নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট

ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে অবস্থিত একটি চমৎকার পর্যটন কেন্দ্র হলো নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট। ইতিহাস ঘেঁটে জানা যায়, মোগল সম্রাট আকবরের সময় এই নলডাঙ্গা অঞ্চল মোহাম্মদ শাহী পরগনার রাজধানী হিসেবে পরিচিত ছিল। বিগত দিনের রাজকীয় ইতিহাসের সাক্ষ্য বহন করে এই স্থানে টিকে আছে সাতটি প্রাচীন মন্দির, যদিও রাজপ্রাসাদের মূল কাঠামো এখন আর নেই। সর্বশেষ রাজা ছিলেন প্রমথ ভূষণ রায় বাহাদুর

রাজবাড়ির স্মৃতি সংরক্ষণ এবং ঐতিহ্যকে সম্মান জানাতে, পাতা মিয়া নামের এক স্থানীয় ব্যক্তি তার ২০ একর জমিতে গড়ে তোলেন একটি চমৎকার রিসোর্ট। এই রিসোর্টটির ডিজাইন রাজবাড়ির আদলে করা হয়েছে এবং এখানে তৈরি হয়েছে প্রাচীন স্থাপত্য গবেষণা কেন্দ্র ও একটি সুন্দর বিনোদন পার্ক। বর্তমানে এটি নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট নামে জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয়রা একে সংক্ষেপে এন আর বি রিসোর্ট নামেও চেনে।

আকর্ষণীয় বিনোদনের আয়োজন

নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট একটি বিস্তৃত এলাকা জুড়ে ছড়ানো, যেখানে রয়েছে নানা রকমের গাছপালা, ফুলের বাগান এবং আধুনিক বিনোদনের নানা আয়োজন। এখানে আপনি পাবেন:

  • শিশু পার্ক
  • ওয়ান্ডার হুইল
  • সুপার চেয়ার
  • ক্যাবল ট্রেন
  • ভূতের বাড়ি
  • লাভ কর্নার
  • মৎস্যকন্যা
  • হাস বোট ও প্যাডেল বোট
  • কৃত্রিম ঝর্ণা ও পাহাড়
  • খেলার মাঠ
  • কফি হাউস
  • সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের স্টেজ

এছাড়াও এখানে পিকনিক, শিক্ষা সফর, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ রয়েছে।

প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ

রিসোর্টে প্রবেশ করতে একজনের জন্য টিকিট মূল্য ৫০ টাকা। তবে বিশেষ উৎসব বা আয়োজন থাকলে ছাড়ের ব্যবস্থা থাকে। ৫০ জনের একটি দল পিকনিক করতে চাইলে প্রবেশ ফি, স্পট ভাড়া ও গাড়ি পার্কিংসহ মোট খরচ হবে প্রায় ৩০০০ টাকা

যোগাযোগের জন্য

📞 মোবাইল: 01994-686897, 01788-778816
📘 ফেসবুক: facebook.com/nrbresort

কিভাবে যাবেন

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে রয়েল, জেআর, সোনার তরী, চুয়াডাঙ্গা ডিলাক্স, এসবি পরিবহনের এসি এবং নন-এসি বাসে সরাসরি ঝিনাইদহ যাওয়া যায়। জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

ঝিনাইদহ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত কালীগঞ্জ বাসস্ট্যান্ডে নামার পর, বাম দিকের রাস্তা ধরে মাত্র ৪ কিলোমিটার গেলে পৌঁছানো যাবে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে, যা নলডাঙ্গা বাজারের দক্ষিণ পাশে অবস্থিত।

কোথায় থাকবেন

রিসোর্টের নিজস্ব কটেজে রাতযাপন করার ব্যবস্থা রয়েছে। এছাড়া ঝিনাইদহ শহরে বেশ কয়েকটি মানসম্মত আবাসিক হোটেল রয়েছে:

  • হোটেল ড্রিম ইন্টারন্যাশনাল: এসি/নন-এসি রুম ভাড়া প্রতি রাত ৭০০–১৫০০ টাকা
  • হোটেল কুটুম: ভাড়া ৫০০–৮০০ টাকা

কোথায় খাবেন

ঝিনাইদহ শহরে রয়েছে কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট যেমন:

  • আহার
  • ফুড সাফারী
  • সুইট
  • ঘরোয়া

এছাড়াও স্থানীয় ঐতিহ্যবাহী ঘোষের মিষ্টি, পায়রা চত্ত্বরের ছানা ও ছানার জিলাপি খাওয়ার মতনই বিখ্যাত।

নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এর দূরত্ব
ঢাকা থেকে দূরত্ব:
133.34 কিমি
ঝিনাইদহ থেকে
12.29 কিমি
আপনার নিকটবর্তী স্থান থেকে দূরত্ব দেখতে জেলা সিলেক্ট করুন
Rate this Post
4.7
Average Rating
1313
Total Votes
Poor Excellent
Comments (0)
এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

আপনার মন্তব্য লিখুন
নিকটবর্তী দর্শনীয় স্থান
খালিশপুর নীলকুঠি ভবন
মল্লিকপুরের বটগাছ
ঢোল সমুদ্র দীঘি
জোহান ড্রীম ভ্যালী পার্ক
গাজী কালু চম্পাবতী মাজার
বারোবাজার
মিয়ার দালান
গলাকাটা মসজিদ
জোড় বাংলা মসজিদ
কে পি বসুর বাড়ি