রহনপুর নওদা বুরুজ

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত ঐতিহাসিক নওদা বুরুজ (Naoda Buruz)। দূর থেকে এটি দেখতে অনেকটা মাটির উঁচু ঢিবির মতো মনে হয়, যা স্থানীয়দের কাছে ‘ষাঁড়বুরুজ’ নামে পরিচিত। তবে এই স্থাপনার প্রকৃত নাম ‘শাহুরুজ’। এখানে ‘শাহ’ শব্দের অর্থ বাদশা এবং ‘বুরুজ’ অর্থ অট্টালিকা। নদীয়া অঞ্চলের কাছে অবস্থিত হওয়ায় এটি ‘নওদা বুরুজ’ নামে পরিচিতি লাভ করেছে।

ইতিহাস ও গুরুত্ব

রাজা লক্ষণ সেনের শাসনামলে রহনপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বাণিজ্যের প্রসারে তিনি এখানে বেশ কিছু সুরম্য অট্টালিকা নির্মাণ করেন। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন, রহনপুরে প্রাক-মুসলিম যুগের উন্নত এক নগরীর অস্তিত্ব ছিল।

বাংলা বিজয়ের সময় ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি রহনপুর হয়ে বাংলায় প্রবেশ করেছিলেন এবং ধারণা করা হয়, তিনি নওদা বুরুজে অবস্থান নিয়েছিলেন। কথিত আছে, বখতিয়ার খলজির আগমনের সংবাদে ভীত হয়ে রাজা লক্ষণ সেন নদীপথে পালিয়ে যান।

বর্তমানে নওদা বুরুজ এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত এবং দূর-দূরান্ত থেকে বহু পর্যটক রহনপুরে এই পুরাকীর্তিটি দেখতে আসেন।

কিভাবে যাবেন

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায় সড়ক ও রেলপথে।

  • বাস: মর্ডান, হানিফ ও শ্যামলী পরিবহনের এসি/নন-এসি বাসে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটের ভাড়া ৮৩০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
  • ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছানো যায়। আসনভেদে ভাড়া ৫১৫ থেকে ১১৭৩ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে রহনপুর বাণিজ্যকেন্দ্রে যেতে ২৮ কিলোমিটার পশ্চিমে যেতে হবে। রহনপুর স্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই ঐতিহাসিক নওদা বুরুজ অবস্থিত।

কোথায় থাকবেন

চাঁপাইনবাবগঞ্জে থাকার জন্য বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেমন:

  • হোটেল রাজ
  • হোটেল আল নাহিদ
  • হোটেল স্বপ্নপুরী
  • হোটেল রংধনু
  • হোটেল নাজমা
  • হোটেল স্কাই ভিউ

এছাড়াও অনুমতি সাপেক্ষে জেলা পরিষদের ডাকবাংলো ও সার্কিট হাউসে থাকার সুযোগ রয়েছে।

কোথায় খাবেন

চাঁপাইনবাবগঞ্জ শহরে বেশ কিছু ভালো মানের খাবারের হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • সারুয়ার হোটেল
  • ভাই ভাই হোটেল
  • শরিফা হোটেল

এছাড়া সময় থাকলে শিবগঞ্জের বিখ্যাত ‘আদি চমচম’ অবশ্যই খেয়ে দেখতে পারেন।

চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থান

নওদা বুরুজ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য:

  • খনিয়াদীঘি মসজিদ
  • আলপনা গ্রাম টিকইল
  • দারাসবাড়ী মসজিদ
  • তিন গম্বুজ মসজিদ
  • ছোট সোনা মসজিদ

এইসব স্থানে ঘুরতে গেলে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সমৃদ্ধ ধারণা পাওয়া যাবে।

রহনপুর নওদা বুরুজ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
238.95 কিমি
চাঁপাইনবাবগঞ্জ থেকে
25.63 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
915
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
আলপনা গ্রাম টিকইল
খনিয়াদিঘি মসজিদ
ছোট সোনা মসজিদ
তোহাখানা
শাহ্‌ নেয়ামত উল্লাহর মাজার
কানসাট আম বাজার
দারাসবাড়ি মসজিদ
বাবুডাইং
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি
সাফিনা পার্ক ও রিসোর্ট