কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বললে প্রথমে মনে আসে এটি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। ১২০ কিলোমিটার দীর্ঘ এই সাগর সৈকত দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে তার উত্তাল ঢেউ এবং মনোরম সূর্যাস্তের সৌন্দর্য দিয়ে। প্রতি বছর লাখ লাখ মানুষ কক্সবাজারে ভ্রমণ করে।

চলুন, জেনে নেয়া যাক কক্সবাজার সমুদ্র সৈকতে কী কী রয়েছে, আশেপাশের দর্শনীয় স্থান, কক্সবাজার যাওয়ার উপায়, হোটেল ও রিসোর্ট, কোথায় খাবেন, এবং কিভাবে ট্যুর প্ল্যান তৈরি করবেন। এছাড়াও, কক্সবাজার ভ্রমণকে সহজ এবং খরচ কমানোর জন্য কিছু টিপস এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাবো।

কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়

কক্সবাজারে ভ্রমণের জন্য শীতকালই সবচেয়ে জনপ্রিয় সময়। তবে কক্সবাজার এমন একটি জায়গা যেখানে আপনি বছরের যে কোনো সময়েই যেতে পারেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপও বদলায়, যা কক্সবাজারে বিশেষভাবে অনুভূত হয়। তাই বর্ষাকালে বা শরতের নীল আকাশের সাথে ভিন্ন রূপ উপভোগ করতে পারেন। কিংবা হেমন্তের পূর্ণিমা রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে। শীতকালের (পিক সিজন) বাইরে গেলে হোটেল ভাড়া এবং অন্যান্য খরচে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকে।

কক্সবাজারে যেভাবে যাবেন

কক্সবাজার ভ্রমণ এতটাই জনপ্রিয় যে, বাংলাদেশের প্রায় সব জেলা থেকে বাস বা ট্রেনের মাধ্যমে এখানে যাওয়া সম্ভব। ঢাকা থেকে কক্সবাজারে যেতে সড়ক, রেল এবং আকাশপথের সুযোগ রয়েছে। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। এসি বা নন-এসি বাসের ভাড়া ১,১০০ টাকা থেকে ২,৭০০ টাকা পর্যন্ত হতে পারে।

ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার পৌঁছানো সম্ভব। ট্রেন ভাড়া শোভন চেয়ারে ৬৯৫ টাকা, এসি স্নিগ্ধায় ১৩২৫ টাকা এবং এসি বার্থে ২৩৮০ টাকা।

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান, নভোএয়ার, এয়ার আস্ট্রা ও ইউএস বাংলা। ফ্লাইটের ভাড়া ৪,৫৯৯ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

কক্সবাজারে কোথায় থাকবেন

কক্সবাজারের হোটেলগুলোতে প্রায় ১৫০,০০০ জন থাকার ব্যবস্থা রয়েছে। শীতকাল ছাড়া অন্য সময়ে অগ্রিম বুকিং না করলেও রুম পাওয়া যায়। তবে পিক সিজন (ডিসেম্বর-জানুয়ারি) চলাকালে অগ্রিম বুকিং করা ভালো। কক্সবাজারের হোটেলগুলি মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়: প্রিমিয়াম (৪-৫ স্টার), মিড বাজেট (২-৪ স্টার) এবং বাজেট হোটেল।

এছাড়া, বিচ ভিউ হোটেল বা ফ্ল্যাট ভাড়া করতেও পারেন। অনেক হোটেল বা রিসোর্টে সাগরের দৃশ্য উপভোগ করা যায়, তবে এসব হোটেলের ভাড়া তুলনামূলক বেশি।

কক্সবাজার ট্যুর প্ল্যান

কক্সবাজারের সৈকত, সাগরের জলরাশি, ঝাউবন এবং বালির তপ্ত বিছানা আপনাকে নিজের দিকে আকৃষ্ট করবে। সাগরের জলরাশি এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে অবশ্যই সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সৈকতে থাকতে হবে। আপনি যদি উত্তাল সাগরের ঢেউয়ের সাথে স্পীডবোট রাইডে যেতে চান, তবে ১০০-২৫০ টাকা খরচ হবে।

কোথায় খাবেন

কক্সবাজারে বেশিরভাগ হোটেলেই নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া, বাহিরে খেতে চাইলে, কক্সবাজারে বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। মাঝারি মানের কিছু রেস্টুরেন্টের মধ্যে রয়েছে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি ইত্যাদি। সামুদ্রিক মাছ ও অন্যান্য খাবারের দাম ৩০০-৫০০ টাকার মধ্যে হতে পারে।

সতর্কতা ও ট্যুর টিপস

  • যেকোনো সমস্যা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। হটলাইন: +০৮৮০১৩২০ ২২২২২২
  • অফ সিজনে কক্সবাজারে বেড়াতে যান।
  • যাতায়াত ও কেনাকাটার ক্ষেত্রে দরদাম করতে ভুলবেন না।
  • যেকোনো রেস্টুরেন্টে খাবার আগে দাম জিজ্ঞাসা করুন।
  • হোটেল রুম নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন।
  • সাগরে নামার সময় জোয়ার-ভাটার সময়সূচী মেনে চলুন।

কক্সবাজারের দর্শনীয় স্থান

  • হিমছড়ি
  • ইনানী সমুদ্র সৈকত
  • মহেশখালী
  • রামু বৌদ্ধ বিহার
  • সেন্টমার্টিন
কক্সবাজার সমুদ্র সৈকত এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
309.5 কিমি
কক্সবাজার থেকে
3.39 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1766
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা
দরিয়া নগর
হিমছড়ি
আদিনাথ মন্দির
সোনাদিয়া দ্বীপ
রামু বৌদ্ধ বিহার
রামু রাবার বাগান
মারমেইড বিচ রিসোর্ট
মহেশখালী