খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। জেলা সদর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি স্থানীয়দের কাছে রাজবিবি মসজিদচামচিকা মসজিদ নামে পরিচিত। ধারনা করা হয়, এটি ১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দের মধ্যে গৌড় রাজ্যের রাজধানী থাকাকালীন সময়ে নির্মিত হয়েছিল।

মসজিদের স্থাপত্য ও নির্মাণশৈলী

খনিয়াদিঘি মসজিদের দৈর্ঘ্য ৬২ ফুট এবং প্রস্থ ৪২ ফুট। টেরাকোটা ও ইটের নকশায় অলংকৃত এই মসজিদটির কার্নিশ ও পিলারে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত মূল বর্গাকৃতির কক্ষের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৮ ফুট। মসজিদের দেয়ালের পুরুত্ব প্রায় ৭ ফুট, যা গরমের সময়ও ভেতরের পরিবেশ শীতল রাখতে সহায়তা করে।

এই মসজিদের ছাদে একটি বৃহৎ গম্বুজ এবং বারান্দার ছাদে তিনটি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের পাশেই বিশাল এক দিঘি রয়েছে, যা স্থানীয়ভাবে খনিয়া দিঘি নামে পরিচিত।

কিভাবে যাবেন?

চাঁপাইনবাবগঞ্জ যেতে চাইলে ঢাকা থেকে সরাসরি বাসে যাওয়া সবচেয়ে সহজ। কল্যাণপুর ও গাবতলী থেকে দেশ ট্রাভেলস, ন্যশনাল ট্রাভেলস, গ্রামীন ট্রাভেলস ও তুহিন এলিট এর এসি ও নন-এসি বাস পাওয়া যায়। বাসের ভাড়া ৮৩০-১৫০০ টাকা (সেবার মান অনুযায়ী)। জেলা শহর থেকে মাহেন্দ্র বা সিএনজি নিয়ে সহজেই মসজিদে পৌঁছানো যায়।

আপনি চাইলে ঢাকা থেকে ট্রেনে রাজশাহী গিয়ে সেখান থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ যেতে পারেন। তবে একদিনের ভ্রমণের জন্য সরাসরি বাসে যাওয়া সুবিধাজনক। আগের রাতেই রওনা হলে সকালে পৌঁছে সারাদিন ঘুরে সন্ধ্যার বাসে ফিরে আসতে পারবেন।

কোথায় থাকবেন?

রাতে থাকার পরিকল্পনা থাকলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হোটেল রোজ, হোটেল আল নাহিদ, হোটেল স্বপ্নপুরী, নবাবগঞ্জ বোর্ডিং ও হোটেল রংধনু-তে থাকতে পারেন। তবে উন্নত মানের হোটেলের জন্য আপনাকে রাজশাহী শহরে আসতে হবে।

রাজশাহীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলে ১৯০০ থেকে ৪৬০০ টাকায় বিভিন্ন মানের রুম পাওয়া যায়। এছাড়া হোটেল হক্স ইন, নাইস ইন্টারন্যাশনাল, মুক্তা ইন্টারন্যাশনাল, ডালাস ইন্টারন্যাশনাল ও শুকরান হোটেলে ৫০০ থেকে ৩০০০ টাকায় রুম ভাড়া পাওয়া যাবে।

খনিয়াদিঘি মসজিদ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
256.32 কিমি
চাঁপাইনবাবগঞ্জ থেকে
27.83 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
398
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
দারাসবাড়ি মসজিদ
শাহ্‌ নেয়ামত উল্লাহর মাজার
তোহাখানা
ছোট সোনা মসজিদ
কানসাট আম বাজার
রহনপুর নওদা বুরুজ
বাবুডাইং
আলপনা গ্রাম টিকইল
সাফিনা পার্ক ও রিসোর্ট
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি