কমরেড তোয়াহা স্মৃতিসৌধ

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলার কমলনগরের হাজিরহাটের কাছে অবস্থিত কমরেড তোয়াহা স্মৃতিসৌধ। একসময় কমলনগর, রামগতির দক্ষিণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা তৎকালীন সময়ে রামগতি ও কমলনগরের নির্বাচিত সদস্য ছিলেন এবং এলাকার মানুষের জন্য বহু জনকল্যাণমূলক কাজ করেছেন। তাঁর স্মৃতি অম্লান রাখতে তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় ও কমরেড তোয়াহা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

কিভাবে যাবেন

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, রয়েল কোচ, হিমাচল এক্সপ্রেস, ইকোনো, মিয়ামি, আল বারাকা, জোনাকি সার্ভিস বা ঢাকা এক্সপ্রেস বাসে লক্ষ্মীপুর পৌঁছানো যায়। লক্ষ্মীপুর থেকে হাজিরহাট বাজারের উত্তর পাশে অবস্থিত তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এই স্মৃতিসৌধটি দেখতে পারবেন।

কোথায় থাকবেন

লক্ষ্মীপুরে থাকা-খাওয়ার জন্য বেশ কয়েকটি ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে এন আর গেস্ট হাউজ, স্টার গেস্ট হাউজ, সেন্টমার্টিন আবাসিক, হোটেল ইউনিক, হোটেল নূর, সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আব-ই-হায়াত অন্যতম।

কোথায় খাবেন

লক্ষ্মীপুর শহরের মেইন রোডের আশেপাশে বিভিন্ন মানের রেস্তোরাঁ, ফাস্টফুড শপ ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। বাঙালি খাবারের জন্য তৃপ্তি হোটেল, হোটেল রাজ মহল, নিউ লক্ষ্মী, গ্র্যান্ড হোটেল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল ও ফুড গার্ডেন বেশ জনপ্রিয়।

লক্ষ্মীপুর জেলার অন্যান্য দর্শনীয় স্থান

লক্ষ্মীপুরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মতিরহাট সৈকত, খোয়াসাগর দীঘি, জ্বীনের মসজিদ, চর আলেকজান্ডার ও দালাল বাজার জমিদার বাড়ি।

কমরেড তোয়াহা স্মৃতিসৌধ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
211.49 কিমি
লক্ষ্মীপুর থেকে
313.54 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1152
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
উলিপুর মুন্সিবাড়ী
টুপামারী পুকুর
অচিন গাছ
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক
লাউচাপড়া পিকনিক স্পট
রাজার পাহাড়
গজনী অবকাশ কেন্দ্র
বনরাণী ফরেষ্ট রিসোর্ট
চান্দামারী মসজিদ