আড়পাড়া মুন্সীবাড়ি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার আড়পাড়া গ্রামে বিল রুট ক্যানেল খালের পাশে অবস্থিত আড়পাড়া মুন্সীবাড়ি (Arpara Munsi Bari)। প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরোনো এই দোতলা বাড়িটি স্থানীয়ভাবে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী মুন্সী পরিবারের তৈরি। বর্তমানে এই বাড়িটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং এর মালিক অন্যত্র বসবাস করছেন।

আড়পাড়া মুন্সীবাড়ির ভগ্নপ্রায় অবস্থা তৎকালীন সময়ের আভিজাত্যের নিদর্শন মনে করিয়ে দেয়। অবহেলা এবং অযত্নের কারণে দরজা-জানালাহীন এই বাড়ির বিভিন্ন অংশে ছোট-বড় গাছপালা গজিয়ে উঠেছে। বর্তমানে এটি বিভিন্ন প্রজাতির পাখি এবং হাজার হাজার বাদুড়ের বাসস্থানে পরিণত হয়েছে।

কিভাবে যাবেন

গোপালগঞ্জ জেলা শহর থেকে নিমতলী মোড় পেরিয়ে কিছুটা এগোলেই আড়পাড়া মুন্সীবাড়ি পৌঁছানো যাবে। এছাড়া টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত আড়পাড়া গ্রামে এসে বিল রুট ক্যানেল পাড়ি দিয়েও বাড়িটিতে যাওয়া সম্ভব।

কোথায় থাকবেন

গোপালগঞ্জ জেলা শহরের কেন্দ্রস্থলে থাকার জন্য বেশ কয়েকটি সাধারণ মানের হোটেল রয়েছে। যেমন: হোটেল পলাশ, হোটেল রানা, হোটেল তাজ, হোটেল সোহাগ, হোটেল রিফাত, এবং হোটেল শিমুল। এসব হোটেলের রুম ভাড়া ৪০০ থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে থাকে।
এছাড়া থাকার জন্য জেলা পরিষদ কটেজ (যোগাযোগ: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফোন: ০২-৪৭৮৮২১৭৩৮) এবং গোপালগঞ্জ সার্কিট হাউজ (যোগাযোগ: ডেপুটি কালেক্টর, ফোন: ০২-৬৬৮৫৫৬৫) অপশনও রয়েছে।

আড়পাড়া মুন্সীবাড়ি এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
104.15 কিমি
গোপালগঞ্জ থেকে
6.1 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
2123
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান