ফান টাউন পার্ক

কুমিল্লা

কুমিল্লার ঢুলিপাড়ায় ২০১৬ সালে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠে ভার্চুয়াল থিম পার্ক ফান টাউন। ছোট-বড় সব বয়সীদের জন্য নির্মল আনন্দের উপযুক্ত স্থান এই পার্কটি। ছুটির দিনে অনেকেই পার্কের সবুজ মনোরম পরিবেশে ঘুরে বেড়াতে ও রোমাঞ্চকর রাইড উপভোগ করতে আসেন। পার্কের প্রধান আকর্ষণ হলো ১৫ ডি সিনেমা। এছাড়া শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেন, বাম্পার কার, প্যাডেল বোট, সুইং চেয়ার, মেরিগো রাউন্ড, সেল্ফ কন্ট্রোল এয়ারপ্লেনসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর রাইড। বিশেষ দিনগুলোতে পার্কে কনসার্ট, ডিজে পার্টি, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবেশ মূল্য ও রাইডের খরচ

  • পার্ক খোলা থাকে: প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত
  • প্রবেশ মূল্য: ৫০ টাকা
রাইডের নামভাড়া (জনপ্রতি)
নাগরদোলা (৫ মিনিট)৫০ টাকা
মেরিগো রাউন্ড৫০ টাকা
বাম্পার কার১০০ টাকা
সেল্ফ কন্ট্রোল এয়ারপ্লেন১০০ টাকা
প্যাডেল বোট১০০ টাকা
ট্রেন৫০ টাকা
১৫ ডি সিনেমা১০০ টাকা
ইনডোর গেমস৫০ টাকা
সুইং চেয়ার১০০ টাকা

যেভাবে যাবেন

প্রথমে কুমিল্লা শহরে আসতে হবে। ঢাকা থেকে ট্রেন বা বাসে সহজেই কুমিল্লা পৌঁছানো যায়। রয়্যাল কোচ, এশিয়া এয়ারকন, প্রিন্স, তৃষার মতো নন-এসি ও এসি বাসে ভাড়া পড়বে ২৫০–৪০০ টাকা। কুমিল্লায় নেমে সিএনজি বা রিকশায় ঢুলিপাড়া চৌমুহনি পৌঁছালেই ফান টাউনে পৌঁছানো যায়।

কুমিল্লার টমটম ব্রিজ থেকে অটোরিকশায় এয়ারপোর্ট রোড দিয়ে সহজেই ফান টাউনে যাওয়া যায়।

কোথায় থাকবেন

দিনের মধ্যেই ঘুরে আসা সম্ভব, তবে রাত্রিযাপনের প্রয়োজন হলে কুমিল্লা শহরের বেশ কিছু মানসম্মত হোটেল রয়েছে:

  • হোটেল আমানিয়া
  • এমএন হোটেল
  • হোটেল আমির
  • হোটেল ড্রিম ল্যান্ড
  • মাসুম রেস্ট হাউজ
  • হোটেল মেলোডি
  • হোটেল নূর
  • হোটেল সোনালি

কোথায় খাবেন

পার্কের কাছাকাছি বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও হোটেল আছে:

  • মনির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
  • মায়ের দোয়া হোটেল
  • বিসমিল্লাহ বিরিয়ানি ও কফি হাউজ
  • লামিম রেস্টুরেন্ট

আর কুমিল্লার বিখ্যাত রসমালাই এর স্বাদ নিতে চলে যেতে পারেন মনোহরপুরের মাতৃভাণ্ডার

কাছাকাছি দর্শনীয় স্থান

ফান টাউনের পাশাপাশি কুমিল্লার আশেপাশে ঘুরে দেখতে পারেন:

  • ম্যাজিক প্যারাডাইস
  • ডাইনো পার্ক
  • ধর্ম সাগর
  • ওয়ার সিমেট্রি
  • রাজেশপুর ইকো পার্ক

ফান টাউন কুমিল্লা শহরের অন্যতম আকর্ষণ, যেখানে পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধব মিলে কাটাতে পারেন উপভোগ্য একটি দিন!

ফান টাউন পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
89.17 কিমি
কুমিল্লা থেকে
1.93 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
521
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
ধর্মসাগর দীঘি
শালবন বৌদ্ধ বিহার
ময়নামতি জাদুঘর
আনন্দ বিহার
নব শালবন বিহার
ইটাখোলা মুড়া
রূপবান মুড়া
ম্যাজিক প্যারাডাইস পার্ক
ডাইনো পার্ক
ময়নামতি ওয়ার সিমেট্রি