বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৬

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৬

বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস। এই ট্রেনটি বর্তমানে জামালপুর থেকে চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচল করে। পথিমধ্যে এটি জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনি ও চট্টগ্রাম—এই গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোকে একসাথে যুক্ত করেছে।

 জামালপুর টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬

প্রথম দিকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলত। পরবর্তীতে এর রুট পরিবর্তন করে যাত্রা শুরু করা হয় জামালপুর জেলা থেকে। পুরো ভ্রমণে ট্রেনটি প্রায় ৪৪৫ কিলোমিটার পথ পাড়ি দেয়, যা দেশের অন্যতম দীর্ঘ রেলপথ। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রুট হলো ঢাকা থেকে পঞ্চগড়, যেখানে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস চলাচল করে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ২০২৬

নতুন সময়সূচী অনুযায়ী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ে সকাল ০৯টা ১৫ মিনিটে। পথে মোট ১২টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি জামালপুর পৌঁছায় সন্ধ্যা ০৬টা ১০ মিনিটে।

অন্যদিকে, জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস রওনা দেয় রাত ০৮টা ১০ মিনিটে এবং সব স্টেশন অতিক্রম করে ভোর ০৫টার দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।

স্টেশনের নামসময়
চট্টগ্রাম09:15 AM
ভাটিয়ারী09:35 AM
ফেনী10:41 AM
লাকসাম11:20 AM
কুমিল্লা11:44 AM
আখাওড়া12:38 PM
ভৈরব বাজার01:17 PM
চরাছর01:48 PM
কিশোরগঞ্জ02:32 PM
আত্রাবাড়ি03:10 PM
ময়মনসিংহ গৌরীপুর03:52 PM
ময়মনসিংহ জংশন04:30 PM
পিয়ারপুর05:12 PM
জামালপুর জংশন06:10 PM

চট্টগ্রাম থেকে জামালপুর রুটে বিজয় এক্সপ্রেসের মোট যাত্রাকাল প্রায় ৮ ঘণ্টা ৫৫ মিনিট। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় বা অন্যান্য কারণে সময়সূচীতে সামান্য পরিবর্তন হতে পারে এবং স্টেশনে পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জামালপুর

বর্তমান সময়সূচী অনুযায়ী বিজয় এক্সপ্রেস এখন ময়মনসিংহ নয়, বরং জামালপুর জংশন থেকে রাত ০৮:১০ মিনিটে যাত্রা শুরু করে। এরপর বিভিন্ন স্টেশনে থামতে থামতে ট্রেনটি পরের দিন ভোর ০৫:০০ টায় চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার।

স্টেশনের নামসময়
জামালপুর জংশনরাত ০৮:১০
পিয়ারপুররাত ০৮:৪৫
ময়মনসিংহরাত ০৯:৪০
ময়মনসিংহ গৌরীপুররাত ১০:২৩
আত্রাবাড়িরাত ১০:৫৫
কিশোরগঞ্জরাত ১১:২৫
চরাছররাত ১২:০৫
ভৈরব বাজাররাত ১২:৪২
আখাওড়াভোর ০১:৩০
কুমিল্লাভোর ০২:৪২
লাকসামভোর ০২:৪০
ফেনীভোর ০৩:২২
ভাটিয়ারীভোর ০৪:৩২
চট্টগ্রাম জংশনসকাল ০৫:০০

বিজয় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

মোবাইল ফোন ব্যবহার করে বিজয় এক্সপ্রেসসহ দেশের সব ট্রেনের লাইভ অবস্থান সহজেই ট্র্যাক করতে পারেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

TR <স্পেস> ট্রেন নম্বর বা ট্রেন কোড

এরপর বার্তাটি পাঠিয়ে দিন 16318 নম্বরে।
কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে ট্রেনটির বর্তমান অবস্থান পেয়ে যাবেন।
প্রতি এসএমএসের চার্জ ৫.৫৬ টাকা।

বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে যাত্রীদের জন্য বিভিন্ন শ্রেণির আসন সুবিধা রয়েছে। এর মধ্যে শোভন চেয়ার, স্নিগ্ধা, ফার্স্ট ক্লাস সিট এবং এসি ক্লাস উল্লেখযোগ্য। ভাড়া তালিকা নিচে দেওয়া হলো—

  • শোভন চেয়ার: ৫২৫ টাকা
  • স্নিগ্ধা: ১০০৭ টাকা
  • ফার্স্ট ক্লাস সিট: ১২০৮ টাকা
  • এসি: ১৮০৬ টাকা

উল্লেখ্য, অনলাইনে টিকিট ক্রয় করলে অতিরিক্ত ২০ টাকা সার্ভিস চার্জ যোগ হবে।

Comments (3)
MOHAMMAD RUBEL
5 days ago
আমি আগামী ১৬ মার্চ চট্টগ্রাম থেকে জামালপুর যেতে চাই
Admin
2 days ago

আপনার অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে।

মোঃ রতন মিয়া
1 week ago
কুমিল্লা হইতে জামালপুর টাউন
Admin
1 week ago

আপনি বিজয় এক্সপ্রেস এর মাধ্যমে,  কুমিল্লা থেকে জামালপুর যেতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 

Bappi
1 week ago
আঠারবাড়ি
আপনার মন্তব্য লিখুন