জেস গার্ডেন পার্ক

যশোর

যশোর শহরের কেন্দ্র থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে অবস্থিত মনোমুগ্ধকর জেস গার্ডেন পার্ক (Jess Garden Park)। ১৯৯২ সালে প্রয়াত এ. এস. এম হাবিবুল হক চুনি প্রায় ১২ একর জমির উপর পার্কটি প্রতিষ্ঠা করেন।

বিনোদনের নানা আয়োজন

জেস গার্ডেন পার্কে শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা, শিশু পার্ক, নাগরদোলা, চেয়ার চরকি, ঘোড়ার চরকি, মিনি ট্রেন ও প্যাডেল বোটের ব্যবস্থা। পার্কের মাঝখানে পদ্মফুল ফোটা একটি জলাশয়, যেখানে রয়েছে কুমির ও বকের সুন্দর ভাষ্কর্য। দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে পার্কের নানা স্থানে ছড়িয়ে থাকা ঘোড়া, হাতি, বাঘ, সিংহ, ক্যাঙ্গারু ও বনমানুষের আকর্ষণীয় পুতুলগুলো।

এছাড়া পার্কের মধ্যে আছে একটি ছোট চিড়িয়াখানা যেখানে বাঘ, হরিণ, কুমির, ভল্লুক, ময়ূর, খরগোশ, অজগর ও নানা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। বিশ্রামের জন্য পার্কে রয়েছে গোলঘর, পিকনিক শেড, নামাজের জায়গা, ক্যান্টিন, আধুনিক টয়লেট এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা। ভিআইপি অতিথিদের জন্য রয়েছে আলাদা রেস্ট হাউজ।

প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ

  • পার্ক খোলা থাকে: প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত
  • প্রবেশ ফি: ৪০ টাকা
  • মিনি চিড়িয়াখানা টিকিট: ১০ টাকা
  • রাইড ভাড়া: জনপ্রতি ১০-৫০ টাকা (রাইড অনুযায়ী পরিবর্তনশীল)

পিকনিকের জন্য বনোরূপা বা বনোবিলাশ নামের বাংলো ভাড়া নিতে হলে খরচ হবে:

  • বনোরূপা: ৫০০০ – ৭০০০ টাকা (৫০-১০০ জন)
  • বনোবিলাশ: ৬০০০ – ৮০০০ টাকা (৫০-১০০ জন)

কিভাবে যাবেন

যশোর শহরের উপশহর বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে চড়ে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত যেতে হবে। সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন জেস গার্ডেন পার্কে। ইজিবাইকে সাধারণভাবে ভাড়া পড়ে ১০-১৫ টাকা, আর রিজার্ভ নিলে ৪০-৫০ টাকা।

ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা

  • বাসে যাত্রা: কল্যাণপুর, গাবতলী ও কলাবাগান থেকে সোহাগ, হানিফ, শ্যামলী, ঈগল, গ্রিনলাইনসহ অন্যান্য পরিবহনের বাসে যশোর যাওয়া যায়।
    • নন-এসি বাস ভাড়া: ৫৫০ – ৭৫০ টাকা
    • এসি বাস ভাড়া: ৭৫০ – ১৩০০ টাকা
  • ট্রেনে যাত্রা: কমলাপুর থেকে সুন্দরবন, চিত্রা, বেনাপোল ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন নিয়মিত যশোর যায়।
    • টিকিটের মূল্য: ৪১০ – ১৯২৭ টাকা (শ্রেণিভেদে)
  • আকাশ পথে: ঢাকা থেকে যশোর রুটে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা এবং নভোএয়ারের নিয়মিত ফ্লাইট রয়েছে।

থাকার ব্যবস্থা

যশোর শহরে রাতযাপনের জন্য বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে। উল্লেখযোগ্য হোটেলগুলো হলো:

  • হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল
  • হোটেল হাসান ইন্টারন্যাশনাল
  • জাবির ইন্টারন্যাশনাল হোটেল
  • হোটেল আর.এস ইন্টারন্যাশনাল
  • হোটেল শামস ইন্টারন্যাশনাল

এছাড়াও রয়েছে কিছু সরকারি রেস্ট হাউজ এবং মাঝারি মানের আরও কয়েকটি হোটেল।

যশোরের খাবারের স্বাদ

যশোরে এলে এখানকার বিখ্যাত জামতলার মিষ্টি, খেজুর গুড়ের প্যারা সন্দেশভিজা পিঠা অবশ্যই চেখে দেখতে হবে। চার খাম্বার মোড়ের ‘জনি কাবাব’-এর কাবাব, লুচি, চাপ, ফ্রাই ভীষণ জনপ্রিয়। তাছাড়া ধর্মতলার মালাই চা ও চুকনগরের চুই ঝাল খাবারও স্বাদ নেওয়ার মতো।

যোগাযোগ

  • ঠিকানা: বাহাদুরপুর, যশোর
  • মোবাইল: 01327-242990
  • ইমেইল: [email protected]
  • ওয়েবসাইট ও ফেসবুক পেজ: [Jess Garden Park]
জেস গার্ডেন পার্ক এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
140.05 কিমি
যশোর থেকে
3.78 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1639
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান