লেবুর চর

পটুয়াখালী

পটুয়াখালী জেলার একটি অন্যতম পর্যটন আকর্ষণ হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকত থেকে মাত্র ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত লেবুর চর (Lebur Char)। স্থানীয়দের কাছে এটি নেম্বুর চর নামেও পরিচিত। প্রায় ১০০০ একর আয়তনের এই চরে কেওড়া, গেওয়া, গোরান, কড়ই, গোলপাতা সহ নানা প্রজাতির গাছ রয়েছে। এক সময় এটি সুন্দরবনের অংশ ছিল, কিন্তু বর্তমানে এটি সুন্দরবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

লেবুর চরের শেষ প্রান্তে দাঁড়ালে সুন্দরবনের সবুজ গাছের সারি দেখা যায়। সূর্যাস্তের সময় এই বিস্তীর্ণ চরে সূর্যের সোনালি আভা পড়ে, যা চারপাশে এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লেবুর চর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

কিভাবে যাবেন

ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য নদী ও সড়ক পথ উভয়ই রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা যাতায়াত এখন অনেক সহজ এবং সময়সাশ্রয়ী। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় ২৯৪ কিলোমিটার। বাসে যেতে সময় লাগে প্রায় ৬-৭ ঘন্টা। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ বা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রীনলাইন, ইউরো কোচ, হানিফ, টি আর ট্রাভেলস সহ বিভিন্ন পরিবহনের বাস সরাসরি পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যায়। ঢাকা থেকে কুয়াকাটা নন-এসি বাসের ভাড়া ৭৫০-৯০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১১০০-১৬০০ টাকা। এছাড়া, ঢাকার সদরঘাট নৌ টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানির লঞ্চ পটুয়াখালী বা বরিশাল হয়ে কুয়াকাটায় যায়। সাধারণত সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এই লঞ্চগুলো কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়।

কুয়াকাটা থেকে সাইকেল বা ভ্যানে লেবুর চর যাওয়ার ব্যবস্থা রয়েছে। লেবুর চরে যাওয়ার জন্য সকাল সকাল রওনা দিলে বিকেলের মধ্যে ঘুরে দেখে কুয়াকাটায় ফিরে আসা যায়।

কোথায় থাকবেন

কুয়াকাটায় থাকার জন্য সরকারি আবাসনের মধ্যে রয়েছে এলজিইডি এবং সড়ক ও জনপথের রেস্ট হাউজ, রাখাইন কালচার একাডেমীর রেস্ট হাউজ। এছাড়া বেসরকারি আবাসনের মধ্যে সাগর কন্যা পর্যটন হলিডে হোমস, ইয়ুথ ইন হোটেল, হোটেল গ্রেভার ইন, সি ভিউ হোটেল, সিকদার রিসোর্ট, কুয়াকাটা গ্র্যান্ড হোটেল, ম্যানগ্রোভ হোটেল, পর্যটন মোটেল, হোটেল বীচ হ্যাভেন ও সিগার্ল প্রভৃতি হোটেল রয়েছে।

কোথায় খাবেন

লেবুর চরের পাশে গড়ে উঠা ছোট ছোট ফুড শপগুলোতে বিভিন্ন ধরণের তাজা সামুদ্রিক মাছ ও কাঁকড়া ভাজি পাওয়া যায়। কুয়াকাটায় জিরো পয়েন্টে জয়, হোটেল সানরাইজ, বার্মা হোটেল, রামজান রেস্তোরা, অতিথি ও বৈশাখী সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

পটুয়াখালী জেলার অন্যান্য দর্শনীয় স্থান

পটুয়াখালীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত, পানি জাদুঘর, সোনারচর ও ফাতরার চর উল্লেখযোগ্য।

লেবুর চর এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
220.26 কিমি
পটুয়াখালী থেকে
61.47 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1201
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান