লাউচাপড়া পিকনিক স্পট

জামালপুর

লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র বা লাউচাপড়া পিকনিক স্পট (Lauchapra Picnic Spot) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য দিয়ে পরিপূর্ণ লাউচাপড়ার পাহাড়, অরণ্য, লেক এবং আদিবাসীদের বিশেষ জীবনধারা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। পর্যটকদের সুবিধার্থে জামালপুর জেলা পরিষদ ১৯৯৬ সালে গারো পাহাড়ের ২৬ একর জায়গায় ‘নিকা’ পিকনিক স্পট প্রতিষ্ঠা করে। পিকনিক স্পটের প্রায় ১৫০ ফুট উচ্চতার পাহাড়ের উপর একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যা আরও ৬০ ফুট উঁচু। এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশের সবুজ পাহাড়, মেঘের খেলা এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। লাউচাপড়া পিকনিক স্পটে শিশুদের জন্য দোলনা, স্লিপার এবং বিভিন্ন রাইড সহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কে প্রবেশ করতে দশ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়।

কিভাবে যাবেন

লাউচাপড়া পিকনিক স্পট জামালপুর জেলায় হলেও ঢাকা থেকে যেতে শেরপুর জেলা হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। ঢাকা থেকে ড্রীমল্যান্ড পরিবহন বা আপনার সুবিধামত বাসে শেরপুরে পৌঁছান, তারপর সেখান থেকে অন্য বাসে বকশীগঞ্জ যেতে হবে। বকশীগঞ্জ থেকে রিকশা বা ভ্যানে করে সহজেই লাউচাপড়া পিকনিক স্পট পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

জামালপুর জেলা পরিষদের পাহাড়িকা বাংলো এবং ব্যক্তিগত মালিকানাধীন বনফুল রিসোর্টে রাত্রিযাপন করা যায়। তবে জেলা পরিষদের রেস্টহাউসে থাকতে চাইলে পূর্ব অনুমতি নিতে হবে। জামালপুর জেলা পরিষদের যোগাযোগের ফোন নম্বর: 0981-62716, 0981-63514, 0981-63240। বনফুল রিসোর্টের সাথে যোগাযোগের জন্য রিভার এন্ড গ্রীন ট্যুরস, এম আর সেন্টার, (৭ম তলা), বাড়ি-৪৯, সড়ক ১৭, বনানি বাজার, ঢাকা। ফোন: 8826759, 0789-224593।

লাউচাপড়া পিকনিক স্পট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
171.15 কিমি
জামালপুর থেকে
39.7 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
687
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান