অঙ্গনা রিসোর্ট

গাজীপুর

ঢাকার খুব কাছে, গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে অঙ্গনা রিসোর্ট (Angana Resort)। ২০০৪ সালে উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার ভাই, সৈয়দ আলী মুরাদ ১৮ বিঘা জমিতে এই রিসোর্ট প্রতিষ্ঠা করেন। শহরের কোলাহল থেকে দূরে, গ্রামীণ পরিবেশে শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য অঙ্গনা রিসোর্ট এখন একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

এখানে রয়েছে মাটির ঘর, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট, সুন্দর বাগান, পার্ক, পুকুর, মসজিদ, দুটি খেলার মাঠ, ১৪ কক্ষ বিশিষ্ট একটি বাংলো এবং দুটি খাচায় প্রায় ১৬টি হরিণ। এছাড়া, মিটিং, প্রশিক্ষণ এবং কর্মশালা আয়োজনের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। এখানে আগত অতিথিদের নিরাপত্তা এবং সেবায় ১৮ জন কর্মচারী নিয়োজিত আছেন।

অঙ্গনা রিসোর্টে কটেজের প্রতিটি রুমের ভাড়া একদিনের জন্য ৫,০০০ টাকা। যেকোনো অনুষ্ঠান বা পিকনিক আয়োজন করতে চাইলে, রিসোর্ট ভাড়া নিতে ৭০,০০০ থেকে ৮৫,০০০ টাকা খরচ হবে।

যোগাযোগ:

মোবাইল: 01894803511, 01711182626
ফেইসবুক: www.facebook.com/anganaresort

কিভাবে যাবেন

ঢাকা থেকে নিজস্ব পরিবহণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এমপি চেকপোস্ট পেরিয়ে প্রায় ৭ কিলোমিটার যেতে হবে, তারপর অঙ্গনা রিসোর্ট পৌঁছানো যাবে।

অথবা, বাস বা অন্য যেকোনো পরিবহণে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া সড়কের 'পাবুররাস্তা' নামক স্থান থেকে আর মাত্র ১ কিলোমিটার দক্ষিণে এগিয়ে গেলেই অঙ্গনা রিসোর্টের দেখা মিলবে।

অঙ্গনা রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
33.46 কিমি
গাজীপুর থেকে
17.77 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
919
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
সারাহ রিসোর্ট
নক্ষত্রবাড়ি রিসোর্ট
জলেশ্বরী রিসোর্ট
সাহেব বাড়ি রিসোর্ট
রাজেন্দ্র ইকো রিসোর্ট
আরশিনগর হলিডে রিসোর্ট
ছুটি রিসোর্ট
বেলাই বিল
ভাওয়াল জাতীয় উদ্যান
একডালা দুর্গ