মহামুনি বৌদ্ধ বিহার

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি গ্রামে একটি টিলার উপর মহামুনি বৌদ্ধ বিহার (Mahamuni Buddhist Vihara) অবস্থিত। ধারণা করা হয় যে, ১৮১৩ সালে চাইংগা ঠাকুর নামের এক বৌদ্ধ ধর্মগুরু গৌতম বুদ্ধের মূর্তি স্থাপনের মাধ্যমে এই বৌদ্ধ বিহারের সূচনা করেন। এই কারণেই গৌতম বুদ্ধের নাম অনুসারে এটির নাম রাখা হয় মহামুনি মন্দির। তবে ড. রামচন্দ্র বড়ুয়া তাঁর ‘চট্টগ্রামের মগের ইতিহাস প্রাগুক্ত’ গ্রন্থে উল্লেখ করেন যে ১৮০৫ সালে মহামুনি বৌদ্ধ বিহারের মন্দির ও মূর্তি নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার সঠিক সাল নিয়ে কিছুটা মতভেদ থাকলেও এটি যে প্রায় ২০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

১৮৪৩ সালে মং সার্কেল রাজা চৈত্র মাসের শেষ দিনে মহামুনি বৌদ্ধ বিহার চত্বরে একটি মেলার সূচনা করেন, যা বর্তমানে মহামুনি মেলা নামে পরিচিত। সেই সময় অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই মেলায় অংশগ্রহণ করত। মহামুনি বৌদ্ধ বিহারের কারণে এই গ্রামটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে।

কিভাবে যাবেন

মহামুনি বৌদ্ধ বিহার দেখতে প্রথমে চট্টগ্রাম আসতে হবে। এরপর চট্টগ্রাম থেকে বাসে কাপ্তাই সড়ক ধরে রাউজানের পাহাড়তলী এলাকায় নেমে সিএনজি বা রিকশায় করে মহামুনি বৌদ্ধ বিহারে পৌঁছানো যাবে।

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উপায়:
ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সড়ক, রেল এবং আকাশপথ—তিনটি উপায় রয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টিআর ট্রাভেলস, গ্রিনলাইন, হানিফ, শ্যামলী, সোহাগ, এস.আলম ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি ও নন-এসি বাসে চট্টগ্রাম পৌঁছানো যাবে।

ট্রেনে যাতায়াত করতে চাইলে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস কিংবা চট্টগ্রাম মেইল ট্রেনে যাওয়া যায়। এছাড়া ঢাকার বেশ কয়েকটি বিমান সংস্থা চট্টগ্রামগামী ফ্লাইট পরিচালনা করে।

কোথায় খাবেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে হোটেল জামান একটি ভালো জায়গা। মেজবানি খাবারের জন্য চকবাজারের “মেজবান হাইলে আইয়ুন” রেস্তোরান বেশ পরিচিত। এছাড়া বারকোড ক্যাফে, মিলেঞ্জ রেস্টুরেন্ট, গ্রিডি গাটস, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, ধাবা, হান্ডি রেস্টুরেন্ট, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোস্টাল মার-মেইড রেস্টুরেন্ট ইত্যাদি রেস্টুরেন্টগুলোও ভালো মানের খাবার সরবরাহ করে।

কোথায় থাকবেন

চট্টগ্রাম শহরে বিভিন্ন বাজেটের আবাসিক হোটেল রয়েছে। আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল বেছে নিতে পারেন। প্যারামাউন্ট, হোটেল অবকাশ, হোটেল লর্ডস ইন, হোটেল এশিয়ান এসআর, এবং হোটেল ল্যান্ডমার্ক—এসব হোটেলে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে রাত্রিযাপন করতে পারবেন।

মহামুনি বৌদ্ধ বিহার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
203.24 কিমি
চট্টগ্রাম থেকে
76.33 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1576
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
মাতাই পুখিরি
নিউজিল্যান্ড পাড়া
হর্টিকালচার হ্যারিটেজ পার্ক
আলুটিলা গুহা
রিসাং ঝর্ণা
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি
শুভলং ঝর্ণা
হাজাছড়া ঝর্ণা
তৈদুছড়া ঝর্ণা
হ্যাপি আইল্যান্ড