শিমুল বাগান

সুনামগঞ্জ

শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাশে মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জমি জুড়ে এই শিমুল বাগানে প্রায় ৩ হাজার শিমুল গাছ রয়েছে। ২০০৩ সালে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন এই বাগান তৈরি করেন। তাঁর নাম অনুসারেই এর নাম হয়েছে “জয়নাল আবেদীন শিমুল বাগান”।

শিমুল বাগানের সৌন্দর্য

বসন্তকালে শিমুল বাগান যেন রক্তিম আগুনের ঝলকানি ছড়ায়। লাল শিমুল ফুলে গাছের ডালগুলো এমনভাবে সজ্জিত হয়, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। যাদুকাটা নদীর রূপ আর মেঘালয়ের পাহাড় সারির প্রাকৃতিক সৌন্দর্য যোগ হয়ে শিমুল বাগানের লাল ফুল যেন দর্শনার্থীদের মন রাঙিয়ে দেয়। ঝরা শিমুল ফুলের লাল কার্পেটের উপর হাঁটলে মনে হয় স্বর্গীয় পথে চলছেন।

কখন যাবেন শিমুল বাগানে

শিমুল বাগানে যাওয়া যায় বছরের যেকোনো সময়। তবে ফাল্গুনের শুরুতে (ফেব্রুয়ারির ১০-২৮ তারিখ) গেলে লাল টকটকে ফুলের সৌন্দর্য উপভোগ করা যাবে।
বর্ষায় ফুল না থাকলেও সবুজে মোড়া বাগান দেখতে পাওয়া যায়। তখন টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যও নৌকায় ভ্রমণ করে উপভোগ করা সম্ভব।

কিভাবে যাবেন

প্রথমে সুনামগঞ্জ সদরে যেতে হবে। ঢাকার মহাখালী, গাবতলী, সায়দাবাদ ও ফকিরাপুল থেকে এনা, হানিফ, শ্যামলী পরিবহনের বাসে ৮০০-৮৫০ টাকা ভাড়ায় প্রায় ৬ ঘণ্টায় সুনামগঞ্জ পৌঁছানো যায়।

সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায়। সারাদিনের জন্য বাইক ভাড়া ১০০০-১৫০০ টাকা, আর সিএনজি ভাড়া ১৭০০-২২০০ টাকা। খরচ কমাতে চাইলে লাউড়েরগড় পর্যন্ত সিএনজি বা বাইকে গিয়ে নৌকায় শিমুল বাগান যেতে পারেন। বর্ষায় নৌকায় পুরো এলাকা ঘোরা সম্ভব।

নেত্রকোণা থেকেও শিমুল বাগান যাওয়া যায়। শুকনো সময়ে মোটরবাইকে কলমাকান্দা হয়ে টেকেরঘাট যাওয়া যায়। বর্ষায় নৌকায় মোহনগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর হয়ে শিমুল বাগান ঘুরে দেখা যায়।

আশেপাশের স্থান

শিমুল বাগান ভ্রমণের সময় আশেপাশের দর্শনীয় স্থানগুলোও দেখা যেতে পারে। একদিনে যেসব স্থান দেখা যায় তার মধ্যে রয়েছে:

  • যাদুকাটা নদী
  • বারিক টিলা
  • টেকেরঘাটের শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক)
  • টাঙ্গুয়ার হাওর

কোথায় থাকবেন

শিমুল বাগানের কাছাকাছি বড়ছড়া বাজারে হোটেল খন্দকার ও হোটেল নীলাদ্রি, বাদাঘাট বাজারে হোটেল আল মদিনা সহ আরও কিছু হোটেলে ৬০০-১০০০ টাকায় রুম পাওয়া যায়। সুনামগঞ্জ শহরে ৮০০-৩০০০ টাকার মধ্যে ভালো মানের হোটেল রয়েছে।

কিছু হোটেলের নাম:

  • হোটেল খন্দকার – বড়ছড়া বাজার, টেকেরঘাট
  • হোটেল নীলাদ্রি – বড়ছড়া বাজার, টেকেরঘাট
  • হোটেল আল মদিনা – বাদাঘাট বাজার, তাহিরপুর
  • হোটেল নূর – পূর্ব বাজার স্টেশন রোড, সুনামগঞ্জ

কোথায় খাবেন

শিমুল বাগানে কিছু অস্থায়ী খাবারের দোকান রয়েছে। এছাড়া বারিক টিলা, লাউড়েরগড় বাজার, বড়ছড়া বাজার ও বাদাঘাট বাজারে স্থানীয় মাছ, ভর্তা ও সবজির খাবার পাওয়া যায়। খাবারের মান খুব ভালো না হলেও স্বাদ মন্দ হবে না।

শিমুল বাগান এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
173.99 কিমি
সুনামগঞ্জ থেকে
20.25 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1927
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
বারেক টিলা
নীলাদ্রি লেক
টাঙ্গুয়ার হাওর
নারায়ণতলা
হাসন রাজার জাদুঘর
ভেতরবন্দ জমিদার বাড়ি
লালঘাট ঝর্ণাধারা
ডিঙ্গাপোতা হাওর
যাদুকাটা নদী
সাত শহীদের মাজার