শহীদ স্মৃতি সংগ্রহশালা

রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে অবস্থিত দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সংগ্রহশালা হলো শহীদ স্মৃতি সংগ্রহশালা (RU Martyrs Memorial Museum)। এই সংগ্রহশালাটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিকে সংরক্ষণ করে রেখেছে এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার কমপ্লেক্সে অবস্থিত এবং প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন।

এই সংগ্রহশালাটি ৬,৬০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এবং তিনটি গ্যালারিতে বিভক্ত। প্রথম গ্যালারিতে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে। এখানে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত পোশাক, রাজশাহীর প্রথম শহীদ মিনারের ছবি, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, শিল্পীদের আঁকা ছবি এবং মুক্তিযুদ্ধের সাথে জড়িত বিভিন্ন দুর্লভ সংগ্রহ রয়েছে। দ্বিতীয় গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহৃত জিনিসপত্র, মুক্তিযুদ্ধের প্রতীকী ভাস্কর্য, সাত বীরশ্রেষ্ঠের ছবি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের ছবি ও প্রতিকৃতি রয়েছে। তৃতীয় গ্যালারিতে একাত্তরের গণহত্যায় নিহত শহীদের মাথার খুলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক আলোকচিত্র, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ এবং বিজয়ী মুক্তিবাহিনীর ছবি সংরক্ষিত আছে।

সংগ্রহশালার একটি বড় অংশ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার জন্য পাঠাগার হিসেবে ব্যবহৃত হয়। এই লাইব্রেরিতে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন বই, সংকলন, ইশতেহার, বাঁধাইকৃত পত্রিকা এবং পেপার কাটিং সংরক্ষিত আছে।

সময়সূচী:
শুক্র ও শনিবার বাদে সংগ্রহশালাটি প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে।

কিভাবে যাবেন

দেশের যেকোনো প্রান্ত থেকে বাস বা ট্রেনে রাজশাহী যাওয়া যায়। রাজশাহী শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। বিশ্ববিদ্যালয়ের মূল গেট দিয়ে প্রবেশ করে প্রশাসনিক ভবনের ডান দিকে শহীদ মিনারের পাশেই সংগ্রহশালাটি অবস্থিত।

কোথায় থাকবেন

রাজশাহী শহরে রাত্রিযাপনের জন্য হোটেল গ্রীণসিটি ইন্টারন্যাশনাল, হোটেল স্টার ইন্টারন্যাশনাল, হোটেল নাইস ইন্টারন্যাশনাল এবং মুক্তা ইন্টারন্যাশনালের মতো ভালো মানের হোটেল রয়েছে।

কোথায় খাবেন

রাজশাহী শহরে ফাস্ট ফুড, চাইনিজ এবং বাংলা খাবারের বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে।

শহীদ স্মৃতি সংগ্রহশালা এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
190.25 কিমি
রাজশাহী থেকে
4.16 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
882
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান