রাণী ভবানী নাটোর রাজবাড়ী

নাটোর

বাংলাদেশের প্রাচীন জনপদ নাটোর জেলার অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা রাণী ভবানী রাজবাড়ী (Rani Bhawani Rajbari)। ১৭শ শতাব্দীতে নির্মিত এই রাজবাড়িটি ১৯৮৬ সালে সরকারিভাবে রাণী ভবানী কেন্দ্রীয় পার্ক হিসেবে ঘোষণা করা হয়। এই বিশাল কমপ্লেক্সে রয়েছে ৬টি দীঘি এবং তিনটি মন্দির—শ্যামসুন্দর, তারকেশ্বর শিব ও আনন্দময়ী কালিবাড়ি। একসময় এসব মন্দিরে রাজকীয় আয়োজনে পূজা-অর্চনা অনুষ্ঠিত হতো। রাজবাড়িটি নাটোর রাজবাড়ি (Natore Rajbari) নামেও পরিচিত।

স্থাপত্য ও রাজবাড়ির বিবরণ

রাণী ভবানী রাজবাড়ী মূলত বড় তরফছোট তরফ—এই দুই অংশে বিভক্ত। ১২০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই রাজবাড়ি কমপ্লেক্সে রয়েছে ৮টি ভবন। ঐতিহাসিক তথ্যমতে, ১৭০৬ থেকে ১৭১০ সালের মধ্যে এই রাজবাড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়। পুঠিয়ার রাজা দর্পনারায়ণের কাছ থেকে ১৮০ বিঘা জমি দান হিসেবে পেয়ে রাজা রাম জীবন এখানে রাজপ্রাসাদসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করেন। এর মধ্যে বড় তরফ অংশটি ছিল রাজবাড়ির মূল প্রাসাদ, যা রাণী ভবানীর বাসস্থান ও শাসনকার্য পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

খোলার সময়সূচি

রাণী ভবানী রাজবাড়ি প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

কিভাবে যাবেন?

ঢাকা থেকে নাটোরে পৌঁছানো যায় সড়ক ও রেলপথে।

বাসে ঢাকা থেকে নাটোর

ঢাকা থেকে নাটোরগামী বেশ কয়েকটি বাস সার্ভিস রয়েছে, যেমন—গ্রীণ লাইন, হানিফ, দেশ, শ্যামলী, ন্যাশনাল পরিবহন ইত্যাদি। এই বাসগুলো সাধারণত কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল থেকে ছাড়ে।

  • নন-এসি বাসের ভাড়া: ৫৯০ টাকা (প্রতি যাত্রী)
  • এসি বাসের ভাড়া: ৮০০-১৩০০ টাকা (পরিবহন ও সার্ভিস ভেদে পরিবর্তন হতে পারে)

ট্রেনে ঢাকা থেকে নাটোর

ঢাকা থেকে বেশ কিছু আন্তঃনগর ট্রেন নাটোর স্টেশনে যাত্রাবিরতি করে। এগুলো হলো—

  • নিলসাগর এক্সপ্রেস
  • বুড়িমারী এক্সপ্রেস
  • রংপুর এক্সপ্রেস
  • একতা এক্সপ্রেস
  • চিলাহাটি এক্সপ্রেস
  • দ্রুতযান এক্সপ্রেস
  • কুরিগ্রাম এক্সপ্রেস
  • লালমনি এক্সপ্রেস
  • পঞ্চগড় এক্সপ্রেস

ট্রেনের ভাড়া (প্রতি যাত্রী):

  • শোভন চেয়ার: ৪২০ টাকা
  • স্নিগ্ধা: ৮০৫ টাকা
  • এসি: ৯৬৬ টাকা
  • এসি বার্থ: ১,৪৪৯ টাকা

নাটোর শহরে পৌঁছানোর পর রিকশা বা টেম্পুতে সহজেই রাণী ভবানী রাজবাড়ীতে যাওয়া যায়।

নাটোরে কোথায় থাকবেন?

নাটোরে বেশ কিছু আবাসিক হোটেল ও বোর্ডিং রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • হোটেল ভি.আই.পি: সিঙ্গেল কেবিন ২৫০-৩০০ টাকা, ডাবল কেবিন ৫০০-৬০০ টাকা
  • হোটেল রুখসানা: সিঙ্গেল কেবিন ২৫০-৩০০ টাকা, ডাবল কেবিন ৫০০-৬০০ টাকা

ভালো মানের থাকার ব্যবস্থা পেতে চাইলে রাজশাহী শহরেও থাকতে পারেন, যা নাটোর থেকে খুব বেশি দূরে নয়।

রাণী ভবানী নাটোর রাজবাড়ী এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
159.28 কিমি
নাটোর থেকে
1.93 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1323
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান