পানি জাদুঘর

পটুয়াখালী

নদী ও পানিসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়ায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে একটি দ্বিতল ভবনে দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর (Water Museum) প্রতিষ্ঠিত হয়। এনজিও সংস্থা একশন এইডের উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরে বাংলাদেশের নদী-কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, হারিয়ে যাওয়া ও বর্তমান নদ-নদীর পরিচিতি, ছবি, ইতিহাস এবং নদীর ভবিষ্যৎ সম্পর্কিত তথ্য প্রদর্শিত হয়।

এই জাদুঘরে যমুনা, বুড়িগঙ্গা, পদ্মা, আন্ধারমানিক, মেঘনা সহ ৯০টিরও বেশি নদীর পানির নমুনা সংরক্ষিত আছে। জাদুঘরের সামনে নদী মরে যাওয়ার প্রতীক হিসেবে অর্ধেক বালুতে ডোবানো একটি নৌকা রাখা হয়েছে, যা নদী শুকিয়ে যাওয়ার মাধ্যমে পরিবেশের উপর নদীর গুরুত্বপূর্ণ প্রভাবকে তুলে ধরে। বর্তমানে এই জাদুঘরটি কলাপাড়া উপকূলীয় জনকল্যাণ সমিতি দ্বারা পরিচালিত হচ্ছে।

প্রবেশ ফি ও সময়সূচী

পানি জাদুঘর রবিবার বাদে সপ্তাহের ৬ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা, পটুয়াখালী জেলার বাসিন্দাদের জন্য ২০ টাকা এবং অন্যান্য পর্যটকদের জন্য ১০০ টাকা।

যোগাযোগ:
পাখিমারা বাজার, কলাপাড়া, পটুয়াখালী
ফোন: +88028837796
মোবাইল: 01712-950319
ওয়েবসাইট: watermuseum.net
ফেসবুক: www.facebook.com/Water-Museum

কিভাবে যাবেন

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে করে পটুয়াখালীর আমতলী উপজেলায় পৌঁছে সেখান থেকে বাস বা মোটরসাইকেলে পানি জাদুঘরে যাওয়া যায়। এছাড়া ঢাকার সদরঘাট থেকে লঞ্চে বরিশাল হয়ে বাস বা মাইক্রোবাসে করেও পানি জাদুঘরে আসা সম্ভব।

ঢাকার গাবতলী ও সায়দাবাদ থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহন বা ঈগল পরিবহনের বাসে সরাসরি পদ্মা সেতু হয়ে কলাপাড়ার পাখিমারায় অবস্থিত পানি জাদুঘরের কাছে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

কলাপাড়ায় হোটেল কুয়াকাটা, হোটেল বনানী প্যালেস, হোটেল নীলাঞ্জনা, কুয়াকাটা গেস্ট হাউজ সহ বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল রয়েছে।

পানি জাদুঘর এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
208.4 কিমি
পটুয়াখালী থেকে
48.29 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
949
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান