
মাদারীপুর সদর থেকে বাস বা সিএনজিতে কালকিনি উপজেলায় পৌঁছে স্থানীয় অটোরিকশা/টেম্পোতে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি যাওয়া যায়।
কোথায় থাকবেন
কালকিনি উপজেলায় থাকার ব্যবস্থা সীমিত। তাই মাদারীপুর শহরেই থাকা উত্তম। জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে রয়েছে—
- হোটেল মাতৃভূমি
- সুমন হোটেল
- হোটেল পলাশ
- সৈকত হোটেল
- হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল
- হোটেল জাহিদ
কোথায় খাবেন
কালকিনি উপজেলায় সাধারণ মানের বাঙালি খাবারের কয়েকটি হোটেল রয়েছে। চাইলে মাদারীপুর শহরের রেস্টুরেন্টও বেছে নিতে পারেন।
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!