দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট

হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী পাহাড়ে অবস্থিত দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট। সবুজ পাহাড়, মেঘের খেলা এবং ৩০ হাজার গাছের সমারোহে সাজানো প্রায় ১৫০ একর জমিতে এই রিসোর্ট তৈরি করা হয়েছে। এখানকার প্রতিটি ভিলা অত্যাধুনিক নির্মাণশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। হানিমুন বা পরিবার নিয়ে নিরিবিলি ছুটির জন্য এটি একটি অনন্য স্থান।

রুম ভাড়া

রিসোর্টে প্রবেশ ও থাকার জন্য আগে থেকে বুকিং করা বাধ্যতামূলক। এখানে দুটি ধরণের থাকার ব্যবস্থা রয়েছে:

  1. টাওয়ার বিল্ডিং: রুম ভাড়া শুরু ২৪,০০০ থেকে ২৬,০০০ টাকা।
  2. ভিলা: রুম ভাড়া ৩৩,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত।
    (ভাড়ার সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য।)

যাতায়াত ব্যবস্থা

ঢাকা থেকে বাস, ট্রেন, গাড়ি বা হেলিকপ্টারে রিসোর্টে পৌঁছানো যায়।

  • বাস: সিলেটগামী বাসে পুটিজুরী বাজারে নেমে সিএনজি বা রিসোর্টের গাড়ি ভাড়া (৩,০০০-৫,০০০ টাকা) করে রিসোর্টে যাওয়া যায়।

সুবিধাসমূহ

দ্যা প্যালেস রিসোর্টের আধুনিক সুবিধাগুলোর মধ্যে রয়েছে:

  • ৪টি বড় সভা কক্ষ ও ৪০০ জনের জন্য ব্যাংকুয়েট হল
  • ৫টি রেস্টুরেন্ট
  • সুইমিং পুল, সিনেপ্লেক্স, কিডস জোন
  • টেনিস, ব্যাডমিন্টন ও বাস্কেটবল কোর্ট
  • সাইকেল রাইডিং, ফিশিং জোন
  • ২৪ ঘণ্টা ডাক্তার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা
  • গেম জোন ও ইনডোর গেমস

নির্দিষ্ট সুযোগসুবিধার জন্য বাড়তি খরচ যেমন:

  • হেলিকপ্টার রাইড (৭ মিনিটে ৫,০০০ টাকা)
  • সাইকেল রাইডিং (২০০ টাকা)
  • ফিশিং জোনে মাছ শিকার ও রান্নার জন্য অতিরিক্ত চার্জ।

খাবার

এখানে ভিয়েতনামি, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ও আরবিয়ান খাবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে।

  • লাঞ্চ বাফেট: ১,২৫০ টাকা
  • ডিনার বাফেট: ১,৫০০ টাকা
    (মূল্যের সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য।)

বুকিং করলে যা পাবেন

  • দুজনের জন্য ফ্রি ব্রেকফাস্ট (সকাল ১০:৩০ পর্যন্ত)
  • টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, লকার, শাওয়ার ড্রেস
  • ফ্রি ওয়াইফাই

আশেপাশে ঘোরার জায়গা

শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান এবং মাধবপুর লেক রিসোর্টের ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত।

যোগাযোগ
মোবাইল: 01990001000, 01910001000
ইমেইল: [email protected]

দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
137.38 কিমি
হবিগঞ্জ থেকে
19.03 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1739
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
হাইল হাওর
বাইক্কা বিল
দুসাই রিসোর্ট এন্ড স্পা
পলো বাইছ উৎসব
মণিপুরী পল্লী
গ্রীনল্যান্ড পার্ক
চা জাদুঘর
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
পাথারিয়া পাহাড়
লাউয়াছড়া জাতীয় উদ্যান