অচিন গাছ

কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির অচিন গাছ। আনুমানিক ৫০০ বছরের পুরনো এই গাছ সম্পর্কে নানা লোককাহিনী প্রচলিত থাকলেও এর সঠিক পরিচয় কেউ জানে না। স্থানীয়রা মনে করেন, এটি পাকুর জাতের গাছ। জনশ্রুতি আছে, ভারতের কামরূপ-কামাখ্যা থেকে আসা একদল সাধু মুহূর্তের মধ্যে এই গাছটি এখানে স্থাপন করেছিলেন। আবার অনেকের বিশ্বাস, এক পীর দূর পশ্চিম দেশ থেকে অজানা এক গাছের চারা এনে এটি রোপণ করেন। নাম অজানা থাকায় স্থানীয়রা একে "অচিন গাছ" হিসেবে পরিচিত করেছে।

গাছটি তার বিস্তৃত শাখা-প্রশাখাসহ প্রায় ১০ শতাংশ জমি জুড়ে দাঁড়িয়ে আছে। ডুমুর পাতার মতো পাতা বিশিষ্ট এই গাছের একটি বিশেষত্ব হলো, শুকনো পাতা আপনা-আপনি নতুন পাতায় রূপান্তরিত হয়, আর প্রতিটি পাশের পাতার আকৃতিও একেক রকম। একসময় এই গাছের ছায়ায় স্থানীয়রা ধান-পাট শুকাতো এবং সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা এখানে মানত করে দান করত। সময়ের সঙ্গে গাছটির শাখা-প্রশাখা কিছুটা কমে গেলেও এখনো প্রতি দুই বছর অন্তর জাঁকজমকপূর্ণ পূজা অনুষ্ঠিত হয়।

বর্তমানে অচিন গাছের একটি শাখা গাজীপুর জেলার কালিয়াকৈরের বাঁশতলী গ্রামে ও আরেকটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে রোপণ করা হয়েছে।

কিভাবে যাবেন?

ঢাকার আসাদগেট, কল্যাণপুর ও গাবতলি থেকে নাবিল, হক স্পেশাল, হানিফ, তানজিলা ও এনা পরিবহনের বাসে কুড়িগ্রাম যাওয়া যায়। এসি ও নন-এসি বাসের ভাড়া জনপ্রতি ৯৫০-১৪০০ টাকা। এছাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনে সরাসরি কুড়িগ্রাম যাওয়া যায়, যার টিকিট মূল্য ৬৪০-২১৯৭ টাকা পর্যন্ত হতে পারে। কুড়িগ্রাম পৌঁছে স্থানীয় পরিবহণে সহজেই অচিন গাছ দেখতে যেতে পারবেন।

কোথায় থাকবেন?

কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ও কেন্দ্রীয় বাস টার্মিনালের আশেপাশে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল অর্নব প্যালেস, হোটেল ডিকে, হোটেল স্মৃতি, হোটেল নিবেদিকা ও হোটেল মেহেদী উল্লেখযোগ্য।

কোথায় খাবেন?

কুড়িগ্রামের শাপলা মোড়ে অবস্থিত নান্না বিরিয়ানি ও এশিয়া হোটেলে ভালো মানের খাবার পাওয়া যায়। এছাড়া স্থানীয় খাবারের মধ্যে সিদল ভর্তা ও তিস্তা নদীর বৈরাতী মাছ বেশ জনপ্রিয়।

কুড়িগ্রামের দর্শনীয় স্থান

অচিন গাছ ছাড়াও কুড়িগ্রামের আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উলিপুর মুন্সিবাড়ী, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, ধরলা ব্রিজ, ভেতরবন্দ জমিদার বাড়ি ও চান্দামারী মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য।

অচিন গাছ এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
238.63 কিমি
কুড়িগ্রাম থেকে
3.93 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.8
Average Rating
1148
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক
টুপামারী পুকুর
নিদাড়িয়া মসজিদ
চান্দামারী মসজিদ
ধরলা ব্রিজ
উলিপুর মুন্সিবাড়ী
মিঠাপুর জমিদার বাড়ি
নাওডাঙ্গা জমিদার বাড়ি
বঙ্গ সোনাহাট ব্রিজ
চা বাগান