নব শালবন বিহার

কুমিল্লা

প্রাচীন ঐতিহ্যে ভরপুর কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত নব শালবন বিহার, যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের মুগ্ধ করে। ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর, প্রায় আড়াই একর জায়গাজুড়ে স্থাপিত হয় এই বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে “শান্তি বিহার” নামে পরিচিত। ২০১৪ সালে, থাইল্যান্ডের বৌদ্ধ ফাউন্ডেশনের উপহার হিসেবে প্রাপ্ত ৬ টন ওজনের, ৩০ ফুট উচ্চতার ধাতব বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়, যা বিহারের প্রধান আকর্ষণ।

বিহার ঘুরে দেখা

প্রবেশপথেই সোনালি রঙের বিশাল বুদ্ধ মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানায়। সূর্যের আলোয় ঝলমলে এই মূর্তি দূর থেকেই নজর কাড়ে। মূর্তির পাশে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা দুটি সিংহ যেন বিহারের গাম্ভীর্য আরও বাড়িয়ে তোলে। মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় ও একটি ছোট মটক, মেডিটেশন সেন্টার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার হল ও আবাসিক হোস্টেল।

কিভাবে যাবেন

ঢাকা থেকে ট্রেনে (মহানগর গোধূলী, উপকূল এক্সপ্রেস, পাহারিকা, তূর্ণা) অথবা বাসে (রয়্যাল কোচ, এশিয়া এয়ারকন, প্রিন্স, তৃষা) কুমিল্লা পৌঁছানো যায়। ট্রেনভাড়া ১৭০-৭০২ টাকা এবং বাসভাড়া ২৫০-৪০০ টাকা। কুমিল্লা থেকে কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে সিএনজি বা রিকশায় সহজেই পৌঁছাতে পারবেন বিহারে। শহরের জিরো পয়েন্ট থেকে নব শালবন বিহারের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।

প্রবেশমূল্য ও সময়সূচি

বিহার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা। DSLR ক্যামেরার জন্য ৫০ টাকা ও ভিডিও ক্যামেরার জন্য ১০০ টাকা অতিরিক্ত ফি দিতে হয়।

কোথায় থাকবেন

রাত্রিযাপনের জন্য কুমিল্লা শহরের কান্দিরপাড়, শাসনগাছা ও স্টেশন রোডে বিভিন্ন মানের হোটেল রয়েছে। যেমন: হোটেল ভিক্টোরিয়া, আমানিয়া রেস্ট হাউজ, ড্রিমল্যান্ড, মাসুম রেস্ট হাউজ, হোটেল মেলোডি, হোটেল নূর, ও হোটেল সোনালি।

গুরুত্বপূর্ণ পরামর্শ

  • বিহার বৌদ্ধদের পবিত্র উপাসনালয়, তাই ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রাখবেন।
  • পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবেন।

আশেপাশের দর্শনীয় স্থান

নব শালবন বিহারের পাশেই রয়েছে প্রত্নতাত্ত্বিক শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। এছাড়া কাছাকাছি দেখা যেতে পারে রুপবান মুড়া, ইটাখোলা মোড়া ও আনন্দ বিহার।

কুমিল্লার এই ঐতিহাসিক স্থানটি ইতিহাস, ধর্ম ও প্রকৃতির মিশেলে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা দেবে!

নব শালবন বিহার এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
85.09 কিমি
কুমিল্লা থেকে
5.93 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1703
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
শালবন বৌদ্ধ বিহার
ময়নামতি জাদুঘর
রূপবান মুড়া
ম্যাজিক প্যারাডাইস পার্ক
ইটাখোলা মুড়া
ডাইনো পার্ক
আনন্দ বিহার
ধর্মসাগর দীঘি
ফান টাউন পার্ক
ময়নামতি ওয়ার সিমেট্রি