স্বপ্নবীথি পিকনিক স্পট

নড়াইল

নড়াইল জেলার লোহগড়া উপজেলার রামপুরে অবস্থিত স্বপ্নবীথি পিকনিক স্পট দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র। প্রায় ১২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুবিধার কারণে এটি ভ্রমণপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়। স্বপ্নবীথির কাছেই নিরিবিলি পিকনিক স্পট নামে আরও একটি বিনোদনকেন্দ্র রয়েছে, যা অনেকের কাছে নিরিবিলি পিকনিক স্পট-২ হিসেবেও পরিচিত।

আকর্ষণীয় দিক

সবুজে ঘেরা এই পিকনিক স্পটে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, মিনি চিড়িয়াখানা, নান্দনিক ভাস্কর্য, রেস্তোরাঁ, বোট রাইডিং সুবিধা ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। প্রতিদিন বহু দর্শনার্থী শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে নড়াইল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের এই স্থানটিতে ঘুরতে আসেন।

কিভাবে যাবেন?

  • ঢাকা থেকে: গাবতলী থেকে পদ্মা সেতু হয়ে নড়াইলগামী বাস সার্ভিসের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ, ঈগল পরিবহন ও সাদ সুপার ডিলাক্স অন্যতম। বাসভেদে ভাড়া ৫৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হতে পারে।
  • নড়াইল থেকে: নড়াইল শহর থেকে বাস, সিএনজি বা অটোরিকশায় স্বল্প সময়ের মধ্যেই স্বপ্নবীথি পিকনিক স্পটে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন?

স্বপ্নবীথি পিকনিক স্পটে আবাসিক ব্যবস্থা না থাকলেও কাছের নিরিবিলি পিকনিক স্পটে রাত্রিযাপনের সুযোগ রয়েছে।

স্বপ্নবীথি পিকনিক স্পট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
106.54 কিমি
নড়াইল থেকে
12.5 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1627
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান