বনরাণী ফরেষ্ট রিসোর্ট

শেরপুর

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও সীমান্তে অবস্থিত গারো পাহাড়ের মনোমুগ্ধকর জঙ্গলে তৈরি হয়েছে আধুনিক পর্যটন কেন্দ্র বনরাণী ফরেস্ট রিসোর্ট (Bonorani Forest Resort)। গজনী অবকাশ কেন্দ্র থেকে মাত্র ১০-১২ মিনিট পায়ে হেঁটে এই ব্যক্তিমালিকানাধীন পিকনিক স্পটে পৌঁছানো যায়। সবুজ পাহাড়, বনানী, পাহাড়ি ছড়া এবং বন্য হাতির আনাগোনা এখানে ভ্রমণকে করে তোলে আরো রোমাঞ্চকর। রিসোর্টে ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ ডিনারের আয়োজনসহ স্বাস্থ্যসম্মত ৩ বেলা খাবারের ব্যবস্থা রয়েছে।

রিসোর্টের খরচ ও ভাড়া

  • ডে আউটিং: ১৫০০ টাকা।
  • ডাবল বেডরুম (এক রাত): ২৫০০ টাকা।
  • সমগ্র রিসোর্ট (৩ রুম): ৭০০০ টাকা।
  • পিকনিক (১ রুম, ৪টি বাথরুম): ৫১৭৫ টাকা।

যোগাযোগ

বনরাণী ফরেস্ট রিসোর্ট
ঠিকানা: গজনী, ঝিনাইগাতী, শেরপুর।
মোবাইল: ০১৭১৬৭৭৩২৩২, ০১৭১১২৮৫৯৬৭।
ফেসবুক পেজ: বনরাণী ফরেস্ট রিসোর্ট।

যাতায়াত পদ্ধতি

ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৯টায় ঝিনাইগাতীর উদ্দেশ্যে বাস ছাড়ে, যা ঝিনাইগাতী বাজার থেকে রাত ১১টায় ঢাকার পথে ফিরে আসে। বাসভাড়া ৪০০-৫০০ টাকার মধ্যে। ঝিনাইগাতী বাস স্টপ থেকে বনরাণী ফরেস্ট রিসোর্টের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। সিএনজি বা ব্যাটারি চালিত ইজিবাইক ব্যবহার করে সহজেই রিসোর্টে পৌঁছানো যায়। এছাড়া ঢাকা থেকে বাস বা ট্রেনে শেরপুর হয়ে সরাসরি রিসোর্টে যাওয়া সম্ভব।

আনন্দময় এক দিনের জন্য বনরাণী ফরেস্ট রিসোর্ট হতে পারে আপনার আদর্শ গন্তব্য।

বনরাণী ফরেষ্ট রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
163.06 কিমি
শেরপুর থেকে
24.55 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1733
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান