রাজেন্দ্র ইকো রিসোর্ট

গাজীপুর

রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে, শালবনের মধ্যে প্রায় ৮০ বিঘা জমিতে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে। বনের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে এখানে আরও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। এই রিসোর্টে ২৬টি কটেজ এবং বেশ কয়েকটি মাটির ঘর রয়েছে। অতিথিরা চাইলে রিসোর্টের লেকে মাছ ধরতে, নৌকা চালাতে বা সাইকেল চালাতে পারেন। এছাড়াও শাক-সবজি ও ফার্ম ঘুরে দেখার সুযোগও আছে। রিসোর্টে একটি সুইমিং পুল, ম্যাসেজ পার্লার এবং ক্যাফেটেরিয়া রয়েছে।

গহীন অরণ্যের মাঝে চারতলা বিশিষ্ট প্রতিটি ভবনের ছাদে অবজারভেশন টাওয়ারে বসে আপনি বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শহরের কাছাকাছি অবস্থান হওয়ায় এখানে এসে ঝুল বারান্দায় বসে প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাতে পারেন।

প্যাকেজ

রাজেন্দ্র ইকো রিসোর্টে এক দিনের জন্য প্রতিটি অতিথির রুম ভাড়া ৩০০০ টাকা, এর মধ্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার অন্তর্ভুক্ত। দুইজনের জন্য সারাদিনের ভাড়া ৪০০০ টাকা। যদি একদিন রাত কাটাতে চান, তবে এক অতিথির জন্য ভাড়া হবে ৪০০০ টাকা এবং দুইজনের জন্য ৬০০০ টাকা। (ভাড়ার পরিমাণ সময় অনুসারে পরিবর্তিত হতে পারে।)

রিসোর্টে সুইমিং পুল ব্যবহারের জন্য আলাদা চার্জ দিতে হয় না, তবে যদি রিসোর্টে দুইজনের কম অতিথি থাকেন, সাধারণত রুম দেয়া হয় না। তবে রুম পেলে অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়।

কোথায় খাবেন

রাজেন্দ্র ইকো রিসোর্টে নিজস্ব জমিতে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের স্বাদ উপভোগ করা যায়। খাদ্য তালিকায় রয়েছে ভাত, মাছ, মাংস, সবজি এবং ডাল।

যোগাযোগ: মোবাইল: 01713638723, 01711874018, 01734727234
ইমেইল: [email protected]
ওয়েবসাইট | ফেসবুক পেজ

কোথায় এবং কিভাবে যাবেন:

নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে সহজেই রিসোর্টে পৌঁছানো সম্ভব। অন্যথায়, ঢাকা থেকে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, এগারোসিন্দুর বা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে কোনো বাসে করে ক্যান্টনমেন্ট কলেজের সামনে নেমে সিএনজি বা অটোরিক্সা নিন। সিএনজিতে ৫ কিলোমিটার চলে ক্যান্টনমেন্ট কলেজের পাশের রাস্তা ধরে গ্রিণটেক রিসোর্টের কাছে পৌঁছাতে হবে। এরপর ২ কিলোমিটার বনেদি রাস্তা ধরে রিসোর্টে পৌঁছানো যাবে।

সীমাবদ্ধতা

বনের গভীরে অবস্থান করার কারণে রিসোর্টে অতিরিক্ত খাবারের ব্যবস্থা নেই। এছাড়া, গহীণ বনের মধ্যে অবস্থিত হওয়ায় বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।

রাজেন্দ্র ইকো রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
36.01 কিমি
গাজীপুর থেকে
17 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1208
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
সাহেব বাড়ি রিসোর্ট
ভাওয়াল জাতীয় উদ্যান
বঙ্গবন্ধু সাফারি পার্ক
নক্ষত্রবাড়ি রিসোর্ট
জলেশ্বরী রিসোর্ট
সারাহ রিসোর্ট
অঙ্গনা রিসোর্ট
নুহাশ পল্লী
আরশিনগর হলিডে রিসোর্ট
ছুটি রিসোর্ট